Swadhin News Logo
রবিবার , ৩১ আগস্ট ২০২৫ | ৪ঠা ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ
  1. best
  2. cassinoBR
  3. আন্তর্জাতিক
  4. কৃষি ও প্রকৃতি
  5. ক্যাম্পাস
  6. খেলাধুলা
  7. চাকরি
  8. জাতীয়
  9. জোকস
  10. তথ্যপ্রযুক্তি
  11. দেশজুড়ে
  12. ধর্ম
  13. নারী ও শিশু
  14. প্রবাস
  15. বই থেকে

নারায়ণগঞ্জে বিদ্যুৎস্পৃষ্টে মা-মেয়ের মৃত্যু

প্রতিবেদক
Nirob
আগস্ট ৩১, ২০২৫ ৭:২৮ পূর্বাহ্ণ
নারায়ণগঞ্জে বিদ্যুৎস্পৃষ্টে মা-মেয়ের মৃত্যু

সিনিয়র করেসপনডেন্ট, নারায়ণগঞ্জ:

নারায়ণগঞ্জের ফতুল্লায় পানি সেচার বৈদ্যুতিক পাম্পে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মা ও মেয়ের মৃত্যু হয়েছে। গতকাল শনিবার (৩০ আগস্ট) সন্ধ্যায় ফতুল্লার শেহারচর এলাকায় এই ঘটনা ঘটে।

নিহতরা হলেন, শেহারচর এলাকার আমির আলীর স্ত্রী রোকসানা পারভীন (৫০) ও তার কন্যা লামিয়া আক্তার (২৪)।
নিহত লামিয়া নারায়ণগঞ্জের সরকারি তোলারাম কলেজের স্নাতক তৃতীয় বর্ষের শিক্ষার্থী ছিলেন।

পুলিশ জানায়, নিচু এলাকা হওয়ায় বৃষ্টি হলে আমির আলীর বাড়িতে পানি জমে যায়। সেই পানি সরানোর জন্য বাড়ির পেছনে একটি বৈদ্যুতিক পাম্প স্থাপন করা হয়েছিল। শনিবার সন্ধ্যায় বাসায় ফিরে মা ও মেয়েকে বাড়ির পেছনে পড়ে থাকতে দেখেন আমির আলী। পরে উদ্ধার করে নারায়ণগঞ্জ ৩০০ শয্যা হাসপাতালে নেয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাদের মৃত ঘোষণা করেন। পাম্পের লাইনে বিদ্যুতায়িত হয়ে তাদের মৃত্যু হয়েছে ধারণা পরিবারের সদস্যদের।

ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শরিফুল ইসলাম বলেন, নিহতদের পরিবারের লোকজন হাসপাতালে রয়েছেন। তাদের সঙ্গে কথা বলে আইনগত ব্যবস্থা নেয়া হবে।

/আরএইচ

সর্বশেষ - চাকরি

আপনার জন্য নির্বাচিত
মওলানা ভাসানী সেতুতে বিদ্যুতের তারের পর এবার রিফ্লেক্টর লাইট চুরি

মওলানা ভাসানী সেতুতে বিদ্যুতের তারের পর এবার রিফ্লেক্টর লাইট চুরি

শেষ হলো নয় দিনব্যাপী রাজশাহী বিভাগীয় বইমেলা

শেষ হলো নয় দিনব্যাপী রাজশাহী বিভাগীয় বইমেলা

নুরাল পাগলের মরদেহ কবর থেকে উত্তোলনের নির্দেশদাতা গ্রেফতার

নুরাল পাগলের মরদেহ কবর থেকে উত্তোলনের নির্দেশদাতা গ্রেফতার

পিবিআইয়ের হাজতখানায় যুবকের আত্মহত্যার অভিযোগ

পিবিআইয়ের হাজতখানায় যুবকের আত্মহত্যার অভিযোগ

বৈরী আবহাওয়া উপেক্ষা করে কুয়াকাটা সৈকতে গোসলে নেমেছেন পর্যটকরা

বৈরী আবহাওয়া উপেক্ষা করে কুয়াকাটা সৈকতে গোসলে নেমেছেন পর্যটকরা

গাজায় ইসরায়েলি হামলার প্রতিবাদে আমস্টারডামে লাখো মানুষের বিক্ষোভ

গাজায় ইসরায়েলি হামলার প্রতিবাদে আমস্টারডামে লাখো মানুষের বিক্ষোভ

অস্ত্রসহ আরও ৬ জন গ্রেফতার

অস্ত্রসহ আরও ৬ জন গ্রেফতার

সড়কে গাছ ফেলে ডাকাতির চেষ্টা, বিজিবি-পুলিশের যৌথ অভিযান

সড়কে গাছ ফেলে ডাকাতির চেষ্টা, বিজিবি-পুলিশের যৌথ অভিযান

হলত্যাগের নির্দেশনা প্রত্যাখ্যান করে বাকৃবিতে শিক্ষার্থীদের বিক্ষোভ

হলত্যাগের নির্দেশনা প্রত্যাখ্যান করে বাকৃবিতে শিক্ষার্থীদের বিক্ষোভ

রংপুর নগরীতে ১০টি বন্দুকসহ বিপুল পরিমাণ অস্ত্র ও গুলি উদ্ধার

রংপুর নগরীতে ১০টি বন্দুকসহ বিপুল পরিমাণ অস্ত্র ও গুলি উদ্ধার