Swadhin News Logo
Tuesday , 26 August 2025 | [bangla_date]
  1. best
  2. cassinoBR
  3. আন্তর্জাতিক
  4. কৃষি ও প্রকৃতি
  5. ক্যাম্পাস
  6. খেলাধুলা
  7. চাকরি
  8. জাতীয়
  9. জোকস
  10. তথ্যপ্রযুক্তি
  11. দেশজুড়ে
  12. ধর্ম
  13. নারী ও শিশু
  14. প্রবাস
  15. বই থেকে

লুট হওয়া সাদাপাথর উদ্ধারে কাল থেকে কঠোর অভিযান: ডিসি সারওয়ার

প্রতিবেদক
Nirob
August 26, 2025 8:54 pm

সিলেট জেলার নবনিযুক্ত জেলা প্রশাসক (ডিসি) সারওয়ার আলম বলেছেন, এখন পর্যন্ত প্রায় ২৬ লাখ ঘনফুট পাথর জব্দ করা হয়েছে। আগামীকাল বুধবার (২৭ আগস্ট) থেকে লুট হওয়া অবশিষ্ট পাথর উদ্ধারে কঠোর অভিযান চালানো হবে।

মঙ্গলবার (২৬ আগস্ট) পাথর ফেরতে জেলা প্রশাসনের দেয়া ৩ দিনের আল্টিমেটাম শেষ হওয়ার পর পুলিশ সুপারকে সাথে নিয়ে সাদাপাথর এলাকা পরিদর্শনে যান সরওয়ার আলম। এ সময় সাংবাদিকদের সঙ্গে আলাপকালে এ কথা বলেন তিনি।

সিলেটের ডিসি বলেন, এখন পর্যন্ত জব্দ হওয়া প্রায় ২৬ লাখ ঘনফুট পাথরের মধ্যে ব্যবসায়ীরা ৬ লাখ ঘনফুট ফেরত দিয়েছেন। আর অভিযানে ১৯ লাখ ঘনফুট পাথর জব্দ হয়েছে। উদ্ধার হওয়া পাথরের মধ্যে ১২ লাখ ঘনফুট সাদাপাথরে প্রতিস্থাপন করা হয়েছে।

এ সময় পাথর প্রতিস্থাপন কার্যক্রম ঘুরে দেখেন সারওয়ার আলম ও পুলিশ সুপার মাহবুবুর রহমান।

/আরএইচ

সর্বশেষ - চাকরি

আপনার জন্য নির্বাচিত

জয়পুরহাটে ৫ ঘণ্টা পর ট্রেন চলাচল স্বাভাবিক

রোহিঙ্গা ক্যাম্পে আসিয়ান এমপিরা, প্রত্যাবাসনে সহযোগিতার আশ্বাস

চাকসুর ভোটগ্রহণ দেখানো হচ্ছে ১৪টি এলইডি স্ক্রিনে

‘৪২ লাখ টাকা নিয়া আমার ভাইরে গুলি কইরা মাইরা ফালাইছে তারা’

জয়পুরহাটে জেলা প্রশাসনের গাড়ির ধাক্কায় ৪ জন আহতের ঘটনা তদন্তের নির্দেশ

যৌন হয়রানির অভিযোগে রোকেয়া বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক বরখাস্ত

রাজনৈতিক দলগুলো সহিষ্ণু আচরণ না করলে নির্বাচন অনিশ্চিত হয়ে পড়বে: এবি পার্টির চেয়ারম্যান

সীমান্ত দিয়ে ৫১ হাজার ডলার ভারতে পাচারের সময় একজন আটক

পাবনায় বাস-ট্রাকের মুখোমুখি সংঘর্ষে ৩ জন নিহত

ছবি-ভিডিও ডিলিট না করায় বিদ্যালয়ে ‘সিনিয়র-জুনিয়র’ ‍শিক্ষার্থীদের সংঘর্ষ