Swadhin News Logo
Wednesday , 27 August 2025 | [bangla_date]
  1. best
  2. cassinoBR
  3. আন্তর্জাতিক
  4. কৃষি ও প্রকৃতি
  5. ক্যাম্পাস
  6. খেলাধুলা
  7. চাকরি
  8. জাতীয়
  9. জোকস
  10. তথ্যপ্রযুক্তি
  11. দেশজুড়ে
  12. ধর্ম
  13. নারী ও শিশু
  14. প্রবাস
  15. বই থেকে

চেম্বারে রোগী টানাটানি নিয়ে আরেকজনের সহকারীকে পেটালেন চিকিৎসক

প্রতিবেদক
Nirob
August 27, 2025 5:17 pm

ডায়াগনস্টিক সেন্টারের কর্মী ইয়াছিন চৌধুরীকে (৪১) সোমবার (২৫ আগস্ট) বিকালে প্রকাশ্যে রাস্তায় পাইপ দিয়ে পিটিয়েছেন ব্রাহ্মণবাড়িয়ার কসবা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আবাসিক চিকিৎসা কর্মকর্তা ডাক্তার মহিউদ্দিন মৃধা। এ ঘটনার একটি সিসিটিভির ফুটেজ সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়েছে।

ঘটনাটি নিয়ে পুরো এলাকায় ব্যাপক চাঞ্চল্য সৃষ্টি হয়েছে। এ ঘটনায় আহত কর্মচারী ইয়াছিন চৌধুরী বাদী হয়ে ওই চিকিৎসকের বিরুদ্ধে কসবা থানায় লিখিত অভিযোগ দিয়েছেন।

লিখিত অভিযোগ ও স্থানীয় সূত্রে জানা গেছে, কসবা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের সামনে একটি বেসরকারি ডায়গনস্টিক সেন্টারে ডাক্তার মহিউদ্দিন মৃধা ও ডাক্তার সৌরব সাহার ব্যক্তিগত চেম্বার রয়েছে। ডাক্তার সৌরব সাহার চেম্বারের সহকারী ইয়াছিন চৌধুরী এবং মহিউদ্দিন মৃধার চেম্বারে হাসেনা বেগম নামের এক নারী সহকারী রয়েছেন। হাসেনা বেগম ও ইয়াছিন চৌধুরীর মধ্যে দীর্ঘদিন ধরে দ্বন্দ্ব চলছে। এ বিরোধকে কেন্দ্র করে গতকাল সোমবার বিকালে ওই ডায়গনিস্টক সেন্টারের সামনে রাস্তায় দাঁড়িয়ে থাকা ইয়াছিনকে চিকিৎসক মহিউদ্দিন মৃধা একটি পাইপ দিয়ে পিটিয়ে আহত করেছেন।

এ সময় ডায়গনস্টিক সেন্টারের কর্মকর্তা ও কর্মচারী এবং স্থানীয় লোকজন দৌড়ে এসে ডাক্তার মহিউদ্দিন মৃধার হাত থেকে রক্ষা করেন। ঘটনাটি ওই ডায়গনস্টিক সেন্টারের সিসি ক্যামেরায় ধারণ হয়। পরে ওই ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়লে ব্যাপকভাবে আলোচিত হয়। আহত ইয়াছিন চৌধুরীকে প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়েছে। এ ঘটনায় ভুক্তভোগী বাদী হয়ে থানায় একটি লিখিত অভিযোগ দিয়েছেন।

আহত ইয়াছিন চৌধুরী বলেন, মহিউদ্দিন স্যারের সহকারী হাসেনা বেগম আমাকে সহ আমার মেয়ে ও মেয়ের জামাতাকে জড়িয়ে অকথ্য ভাষায় গালিগালাজ করলে আমি প্রতিবাদ করায় আগেও একদিন আমাকে চড়, থাপ্পড় মারেন। ওই বিরোধকে কেন্দ্র করে সোমবার বিকালে আমি লাইফ কেয়ারের সামনে দাঁড়িয়ে থাকি, এমতাবস্থায় মহিউদ্দিন স্যার আমাকে দেখা মাত্র কোনও কিছু না বলে হাতে থাকা মোটরসাইকেলের সাইলেঞ্চারের পাইপ দিয়ে মারধর করেছে।

কসবা উপজেলা স্বাস্থ্য কমপ্লের আবাসিক স্বাস্থ্য কর্মকর্তা ডা. মহিউদ্দিন মৃধা বলেন, ইয়াছিন চৌধুরী অন্য একজন চিকিৎসকের ব্যক্তিগত চেম্বারের সহকারী। সে আমার চেম্বারের সহকারীর সঙ্গে রোগী টানাটানি নিয়ে ঝগড়া করে তাকে মারধর করেছে। স্থানীয় সালিশে জরিমানাও দিয়েছে। সোমবার আবারও ঝগড়া করে আমার সম্পর্কে মিথ্যা খারাপ মন্তব্য করায় তাকে মারধর করেছি। তবে এটি করা ঠিক হয়নি।

কসবা থানার ওসি মোহাম্মদ আবদুল কাদের বলেন, কসবা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আবাসিক স্বাস্থ্য কর্মকর্তা ডা. মহিউদ্দিন মৃধা একজন কর্মচারীকে মারধর করছেন এ ধরনের একটি ভিডিও দেখেছি। এ ঘটনায় ওই কর্মচারী লিখিত অভিযোগ দিয়েছেন। এটি তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।

সর্বশেষ - চাকরি