Swadhin News Logo
Thursday , 4 September 2025 | [bangla_date]
  1. best
  2. cassinoBR
  3. আন্তর্জাতিক
  4. কৃষি ও প্রকৃতি
  5. ক্যাম্পাস
  6. খেলাধুলা
  7. চাকরি
  8. জাতীয়
  9. জোকস
  10. তথ্যপ্রযুক্তি
  11. দেশজুড়ে
  12. ধর্ম
  13. নারী ও শিশু
  14. প্রবাস
  15. বই থেকে

গোবিন্দগঞ্জে কোটি টাকা মূল্যের কষ্টি পাথরের মূর্তি উদ্ধার, আটক ৩

প্রতিবেদক
Nirob
September 4, 2025 2:39 pm

গাইবান্ধা করেসপনডেন্ট:

গাইবান্ধার গোবিন্দগঞ্জে ৩৭ কেজি ওজনের কষ্টি পাথরের একটি মূর্তি উদ্ধার করেছে র‌্যাব-১৩ এর একটি আভিযানিক দল। এসময় তিনজনকে আটক করা হয়।

বুধবার (৩ সেপ্টেম্বর) দিবাগত রাতে গোপন সংবাদের ভিত্তিতে দিনাজপুর সিটিসি র‌্যাব-১৩ এর নায়েক সুবেদার আব্দুর রউফের নেতৃত্বে একটি দল গোবিন্দগঞ্জ উপজেলার কাটাবাড়ী ইউনিয়নের ১নং কাটাবাড়ী গ্রামের বাগদা বাজার এলাকা থেকে মূর্তিটি উদ্ধার করে।

আটকরা হলেন, উপজেলার কাটাবাড়ী ইউনিয়নের খলিলুর রহমানের ছেলে মিজানুর রহমান (৩৫), একই এলাকার আব্দুল কুদ্দুস শেখের ছেলে লিটন মিয়া (৩০) এবং নীলফামারীর সৈয়দপুর উপজেলার বড়াই গ্রামের অনিল চন্দ্র সরকারের ছেলে শিবু সরকার (৩০)।

র‌্যাব জানায়, উদ্ধারকৃত মূর্তিটি দিনাজপুর কাহারোল প্রত্নতাত্ত্বিক অধিদফতরে প্রাথমিক পরীক্ষা-নিরীক্ষা করা হয়েছে। এতে এটি আলস কষ্টি পাথরের তৈরি বলে ধারণা পাওয়া গেছে। মূর্তিটির আনুমানিক ওজন ৩৭ কেজি এবং মূল্য কোটি টাকারও বেশি।

বিষয়টি নিশ্চিত করে গোবিন্দগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) বুলবুল ইসলাম বলেন, ‘মূর্তিটি দেখতে কষ্টি পাথরের মতো হলেও বিশেষজ্ঞ পরীক্ষা-নিরীক্ষার পরই প্রকৃত গুণাগুণ নিশ্চিত হওয়া যাবে। এ ঘটনায় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।

/এমএইচ

সর্বশেষ - চাকরি

আপনার জন্য নির্বাচিত

কক্সবাজারে বিহার থেকে বৌদ্ধভিক্ষুর ঝুলন্ত লাশ উদ্ধার

যুক্তরাষ্ট্র ছাড়া ইসরায়েল বিরোধী অবস্থানে জাতিসংঘ নিরাপত্তা পরিষদের সবগুলো দেশ

দিনাজপুরে চাল সংগ্রহের লক্ষ্যমাত্রা পূরণ নিয়ে সংশয়

ওসমানী মেডিক্যালের পানির ট্যাংকের পলেস্তারা পড়ে কর্মচারী নিহত

রাকসু নির্বাচনেও লড়ছেন এক দম্পতি

রাবিতে কর্মকর্তা-কর্মচারীদের কর্মবিরতি স্থগিত, শিক্ষকদের শাটডাউন চলছে

বাংলাদেশের ওপর ভিসা নিষেধাজ্ঞার ঘোষণা দেয়নি আরব আমিরাত

ভারতে ডিজেল বোঝাই মালগাড়িতে আগুন, বিস্ফোরণে আতঙ্ক

ফোনালাপ বিতর্কে থাইল্যান্ডের প্রধানমন্ত্রীকে দায়িত্ব থেকে সাময়িকভাবে বরখাস্ত

আমরা নতুন ধারার রাজনীতি করতে এসেছি: তাসনিম জারা