Swadhin News Logo
Saturday , 30 August 2025 | [bangla_date]
  1. best
  2. cassinoBR
  3. আন্তর্জাতিক
  4. কৃষি ও প্রকৃতি
  5. ক্যাম্পাস
  6. খেলাধুলা
  7. চাকরি
  8. জাতীয়
  9. জোকস
  10. তথ্যপ্রযুক্তি
  11. দেশজুড়ে
  12. ধর্ম
  13. নারী ও শিশু
  14. প্রবাস
  15. বই থেকে

ইউক্রেনের প্রাক্তন পার্লামেন্ট স্পিকার আন্দ্রিয় প্যারুবিকে গুলি করে হত্যা

প্রতিবেদক
Nirob
August 30, 2025 6:52 pm

ইউক্রেনের প্রাক্তন পার্লামেন্ট স্পিকার আন্দ্রিয় প্যারুবিকে গুলি করে হত্যা করা হয়েছে। ইউক্রেনীয় কর্তৃপক্ষের বরাত দিয়ে কিয়েভের ইন্ডিপেন্ডেন্ট এ তথ্য জানায়।

শনিবার (৩০ আগস্ট) স্থানীয় সময় দুপুরে দেশটির লভিভ শহরের ফ্রাঙ্কিভস্ক জেলার পুলিশ গুলির শব্দ পাওয়ার পর তদন্তে নামে। পুলিশের প্রাথমিক প্রতিবেদন অনুযায়ী, প্যারুবিকে একটি ই-বাইকে সজ্জিত এক দুষ্কৃতকারী একাধিকবার গুলি করেছে।

২০১৪ সালে রাশিয়া সমর্থিত প্রাক্তন প্রেসিডেন্ট ভিক্টর ইয়ানুকোভিচকে ক্ষমতাচ্যুত করার পেছনে ইউক্রেনের মাইদান আন্দোলনের অংশ ছিলেন ৫৪ বছর বয়সী প্যারুবি। সেই আন্দোলনে ভূমিকা রাখার জন্য পরিচিতি পান তিনি। মূলত ওই আন্দোলন ইউরোপীয় ইউনিয়নের (ইইউ)’র সঙ্গে ইউক্রেনের সম্পর্ক আরও দৃঢ় করার পক্ষে ছিলো।

ইউক্রেনের প্রেসিডেন্ট ভোলদেমির জেলেনস্কি এই ঘটনাকে একটি ‘ভয়াবহ হত্যাকাণ্ড’ হিসেবে বর্ণনা করেছেন এবং শোক প্রকাশ করেছেন।

ইউক্রেনের পুলিশ ঘটনার তদন্ত করছে। তবে এ ঘটনায় কারা জড়িত তা স্পষ্ট নয়।

একটি বিবৃতিতে জেলেনস্কি বলেন, ‘ইউক্রেনের অভ্যন্তরীণ বিষয়ক মন্ত্রী ইগোর ক্লাইমেঙ্কো এবং প্রধান প্রসিকিউটর রুসলান ক্রাভচেঙ্কো লভিভে এই ভয়াবহ হত্যাকাণ্ড সম্পর্কে রিপোর্ট করেছেন। আন্দ্রিয় প্যারুবি নিহত হয়েছেন। তার পরিবার এবং বন্ধুদের প্রতি আমার সমবেদনা।’

ইতমদ্ধে, হত্যাকারীকে শনাক্ত এবং গ্রেফতারের জন্য সমস্ত প্রয়োজনীয় ব্যবস্থা নেয়া হয়েছে বলা জানান প্রেসিডেন্ট জেলেনস্কি।

/এআই

সর্বশেষ - চাকরি

আপনার জন্য নির্বাচিত

বরগুনায় ডেঙ্গু রোগীর সংখ্যা ৫ হাজার ছাড়ালো

‘হাসিনাবিহীন বাংলাদেশ ঠিকমতো চলছে না, আন্তর্জাতিকভাবে দেখানোর ষড়যন্ত্র হচ্ছে’

ডা. শহীদুলকে মনোনয়ন না দিলে আরও কঠোর কর্মসূচির হুঁশিয়ারি

বগুড়া শহর আ.লীগ সাধারণ সম্পাদক ববি ঢাকায় গ্রেফতার

চট্টগ্রাম-৪ আসনে বিএনপির প্রার্থীকে প্রত্যাখ্যান করলেন নেতাকর্মীদের একাংশ

রা‌তে নি‌খোঁজ, সকালে বাড়ির পাশে বিলে মিললো সাবেক সাব-রেজিস্ট্রারের লাশ

ভাড়া নেওয়ার নামে বাড়িতে ঢুকে ডাকাতি ও বৃদ্ধাকে হত্যার অভিযোগ

গোপালগঞ্জে ছিল কড়া নিরাপত্তা, পরিস্থিতি স্বাভাবিক

এ অবস্থায় নির্বাচন হলে দেশে গুন্ডাতন্ত্রের উত্থান হবে, চাঁদাবাজি আরও বাড়বে: চরমোনাই পীর

ওসমান হাদি হত্যার বিচার নিশ্চিত করতে সরকার সচেষ্ট: পররাষ্ট্র উপদেষ্টা