Swadhin News Logo
Sunday , 31 August 2025 | [bangla_date]
  1. best
  2. cassinoBR
  3. আন্তর্জাতিক
  4. কৃষি ও প্রকৃতি
  5. ক্যাম্পাস
  6. খেলাধুলা
  7. চাকরি
  8. জাতীয়
  9. জোকস
  10. তথ্যপ্রযুক্তি
  11. দেশজুড়ে
  12. ধর্ম
  13. নারী ও শিশু
  14. প্রবাস
  15. বই থেকে

সিলেটে বসতঘর থেকে প্রবাসীর স্ত্রীর মরদেহ উদ্ধার

প্রতিবেদক
Nirob
August 31, 2025 4:18 pm

সিলেটের গোয়াইনঘাটের তোয়াকুল ইউনিয়নের ফুলতৈল গ্রাম থেকে হোসনে আরা (২৬) নামের এক প্রবাসীর স্ত্রীর মরদেহ উদ্ধার করেছে পুলিশ।

প্রাথমিকভাবে পুলিশ ধারণা করছে, পারিবারিক কলহ থেকে ওই গৃহবধূ আত্মহত্যা করেছেন। তিনি ফুলতৈল গ্রামের বাসিন্দা প্রবাসী সৈয়দুর রহমানের স্ত্রী।

রবিবার (৩১) আগস্ট দুপুরে তার বসতঘর থেকে ওই গৃহবধূর ঝুলন্ত লাশ উদ্ধার করে পুলিশ।

এসব তথ্য নিশ্চিত করেছেন গোয়াইনঘাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) তোফায়েল আহমেদ। তিনি বলেন, ‘পারিবারিক কলহ থেকে এমনটি ঘটতে পারে বলে ধারণা করা হচ্ছে। ওই নারী ওড়নার মাধ্যমে ঘরের আড়ার সঙ্গে গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেছেন।’

সর্বশেষ - চাকরি