Swadhin News Logo
Sunday , 31 August 2025 | [bangla_date]
  1. best
  2. cassinoBR
  3. আন্তর্জাতিক
  4. কৃষি ও প্রকৃতি
  5. ক্যাম্পাস
  6. খেলাধুলা
  7. চাকরি
  8. জাতীয়
  9. জোকস
  10. তথ্যপ্রযুক্তি
  11. দেশজুড়ে
  12. ধর্ম
  13. নারী ও শিশু
  14. প্রবাস
  15. বই থেকে

সিরাজগঞ্জে ২২০ বস্তা সরকারি চাল উদ্ধার, আটক ১

প্রতিবেদক
Nirob
August 31, 2025 9:05 pm

সিনিয়র করেসপনডেন্ট, সিরাজগঞ্জ:

সিরাজগঞ্জের বেলকুচিতে এক গুদামে অবৈধভাবে মজুত করা খাদ্যবান্ধব কর্মসূচির ২২০ বস্তা (১০ টন ৬শ’ কেজি) চাল উদ্ধার করেছে ভ্রাম্যমাণ আদালত।

রোববার (৩১ আগস্ট) বিকেলে উপজেলার গাড়ামাসী বাশঁতলা এলাকার একটি গুদামে এ অভিযান চালানো হয়। এ সময়, ইব্রাহিম মন্ডল (২৬) নামে একজনকে আটক করা হয়। তবে পলাতক রয়েছেন গুদামের মালিক।

অভিযান পরিচালনা করেন উপজেলার নির্বাহী কর্মকর্তা (ইউএনও) আফরিন জাহান। এ সময় উপস্থিত ছিলেন সিনিয়র ওয়ারেন্ট অফিসার মোহাম্মদ শরিফুল ইসলাম, বেলকুচি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শহিদুল ইসলাম, উপজেলা খাদ্য নিয়ন্ত্রক অফিসার মোহাম্মদ আনোয়ার হোসেন, খাদ্য ইন্সপেক্টর ইমরুল কায়েসহ স্থানীয় আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা।

এ বিষয়ে বেলকুচি উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট আফরিন জাহান বলেন, জেলা এনএসআই কার্যালয়ের গোপন তথ্যের ভিত্তিতে জানতে পারি, খাদ্যবান্ধব কর্মসূচির বিপুল পরিমাণ চাল একটি গুদামে মজুত রয়েছে। পরে সেখানে গিয়ে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে চালগুলো উদ্ধার করা হয়। এ সময় একজনকে আটক করা হয়।

/এএইচএম

সর্বশেষ - চাকরি

আপনার জন্য নির্বাচিত

আন্তঃমহাদেশীয় ক্ষেপণাস্ত্রের সফল পরীক্ষা চালিয়েছে ইরান, ভিডিও প্রকাশ

ইইউ বা ন্যাটো দেশগুলোর ওপর আক্রমণের কোনো ইচ্ছা নেই রাশিয়ার: রুশ পররাষ্ট্রমন্ত্রী

কৃষক দল নেতার বিরুদ্ধে জমি দখলের অভিযোগ বৃদ্ধা নারীর

জনরোষ এমন জিনিস, এটি কাউকে ক্ষমা করবে না: ডা. জাহিদ

গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নিতে নেতাদের ঢাকায় ডেকেছে জাতীয় পার্টি, করবে মিছিল

নিখোঁজের এক দিন পর নদী থেকে নারীর মরদেহ উদ্ধার

Como Maximizar Seus Ganhos Em Principais Baseados Na Web — Mato Grosso   💸

Como Maximizar Seus Ganhos Em Principais Baseados Na Web — Mato Grosso 💸

জনগণই দেশের মালিক, তারা সিদ্ধান্ত নেবে ভোট কোন পদ্ধতিতে: ডা. জাহিদ

বাসের সঙ্গে সংঘর্ষে প্রাণ গেলো পিকআপ চালকের

নোয়াখালী জেনারেল হাসপাতালে ৭ দালালকে বিভিন্ন মেয়াদে কারাদণ্ড