Swadhin News Logo
Friday , 20 June 2025 | [bangla_date]
  1. best
  2. cassinoBR
  3. আন্তর্জাতিক
  4. কৃষি ও প্রকৃতি
  5. ক্যাম্পাস
  6. খেলাধুলা
  7. চাকরি
  8. জাতীয়
  9. জোকস
  10. তথ্যপ্রযুক্তি
  11. দেশজুড়ে
  12. ধর্ম
  13. নারী ও শিশু
  14. প্রবাস
  15. বই থেকে

ইরানের ওপর ইসরাইলের আগ্রাসনের নিন্দা

প্রতিবেদক
Nirob
June 20, 2025 10:11 pm

ইরানের ওপর ইসরাইলের আগ্রাসনের তীব্র নিন্দা জানিয়েছেন শায়খুল আজহার ড. আহমাদ আত-তাইয়েব।

শুক্রবার (২০ জুন) বাংলাদেশ সময় রাত ৯টার দিকে তিনি তার ভেরিফায়েড ফেসবুক পেজে একটি পোস্ট দেন। সেখানেই তিনি এ নিন্দা জানান।

শায়খুল আজহার বলেন, আমি ইরানের ওপর দখলদার ইসরাইলের চলমান আগ্রাসনের কঠোর নিন্দা জানাচ্ছি।

তিনি বলেন, দখলদার রাষ্ট্রটির ক্রমাগত আক্রমণের লক্ষ্য হলো- এই অঞ্চলটিকে বিস্ফোরণের দ্বারপ্রান্তে টেনে আনা এবং একটি ব্যাপক যুদ্ধের সূত্রপাত ঘটানো, যেখানে রক্ত ও অস্ত্র ব্যবসায়ী ছাড়া কেউ বিজয়ী হয় না।

ড. আহমাদ আত-তাইয়েব বলেন, এই আগ্রাসনের প্রতি আন্তর্জাতিক সম্প্রদায়ের নীরবতা এবং এটি বন্ধে পদক্ষেপ না নেয়া, এই অপরাধে তাদেরও শামিল করে। এর একমাত্র ফলাফল সমগ্র বিশ্বের নিরাপত্তার জন্য হুমকিস্বরূপ।

বিশ্বখ্যাত বরেণ্য এই ইসলামী স্কলারের দাবি- ‘যুদ্ধ শান্তি প্রতিষ্ঠা করতে পারে না।’

সর্বশেষ - চাকরি