Swadhin News Logo
Friday , 22 August 2025 | [bangla_date]
  1. best
  2. cassinoBR
  3. আন্তর্জাতিক
  4. কৃষি ও প্রকৃতি
  5. ক্যাম্পাস
  6. খেলাধুলা
  7. চাকরি
  8. জাতীয়
  9. জোকস
  10. তথ্যপ্রযুক্তি
  11. দেশজুড়ে
  12. ধর্ম
  13. নারী ও শিশু
  14. প্রবাস
  15. বই থেকে

মাঠে ঘাস কাটতে গিয়ে বজ্রাঘাতে প্রাণ গেলো ব্যবসায়ীর

প্রতিবেদক
Nirob
August 22, 2025 9:11 am

জয়পুরহাটের কালাইয়ে মাঠে গরুর ঘাস কাটতে গিয়ে বজ্রাঘাতে আব্দুল মান্নান (৫৮) নামের এক আলু ব্যবসায়ীর মৃত্যু হয়েছে।

বৃহস্পতিবার (২১ আগস্ট) সকাল সাড়ে ৯টার দিকে উপজেলার পুনট ইউনিয়নের পাঁচগ্রাম বেলতলীপাড়ার ফসলের মাঠে এ ঘটনা ঘটেছে। মৃত আব্দুল মান্নান পাঁচগ্রাম বেলতলীপাড়ার মৃত খয়বর আলীর ছেলে। তিনি এলাকার বিভিন্ন হিমাগারে আলুর ব্যবসা করতেন। 

কালাই থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জাহিদ হোসেন ঘটনাটি নিশ্চিত করে বলেন, ‘এ ঘটনার থানায় একটি অপমৃত্যুর মামলা প্রক্রিয়াধীন।’

পুলিশ ও স্থানীয়রা জানান, বৃহস্পতিবার সকাল থেকে বৃষ্টি হচ্ছিল। আলু বেচাকেনা করতে হিমাগারেও যেতে হবে। বাড়িতে থাকা ২-৩টি দুধের গাভির জন্য বৃষ্টির মধ্যেই আব্দুল মান্নান ঘাস কাটতে যান মাঠে। এ সময় বজ্রাঘাতে আহত হয়ে জমিতে লুটিয়ে পড়েন তিনি। স্থানীয় ও পরিবারের লোকজন মাঠে গিয়ে জমিতে আব্দুল মান্নানের দেহ পড়ে থাকতে দেখেন। ওই অবস্থায় তাকে উদ্ধার করে কালাই উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসতে চাইলে প্রতিবেশী ও পরিবারের লোকজন তার মৃত্যুর বিষয়টি নিশ্চিত হয়ে বাড়িতে নিয়ে যান।

আব্দুল মান্নানের ছেলে রবিউল ইসলাম বলেন, ‘আমার বাবা প্রতিদিন হিমাগারে যাওয়ার আগে গাভিগুলোর জন্য ঘাস কাটতে মাঠে যেতেন। আজ (বৃহস্পতিবার) আমার বাবা বজ্রাঘাতে মারা গেছে। আমরা ভাই-বোনেরা বাবাহারা হলাম। আজ থেকে আমরা আমাদের বটগাছ হারালাম। আমাদের কে আর বাবার মতো ছায়া দেবে। আল্লাহ তায়ালা যেন আমার বাবাকে জান্নাতবাসী করেন।’

সর্বশেষ - চাকরি

আপনার জন্য নির্বাচিত

সাতক্ষীরায় চার চোরাকারবারী আটক করেছে সেনাবাহিনী

ইসরায়েলের বিরুদ্ধে গাজায় গণহত্যা চালাতে ’ভাড়াটে’ সেনা মোতায়েনের অভিযোগ

সাতক্ষীরা সীমান্ত দিয়ে ১৫ বাংলাদেশিকে হস্তান্তর করেছে বিএসএফ

পাঁচ দিনেও জ্ঞান ফেরেনি ইমতিয়াজের, মামুনের খুলি ফ্রিজে

বোয়ালমারীতে চোর সন্দেহে যুবককে ঝুলিয়ে পেটানোর ভিডিও ভাইরাল

দক্ষিণ কোরিয়ায় বন্যা-ভূমিধসে নিহত বেড়ে ১৪

সাইবার সুরক্ষা আইনের মামলায় বৈষম্যবিরোধী আন্দোলনের সাবেক সদস্যসচিব গ্রেফতার

গ্রিনল্যান্ড বিক্রির জন্য নয়, ট্রাম্পকে হুঁশিয়ারি ফ্রান্সের পররাষ্ট্রমন্ত্রীর

চাকসু নির্বাচনে ৪০০ ব্যালটে সই না থাকার অভিযোগ

লালমনিরহাটে এনজিওর কার্যালয়ে দুই সাংবাদিককে লাঞ্ছিত