Swadhin News Logo
Thursday , 28 August 2025 | [bangla_date]
  1. best
  2. cassinoBR
  3. আন্তর্জাতিক
  4. কৃষি ও প্রকৃতি
  5. ক্যাম্পাস
  6. খেলাধুলা
  7. চাকরি
  8. জাতীয়
  9. জোকস
  10. তথ্যপ্রযুক্তি
  11. দেশজুড়ে
  12. ধর্ম
  13. নারী ও শিশু
  14. প্রবাস
  15. বই থেকে

বগুড়ার শিবগঞ্জে বিপুল পরিমাণ জালনোটসহ একজন গ্রেফতার

প্রতিবেদক
Nirob
August 28, 2025 12:05 pm

বগুড়ার শিবগঞ্জে সাত লাখ টাকা মূল্যের জালনোট উদ্ধার করা হয়েছে। এ সময় জালনোট কারবারি দলের সদস্য রিয়াজুল ইসলামকে (৩৯) গ্রেফতার করা হয়েছে।

শিবগঞ্জের মোকামতলা পুলিশ তদন্তকেন্দ্রের সদস্যরা বুধবার (২৭ আগস্ট) গভীর রাতে উপজেলার মুরাদপুর এলাকায় মহাসড়ক থেকে তাকে গ্রেফতার করেন।

বৃহস্পতিবার (২৮ আগস্ট) সকালে বগুড়ার অতিরিক্ত পুলিশ সুপার (মিডিয়া) আতাউর রহমান এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য দিয়েছেন।

পুলিশ জানায়, গ্রেফতার জালনোট কারবারি রিয়াজুল ইসলাম কুড়িগ্রামের রাজারহাট উপজেলার সুখদেব পশ্চিমপাড়া গ্রামের মৃত ইসমাইল হোসেনের ছেলে। মোকামতলা পুলিশ তদন্তকেন্দ্রের সদস্যরা বুধবার রাত আড়াইটার দিকে গোপনে খবর পেয়ে শিবগঞ্জ উপজেলার মুরাদপুর গ্রামে মীর রুবেল সিএনজি ফিলিং স্টেশনের সামনে ঢাকা-রংপুর মহাসড়কের ওপর অভিযান চালায়। এ সময় সন্দেহভাজন রিয়াজুল ইসলামকে গ্রেফতার করা হয়। তার কাছে থাকা স্কুলব্যাগে তল্লাশি করে এক হাজার ৪০০ পিস ৫০০ টাকার মোট সাত লাখ টাকার জালনোট পাওয়া যায়। প্রাথমিক জিজ্ঞাসাবাদে রিয়াজুল জালনোট দেশের বিভিন্ন এলাকায় সরবরাহের সত্যতা স্বীকার করেন।

বগুড়ার শিবগঞ্জের মোকামতলা পুলিশ তদন্তকেন্দ্রের ইনচার্জ ইন্সপেক্টর সারওয়ার পারভেজ জানান, এ ব্যাপারে উপপরিদর্শক (এসআই) মাহবুব বাদী হয়ে জালনোট কারবারি রিয়াজুল ইসলামের বিরুদ্ধে বিশেষ ক্ষমতা আইনে মামলা করেছেন। বৃহস্পতিবার সকালে তাকে আদালতের মাধ্যমে বগুড়া জেলহাজতে পাঠানো হয়েছে।

সর্বশেষ - চাকরি

আপনার জন্য নির্বাচিত

যুক্তরাষ্ট্র নাকি রাশিয়া, সাবমেরিন শক্তিতে এগিয়ে কে?

৬ দাবিতে সাতক্ষীরায় স্বাস্থ্য সহকারীদের অনির্দিষ্টকালের কর্মবিরতি

‘ভোটের মত শিক্ষা ব্যবস্থাকেও ধ্বংস করেছে হাসিনা সরকার’

আ.লীগ নেতার সঙ্গে শুভেচ্ছা বিনিময়, ভারপ্রাপ্ত ইউপি চেয়ারম্যানকে প্রত্যাহার

মাদ্রাসাটি থেকে একজনই পরীক্ষা দিয়েছে, সেও পাস করতে পারেনি

শতবর্ষের পুরনো রেকর্ড ভেঙে ইতিহাসের সবচেয়ে বেশি বয়সী কুকুর ববি

তারেক রহমানের বিপক্ষে লড়বেন এনসিপির আবদুল্লাহ ওয়াকি

মার্কেটে ভয়াবহ আগুন, ব্যবসা রক্ষায় ঝাঁপিয়ে পড়ে ব্যবসায়ীর মৃত্যু

হঠাৎ ঝড়ে ভেঙে পড়লো ঘরবাড়ি

বিএনপির সম্মেলনে গান গাইলেন পলকের ভগ্নিপতি, নেতাকর্মীদের ক্ষোভ