Swadhin News Logo
Tuesday , 26 August 2025 | [bangla_date]
  1. best
  2. cassinoBR
  3. আন্তর্জাতিক
  4. কৃষি ও প্রকৃতি
  5. ক্যাম্পাস
  6. খেলাধুলা
  7. চাকরি
  8. জাতীয়
  9. জোকস
  10. তথ্যপ্রযুক্তি
  11. দেশজুড়ে
  12. ধর্ম
  13. নারী ও শিশু
  14. প্রবাস
  15. বই থেকে

নভেম্বরে শেষ হতো সাজার মেয়াদ, তার আগেই কারাগারে কয়েদির মৃত্যু

প্রতিবেদক
Nirob
August 26, 2025 8:32 pm

রাজশাহী কেন্দ্রীয় কারাগারের সাজেদুল ইসলাম ইজদার (৪৫) নামের এক কয়েদির মৃত্যু হয়েছে। মঙ্গলবার (২৬ আগস্ট) ভোরে রাজশাহী মেডিক্যাল কলেজ (রামেক) হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। তিনি রাজশাহীর বাঘা উপজেলার বাজুবাঘা গ্রামের সাজদার রহমানের ছেলে।

গত শনিবার (২৩ আগস্ট) রাতে কয়েদি সাজেদুল ইসলামের বুকে তীব্র ব্যথা হলে তাৎক্ষণিক তাকে রাজশাহী মেডিক্যাল কলেজ হাসপাতালের জরুরি বিভাগে নেওয়া হয়। তাকে মেডিক্যালের ৩২নং ওয়ার্ডে ও পরে ৪২নং ওয়ার্ডে স্থানান্তর করা হয়। মঙ্গলবার (২৪ আগস্ট) ভোর পৌনে ৪টার দিকে চিকিৎসাধীন অবস্থায় মারা যান।

রাজশাহী কেন্দ্রীয় কারাগারের সিনিয়র জেল সুপার শাহ আলম খান জানান, চিকিৎসকরা জানিয়েছেন কয়েদি সাজেদুল গুরুতর হৃদরোগে আক্রান্ত হয়েছিলেন। কিন্তু দুর্ভাগ্যজনকভাবে চিকিৎসাধীন অবস্থায় মঙ্গলবার ভোরে তিনি মারা যান। মঙ্গলবার সকালে কারা বিধি অনুযায়ী তার লাশ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।

এদিকে মৃত সাজেদুল ইসলামের ভাই রবিউল ইসলাম বলেন, আমার ভাই সাজেদুল ইসলাম আম ও কাঠের ব্যবসা করতেন। ব্যবসার প্রয়োজনে ফাঁকা চেক ও স্ট্যাম্প জমা দিয়ে বিভিন্ন ব্যক্তির কাছ থেকে সুদের ওপর ঋণ নিয়েছিলেন। কিন্তু ব্যবসায় বিপুল লোকসান হওয়ায় সেসব ঋণ আর পরিশোধ করতে পারেননি। পরে চেক প্রতারণার চারটি মামলা হয় আদালতে। একটি মামলায় তার এক বছর, দ্বিতীয়টিতে ৬ মাস, তৃতীয়টিতে চার মাস ও চতুর্থটিতে ৫ মাস বিনাশ্রম কারাদণ্ড হয়। ২০২৩ সালের ২৭ আগস্ট তাকে কারাগারে পাঠানো হয়েছিল। আগামী ২৬ নভেম্বর তার সাজার মেয়াদ শেষ হওয়ার কথা ছিল।

সর্বশেষ - চাকরি

আপনার জন্য নির্বাচিত

তারেক-রুমিনকে নিয়ে ফেসবুকে ‘ব্যঙ্গ’, বিএনপি-জামায়াত সংঘর্ষে আহত ১৫

জাতিসংঘের প্রতিবেদনে আগ্রহ নেই মানুষের, জানালো জাতিসংঘ

কক্সবাজার-টেকনাফ আঞ্চলিক সড়ক অবরোধ করে বিক্ষোভ চাকুরিচ্যুত শিক্ষকদের

ফেব্রুয়ারির প্রথম সপ্তাহে নির্বাচন: সিইসি

সাংবাদিক আসাদুজ্জামান হত্যার ময়নাতদন্ত: মরদেহে গুরুতর ৯টি আঘাত

অতীতে কিন্তু কথার বরখেলাপকারীকে দেশের মানুষ মাফ করেনি: ডা. জাহিদ

গাইবান্ধায় ট্রেনের ধাক্কায় রিকশাচালক নিহত

জামায়াতের সঙ্গে সমঝোতা করতে গিয়ে এসসিপিতে পদত্যাগ ও আপত্তি

চীন সফরে যাচ্ছেন নরেদ্র মোদি

ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক ছাড়লেন ইসলামী ব্যাংকের চাকরিচ্যুত কর্মীরা, যান চলাচল স্বাভাবিক