Swadhin News Logo
Friday , 22 August 2025 | [bangla_date]
  1. best
  2. cassinoBR
  3. আন্তর্জাতিক
  4. কৃষি ও প্রকৃতি
  5. ক্যাম্পাস
  6. খেলাধুলা
  7. চাকরি
  8. জাতীয়
  9. জোকস
  10. তথ্যপ্রযুক্তি
  11. দেশজুড়ে
  12. ধর্ম
  13. নারী ও শিশু
  14. প্রবাস
  15. বই থেকে

‘অপুষ্টির কারণে বহু রোগীকে হারিয়েছি’ — গাজায় কর্মরত ডাক্তার সুজান মোহাম্মদ

প্রতিবেদক
Nirob
August 22, 2025 8:15 pm

গাজা সিটির পেশেন্ট’স ফ্রেন্ডস বেনেভোলেন্ট সোসাইটি হাসপাতালের ক্লিনিকাল নিউট্রিশন বিশেষজ্ঞ সুজান মোহাম্মদ মারুফ উদ্বেগ প্রকাশ করে জানিয়েছেন, অপুষ্টির কারণে বহু শিশুকে হারিয়েছি এবং অপুষ্টির হার আশঙ্কাজনকভাবে বেড়েই চলেছে।

সুজান মোহাম্মদ বলেন,

‘একদিনে আমাদের হাসপাতালে ১১টি অপুষ্টি আক্রান্ত শিশু ভর্তি হয়। অবস্থা এতটাই সংকটজনক যে, আমাদের দুই শিশুকে একই বিছানায় রাখতে হয়েছে, কারণ পর্যাপ্ত চিকিৎসা সরঞ্জাম নেই।’

তিনি উদ্বেগ প্রকাশ করে বলেছেন, ছয় মাসের কম বয়সী শিশুদের জন্য বুকের দুধ খাওয়ানোর পরামর্শ দেয়া হলেও, অনেক মায়ের নিজের শরীরেই অপুষ্টি দেখা দিচ্ছে। ফলে তারা সন্তানের জন্য প্রয়োজনীয় পরিমাণ বুকের দুধ দিতে পারছেন না এবং বিকল্প হিসেবে যে শিশু ফর্মুলা দুধ দরকার, সেটিও এখন পাওয়া যাচ্ছে না। এর ফলেই শিশুদের মধ্যে মারাত্মক অপুষ্টি দেখা দিচ্ছে।

সুজান বলেন,

‘যদি এই অবস্থা চলতেই থাকে—যেখানে ওষুধ এবং পুষ্টি-সম্পূরক ঘাটতির মধ্যেই অপুষ্টি ছড়াচ্ছে—তাহলে আমরা আরও অনেক শিশুকে হারাবো।’

তিনি আরও যোগ করেন,

‘আমরা ইতিমধ্যেই বহু রোগীকে হারিয়েছি এবং এই সংখ্যা প্রতিনিয়ত বাড়ছে। যদি পরিস্থিতি অপরিবর্তিত থাকে, তাহলে আরও মৃত্যুর মুখোমুখি হবো আমরা।’

সূত্র: বিবিসি নিউজ।

/এআই

সর্বশেষ - চাকরি

আপনার জন্য নির্বাচিত

রাজশাহীতে অপহৃত স্কুলছাত্রী উদ্ধার, ‘মূল হোতা’ গ্রেফতার

আগামী দিনে সন্ত্রাসমুক্ত দেশ গঠনে ছাত্রসমাজ প্রধান ভূমিকা পালন করবে: দুলু

গ্রেফতার নয়, আমাকে ‘অপহরণ’ করা হয়েছিল: মেঘনা আলম

বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন ইবি শাখার নতুন কমিটি

৫ আগস্ট সাতক্ষীরা কারাগারের তালা ভেঙে পালানো সাইফুল গ্রেফতার

বৃদ্ধা মাকে জীবনের হুমকি বলছেন একমাত্র ছেলে, ঢুকতে দিচ্ছেন না বাড়িতে

কুষ্টিয়ায় আ. লীগ নেতাদের নিয়ে ফুটবল টুর্নামেন্ট উদ্বোধন করলেন ইউএনও

ভেনেজুয়েলার প্রেসিডেন্ট মাদুরোকে ধরিয়ে দিলে ৫০ মিলিয়ন পুরস্কারে ঘোষণা যুক্তরাষ্ট্র

নরসিংদীতে বিএনপির দুই গ্রুপের সংঘর্ষে নিহত ১

বাংলাদেশের ওপর নিবিড়ভাবে নজর রাখছে ভারত: পররাষ্ট্রমন্ত্রী জয়শঙ্কর