Swadhin News Logo
Saturday , 23 August 2025 | [bangla_date]
  1. best
  2. cassinoBR
  3. আন্তর্জাতিক
  4. কৃষি ও প্রকৃতি
  5. ক্যাম্পাস
  6. খেলাধুলা
  7. চাকরি
  8. জাতীয়
  9. জোকস
  10. তথ্যপ্রযুক্তি
  11. দেশজুড়ে
  12. ধর্ম
  13. নারী ও শিশু
  14. প্রবাস
  15. বই থেকে

নাটোরে ট্রেনে কাটা পড়ে নারীর মৃত্যু

প্রতিবেদক
Nirob
August 23, 2025 3:43 pm

সিনিয়র করেসপনডেন্ট, নাটোর:

নাটোরের নলডাঙ্গায় ট্রেনে কাটা পড়ে অজ্ঞাত এক নারীর মৃত্যু হয়েছে। শনিবার (২৩ আগস্ট) সকালে উপজেলার মাধনগর রেল স্টেশনের উত্তর পাশে কুচিয়ামারা ব্রীজ এলাকায় এই দুর্ঘটনা ঘটে। 

সান্তাহার রেলওয়ে থানার ওসি হাবিব রহমান জানান, সকাল ১০টার দিকে নলডাঙ্গা উপজেলার মানগর রেলস্টেশনের উত্তর পাশে কুচিয়ামারা ব্রীজের ওপর দিয়ে অজ্ঞাত এক নারী পায়ে হেঁটে পার হচ্ছিলেন।

এ সময় চিলাহাটি থেকে রাজশাহীগামী বরেন্দ্র এক্সপ্রেস ট্রেনটি ওই লাইন দিয়ে ব্রীজ অতিক্রম করার সময় অজ্ঞাত ওই নারী ট্রেনে কাটা পড়ে ঘটনাস্থলেই মারা যান।

খবর পেয়ে রেলওয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে মরদেহটি উদ্ধার করে রেলওয়ে পুলিশ হেফাজতে নেয়া হয়। মরদেহ ময়নাতদন্ত শেষে এবং পরিচয় সনাক্তের পর নিহতের স্বজনদের কাছে হস্তান্তর করা হবে।

/এমএইচআর

সর্বশেষ - চাকরি

আপনার জন্য নির্বাচিত

স্কুলছাত্রীকে যৌন নিপীড়নের ঘটনা ৫০ হাজার টাকায় মীমাংসার অভিযোগ

টেকনাফের পাহাড় থেকে মানবপাচারকারী আটক, নারী-শিশুসহ ২৫ জন উদ্ধার

‘অপুষ্টির কারণে বহু রোগীকে হারিয়েছি’ — গাজায় কর্মরত ডাক্তার সুজান মোহাম্মদ

এস এম ই সেক্টর অর্থনীতির চালিকা শক্তি হলেও অবহেলিত থাকছে ক্ষুদ্র ছোট উদ্যোক্তারা : আতিকুর রহমানের কথন

নিষেধাজ্ঞা শেষে প্রথম দিনে কাপ্তাই হ্রদে ধরা পড়েছে ১০৫ টন মাছ

চট্টগ্রাম বন্দরে কনটেইনার-কার্গো-জাহাজ হ্যান্ডলিংয়ে গতি

আ.লীগ ও জাতীয় পার্টি থেকে একসঙ্গে ৫৬ জনের পদত্যাগ

দেশের স্বার্থ সবার উপরে, কোনও স্থায়ী বন্ধু বা শত্রু নেই: রাজনাথ সিং

ঝালকাঠিতে আদালতের সামনে হত্যা মামলার সাক্ষীকে হাতুড়িপেটা

চাঁদাবাজির অভিযোগে দুই ছাত্রদল নেতাকে পুলিশে দিলো বিএনপি