Swadhin News Logo
Thursday , 28 August 2025 | [bangla_date]
  1. best
  2. cassinoBR
  3. আন্তর্জাতিক
  4. কৃষি ও প্রকৃতি
  5. ক্যাম্পাস
  6. খেলাধুলা
  7. চাকরি
  8. জাতীয়
  9. জোকস
  10. তথ্যপ্রযুক্তি
  11. দেশজুড়ে
  12. ধর্ম
  13. নারী ও শিশু
  14. প্রবাস
  15. বই থেকে

বাগেরহাটে আ.লীগ নেতার নেতৃত্বে প্রকৌশলীর ওপর হামলার অভিযোগ

প্রতিবেদক
Nirob
August 28, 2025 11:00 am

বাগেরহাটে জমিজমাসংক্রান্ত বিরোধের জের ধরে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ নেতার নেতৃত্বে জনস্বাস্থ্য প্রকৌশল অধিদফতরের উপসহকারী প্রকৌশলী ও তার মাকে পিটিয়ে আহত করার অভিযোগ উঠেছে। গুরুতর আহত অবস্থায় বাগেরহাট জনস্বাস্থ্য প্রকৌশল অধিদফতরের উপসহকারী প্রকৌশলী মো. তারেক আজিজ খুলনা মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি রয়েছেন। এ ঘটনায় আহত প্রকৌশলীর বাবা ফকিরহাট থানায় একটি অভিযোগ দায়ের করেছেন।

লিখিত অভিযোগ, সিটিটিভি ফুটেজ ও বুধবার (২৭ আগস্ট) দুপুরে ঘটনাস্থলে গিয়ে জানা যায়, ফকিরহাট উপজেলার বারাশিয়া গ্রামের শেখ ওমর আলীর ছেলে বাগেরহাট জনস্বাস্থ্য প্রকৌশল অধিদফতরের উপসহকারী প্রকৌশলী মো. তারেক আজিজের বাড়িতে সোমবার রাত ১০টার দিকে ওয়ার্ড আওয়ামী লীগের সাবেক সভাপতি শওকত আলীর নেতৃত্বে কয়েকজন গিয়ে হামলা চালায়। তারা তারেক আজিজকে ঘর থেকে টেনে বের করে বেধড়ক মারপিট করে। তাকে রক্ষা করতে গেলে তার মা রাফেজা বেগমকেও পিটিয়ে আহত করা হয়। গুরুতর আহত তারেক আজিজকে উদ্ধার করে স্থানীয়রা ফকিরহাট উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে চিকিৎসকরা তাকে খুলনা মেডিক্যাল কলেজ হাসপাতালে প্রেরণ করেন।

এ ঘটনায় ওই প্রকৌশলীর বাবা শেখ ওমর আলী ফকিরহাট থানায় অভিযোগ দায়ের করেছেন। তিনি বলেন, ‘পূর্বশত্রুতার জের ধরে পরিকল্পিতভাবে বাড়িতে হামলা করে, আমার স্ত্রী ও ছেলেকে গুরুতর আহত করেছে। এ সময় আমার ছেলের নতুন আইফোন ও স্ত্রীর গলায় থাকা স্বর্ণের চেইন নিয়ে যায় প্রতিপক্ষরা।’

অভিযোগের বিষয়ে আওয়ামী লীগ নেতা শওকত আলীর সঙ্গে যোগাযোগের চেষ্টা করা হলেও তাকে ফোনে পাওয়া যায়নি।

এ বিষয়ে ফকিরহাট মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আ. রাজ্জাক জানান, ‘এ বিষয়ে পাল্টাপাল্টি অভিযোগ পাওয়া গেছে। একজন কর্মকর্তাকে দায়িত্ব দেওয়া হয়েছে। তদন্তসাপেক্ষে আইনিব্যবস্থা নেওয়া হবে।’

সর্বশেষ - চাকরি

আপনার জন্য নির্বাচিত

সরকারি গুদামে ধান বিক্রিতে অনীহা খুলনার কৃষকদের

টেকনাফে দুই গ্রুপের গোলাগুলিতে তরুণী নিহত

স্বাস্থ্যের ডিজির সঙ্গে তর্কে জড়ানো চিকিৎসককে ক্ষমা করে আগের দায়িত্বে বহাল

রংপুরের তিন উপজেলার তিন আওয়ামী লীগ নেতা গ্রেফতার

‘পৃথিবীতে আমার কোনও ওয়ারিশ নেই’, ব্যারিস্টার দিলারার ফেসবুক স্ট্যাটাসে চাঞ্চল্য

সীমান্তে বিএসএফের হাতে আটক ১৫ বাংলাদেশিকে হস্তান্তর

আরও ১০ জেলেকে ধরে নিয়ে গেছে আরাকান আর্মি

স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের কর্মকর্তা পরিচয় দিয়ে ইউএনওকে গ্রেফতার করতে বললেন পর্যটক

মুন্সিগঞ্জে সেপটিক ট্যাংকে কাজ করতে গিয়ে তিন শ্রমিকের মৃত্যু

বিজিবি ও বিএসএফ এর সীমান্তে মুখোমুখি অবস্থান।