Swadhin News Logo
Thursday , 28 August 2025 | [bangla_date]
  1. best
  2. cassinoBR
  3. আন্তর্জাতিক
  4. কৃষি ও প্রকৃতি
  5. ক্যাম্পাস
  6. খেলাধুলা
  7. চাকরি
  8. জাতীয়
  9. জোকস
  10. তথ্যপ্রযুক্তি
  11. দেশজুড়ে
  12. ধর্ম
  13. নারী ও শিশু
  14. প্রবাস
  15. বই থেকে

শিশুকে ধর্ষণের পর হত্যা, দায় স্বীকার করে আসামির জবানবন্দি

প্রতিবেদক
Nirob
August 28, 2025 6:29 pm

ফেনী সদর উপজেলার পাঁচগাছিয়া ইউনিয়নের মাথিয়ারা সোনালী ব্রিকফিল্ড এলাকায় পরিত্যক্ত একটি সেপটিক ট্যাংক থেকে ছয় বছরের এক শিশুর লাশ উদ্ধার করেছে পুলিশ। এ ঘটনায় রাসেল (১৮) নামে এক যুবককে আটক করা হয়েছে। এ ঘটনায় গ্রেফতার আসামি দায় স্বীকার করে জবানবন্দি দিয়েছে।

আটক রাসেল ময়মনসিংহের গৌরীপুর উপজেলার কলতাপাড়া গ্রামের নূর হোসেনের ছেলে। সে দীর্ঘদিন ধরে ওই ব্রিকফিল্ডে শ্রমিক হিসেবে কাজ করছিল।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, বুধবার (২৭ আগস্ট) দুপুরে শিশুটি বাড়ি থেকে নিখোঁজ হয়। স্বজনরা মাইকিং করে খোঁজাখুঁজি করলেও সন্ধান মেলেনি। রাত সাড়ে ১১টার দিকে স্থানীয়রা ব্রিকফিল্ড এলাকায় শিশুটির জামা দেখতে পান। পরে সেপটিক ট্যাংকে ডুবন্ত অবস্থায় তার লাশ পাওয়া যায়।

স্থানীয়রা ঘটনাস্থলেই সন্দেহভাজন রাসেলকে আটক করে পুলিশে সোপর্দ করেন।

স্থানীয় বাসিন্দা কামাল উদ্দিন আহমেদ জানান, মেয়েটির লাশ উদ্ধারের সময় শরীরে কোনও কাপড় ছিল না। ধারণা করা হচ্ছে, তাকে ধর্ষণের পর হত্যা করা হয়েছে।

এ বিষয়ে স্থানীয় ইউপি সদস্য নূর নবী বলেন, রাসেল প্রায় দুই বছর ধরে ব্রিকফিল্ডে কাজ করছে। শিশুটিকে আগে থেকেই চিনত। স্বীকারোক্তিতে জানিয়েছে, দুপুরে খাবার খাওয়ানোর সময় শিশুটিকে ডেকে নিয়ে ধর্ষণ করে হত্যা করেছে এবং লাশ সেপটিক ট্যাংকে ফেলে দিয়েছে।

ফেনীর অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) আরিফুল ইসলাম সিদ্দিকী বলেন, ঘটনাস্থল পরিদর্শন করা হয়েছে। লাশ ময়নাতদন্তের জন্য ফেনী জেনারেল হাসপাতালের মর্গে রাখা হয়েছে। আটক যুবককে জিজ্ঞাসাবাদে ধর্ষণের দায় স্বীকার করেছে এবং আদালতে ১৬৪ ধারায় স্বীকারোক্তি দিয়েছে। এ ঘটনায় ফেনী মডেল থানায় মামলা করা হয়েছে।

সর্বশেষ - চাকরি

আপনার জন্য নির্বাচিত

নির্বাচনি আচরণবিধি: শোকজের জবাব দিলেন নাহিদ ও পাটওয়ারী

মাইক ভাড়া করে গালাগালি করার পর রাব্বিকে ২ লাখ টাকা দিলো ব্যাংক

ব্রাহ্মণবাড়িয়ায় সাবেক যুবলীগ নেতা গোলাম আজম গ্রেফতার

বর্ডার গার্ড বাংলাদেশে (বিজিবি) ১০৩ তম ব্যাচে সিপাহী (জিডি) পদে নিয়োগ বিজ্ঞপ্তি ২০২৪ প্রকাশিত।

গুম-খুনের শিকার পরিবারের সদস্যদের সঙ্গে তারেক রহমানের মতবিনিময়

গুম-খুনের শিকার পরিবারের সদস্যদের সঙ্গে তারেক রহমানের মতবিনিময়

চার্লি কার্ককে ‘আমেরিকান নায়ক’ বললেন ট্রাম্প

উত্তর কোরিয়ার সীমান্ত থেকে লাউড স্পিকার সরিয়ে নিচ্ছে দক্ষিণ কোরিয়া

How Coiffe Iodin Chance The Best On-Line Casino In The US 🔥 UK   🕹️

How Coiffe Iodin Chance The Best On-Line Casino In The US 🔥 UK 🕹️

হাসিনা ছিল কুৎসিত স্বৈরাচার, হিটলারকেও হার মানিয়েছিল : মান্না

নুরের ওপর হামলায় জামায়াত জড়িত: ছাত্রদল নেতা আমান