Swadhin News Logo
Tuesday , 2 September 2025 | [bangla_date]
  1. best
  2. cassinoBR
  3. আন্তর্জাতিক
  4. কৃষি ও প্রকৃতি
  5. ক্যাম্পাস
  6. খেলাধুলা
  7. চাকরি
  8. জাতীয়
  9. জোকস
  10. তথ্যপ্রযুক্তি
  11. দেশজুড়ে
  12. ধর্ম
  13. নারী ও শিশু
  14. প্রবাস
  15. বই থেকে

সুদানে এক বছরে লাখো মানুষ কলেরায় আক্রান্ত: জাতিসংঘ

প্রতিবেদক
Nirob
September 2, 2025 12:26 pm

যুদ্ধবিধ্বস্ত সুদানে এক বছরের মধ্যে এক লাখেরও বেশি মানুষ কলেরায় আক্রান্ত হয়েছে। জাতিসংঘের মানবিক দফতরের বরাত দিয়ে এ তথ্য জানিয়েছে তুরস্কের সংবাদ সংস্থা আনাদোলু এজেন্সি।

এক বিবৃতিতে সংস্থাটি বলেছে, ‘সুদান বর্তমানে বিশ্বের সবচেয়ে বড় ক্ষুধা সংকটের মুখে, একইসঙ্গে ব্যাপকভাবে ছড়িয়ে পড়ছে কলেরা। দেশের কিছু অংশে দুর্ভিক্ষ ইতোমধ্যেই নিশ্চিত হয়েছে।’

জাতিসংঘের মানবিক বিষয়ক সমন্বয় দফতর আরও জানায়, ‘সুদানের মানুষগুলো সাহায্যের অপেক্ষায়।’ সংস্থাটি সাম্প্রতিক বছরগুলোর মধ্যে এটিকে ‘সবচেয়ে বড় কলেরা প্রাদুর্ভাব’ হিসেবে উল্লেখ করেছে।

সুদানের স্বাস্থ্য মন্ত্রণালয়ের তথ্যমতে, ২০২৪ সালের আগস্ট থেকে প্রাদুর্ভাব শুরু হওয়ার পর অন্তত ২ হাজার ৫শ’ ৬১জন কলেরায় মারা গেছেন।

একইসঙ্গে সেনাবাহিনী ও আধাসামরিক র‍্যাপিড সাপোর্ট ফোর্সেসের (আরএসএফ) মধ্যে চলমান যুদ্ধে ২০২৩ সালের এপ্রিলে সংঘাত শুরু হওয়ার পর থেকে ২০ হাজারের বেশি মানুষ নিহত এবং ১ কোটি ৪০ লাখ মানুষ বাস্তুচ্যুত হয়েছেন বলে জাতিসংঘ ও স্থানীয় কর্তৃপক্ষ জানিয়েছে। তবে যুক্তরাষ্ট্রের বিশ্ববিদ্যালয়গুলোর গবেষণা অনুযায়ী, নিহতের সংখ্যা প্রায় ১ লাখ ৩০ হাজার।

/এআই

সর্বশেষ - চাকরি

আপনার জন্য নির্বাচিত

গান গেয়ে চলতো ৯ দৃষ্টিপ্রতিবন্ধীর পরিবার, এখন সেটিও বন্ধ

শাহজালালে নামতে না পেরে চট্টগ্রাম বিমানবন্দরে ৪ ফ্লাইটের অবতরণ

ভোলাগঞ্জের পাথর লুটের ঘটনায় মামলা, আসামি অজ্ঞাতনামা

ঘরে-বাইরে কোমর সমান পানি, কলার ভেলায় অন্তঃসত্ত্বাকে নেওয়া হলো হাসপাতালে

বরিশালে স্বাস্থ্য খাত সংস্কারের আন্দোলন চালিয়ে যাওয়ার ঘোষণা, রবিবার বিক্ষোভ

চুয়াডাঙ্গা সীমান্ত থেকে বাংলাদেশি যুবককে ধরে নিয়ে গেছে বিএসএফ

মুগ্ধর লাশ দাফনের জায়গা দেয়নি স্বৈরাচারী সরকার: স্নিগ্ধ

চট্টগ্রামে কনসার্টে সংঘর্ষের ঘটনায় মামলা, গ্রেফতার ১০

ইতালিতে হত্যাকাণ্ডের শিকার বাংলাদেশি যুবকের লাশ বাড়িতে পৌঁছেছে

সিলেটে বিটিসিএলের দুটি গুদামে আগুন