Swadhin News Logo
Tuesday , 19 August 2025 | [bangla_date]
  1. best
  2. cassinoBR
  3. আন্তর্জাতিক
  4. কৃষি ও প্রকৃতি
  5. ক্যাম্পাস
  6. খেলাধুলা
  7. চাকরি
  8. জাতীয়
  9. জোকস
  10. তথ্যপ্রযুক্তি
  11. দেশজুড়ে
  12. ধর্ম
  13. নারী ও শিশু
  14. প্রবাস
  15. বই থেকে

ট্রাম্প-পুতিনের সঙ্গে ত্রিপক্ষীয় বৈঠকে রাজি জেলেনস্কি

প্রতিবেদক
Nirob
August 19, 2025 1:32 am

রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন এবং মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে ত্রিপক্ষীয় বৈঠকে রাজি ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি। সোমবার (১৮ আগস্ট) হোয়াইট হাউজে শুরু হওয়া বহুল আলোচিত বৈঠকে এই ইস্যুতে রাজি হয়েছেন দুই নেতা। খবর রয়টার্সের।

সোমবার, ওয়াশিংটন সময় দুপুর একটার দিকে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কির বৈঠক শুরু হয়। এতে দুই নেতাই জানান, রুশ-ইউক্রেন যুদ্ধ বন্ধে কার্যকর পদক্ষেপ নিতেই তারা বৈঠকে বসেছেন।

ট্রাম্প-জেলেনস্কি বৈঠকের পর ওয়াশিংটনে অনুষ্ঠিত হয় যৌথ আলোচনা, যেখানে যোগ দেন ন্যাটোভুক্ত দেশগুলোর নেতারা। এ বৈঠকে অংশ নিয়েছেন ফ্রান্সের প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্রোঁ, ন্যাটো মহাসচিব মার্ক রুটেসহ অন্যান্য নেতারাও।

এর আগে শনিবার আলাস্কায় বৈঠকে বসেন রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন এবং মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। দুই নেতা কোনো সিদ্ধান্তে না পৌঁছালেও ইউক্রেন যুদ্ধ বন্ধে খুব ভালো সম্ভাবনা তৈরি হয়েছে বলে জানান।

/এসআইএন

সর্বশেষ - চাকরি

আপনার জন্য নির্বাচিত

নুরের এলাকায় প্রার্থী দেয়নি বিএনপি, হাসান মামুন বললেন ধৈর্য ধরুন

রাশিয়ার পক্ষে ইউক্রেনে যুদ্ধ, মার্কিন নাগরিককে ‘অর্ডার অব লেনিন’ সম্মাননা প্রদান

বাংলাদেশে নিজের বিচার নিয়ে টিউলিপের প্রতিক্রিয়া

শাপলা তুলতে গিয়ে বিলের পানিতে ডুবে ২ যুবকের মৃত্যু

ট্রাম্পের প্রস্তাবিত ৬০ দিনের যুদ্ধবিরতি পর্যালোচনা করবে হামাস

সমাবেশে যাওয়ার পথে দুর্ঘটনায় ২ জামায়াত নেতা নিহত

নাটোরে আ. লীগ নেতা ও সাবেক উপজেলা চেয়ারম্যান বাবলু গ্রেফতার

‘প্রশাসন আমাদের কথায় উঠবে-বসবে’ বলায় জামায়াতের এমপি প্রার্থী শাহজাহানকে নোটিশ

রাজশাহীতে জাতীয় পার্টির কার্যালয়ে হামলা-ভাঙচুর

সেচপাম্পের পাশে পড়ে ছিল বাবা-ছেলের মরদেহ