Swadhin News Logo
Friday , 5 September 2025 | [bangla_date]
  1. best
  2. cassinoBR
  3. আন্তর্জাতিক
  4. কৃষি ও প্রকৃতি
  5. ক্যাম্পাস
  6. খেলাধুলা
  7. চাকরি
  8. জাতীয়
  9. জোকস
  10. তথ্যপ্রযুক্তি
  11. দেশজুড়ে
  12. ধর্ম
  13. নারী ও শিশু
  14. প্রবাস
  15. বই থেকে

আলু রফতানির চেষ্টা করছে সরকার: বাণিজ্য উপদেষ্টা

প্রতিবেদক
Nirob
September 5, 2025 4:59 pm

বাণিজ্য, বস্ত্র ও পাট এবং বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন উপদেষ্টা শেখ বশিরউদ্দীন বলেছেন, ‘আলুর দাম নিয়ে কেবিনেটে বহুবার আলোচনা হয়েছে। আমরা রফতানিতে প্রণোদনা দিচ্ছি। আর চাহিদা তৈরির ক্ষেত্রে আমরা চেষ্টা করছি, আলু কিনে টিসিবির মাধ্যমে বিক্রির এবং একই সময় রফতানি করার।’

শুক্রবার (৫ সেপ্টেম্বর) দুপুর ১টার দিকে জয়পুরহাটের আক্কেলপুর উপজেলার গোপীনাথপুর উচ্চ বিদ্যালয় মাঠে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এ কথা বলেন।

এর আগে, দুপুর পৌনে ১টায় তাকে বহনকারী হেলিকপ্টার ওই বিদ্যালয় মাঠে অবতরণ করে। হেলিকপ্টার থেকে নামার পর জেলা প্রশাসন, পুলিশ প্রশাসন, উপজেলা প্রশাসন ও গোপীনাথপুর ইউনিয়ন পরিষদের পক্ষে তাকে ফুলেল শুভেচ্ছা জানানো হয়। সেখানে তাকে গার্ড অব অনার প্রদান করা হয়।

শেখ বশিরউদ্দীন বলেন, ‘টিসিবি আলু কিনবে, অলরেডি সম্ভবত কেনা শুরু করেছে। কিন্তু সেটা যথেষ্ট হবে বলে আমি মনে করি না। আমাদের বাজার পর্যবেক্ষণ এবং কৃষকের উপযুক্ত মূল্য পাওয়ার ক্ষেত্রে আমরা মনে করছি রফতানিই একমাত্র উপায়- কারণ গত বছর ফলন বাম্পার ছিল।’

তিনি বলেন, ‘গত বছর আলুর দাম ৮০ টাকা ৯০ টাকা কেজি ছিল। ফলশ্রুতিতে আলু ভালো হয়েছে, আর বেশি হওয়াতে সমস্যা তৈরি হয়েছে। কিছু আলু আমরা রফতানি করতে পারলে এই সংকট আমরা মোকাবিলা করতে পারবো। আর আলু নিয়ে কোনও সিন্ডিকেট করে থাকলে অবশ্যই ব্যবস্থা আছে।’

হেলিকাপ্টার থেকে নেমে উপদেষ্টা শেখ বশিরউদ্দীন গোপীনাথপুর থেকে প্রায় দেড় কিলোমিটার দূরে বগুড়ার জেলার দুপচাঁচিয়া উপজেলার মত্তুর্তাপুর সিদ্দিকীয়া দারুল হেদায়েদ খানকা শরিফে গিয়ে জুমার নামাজ আদায় করেন। এরপর খানকা শরিফ চত্বরে উপদেষ্টার শ্বশুর জয়পুরহাট-২ আসনের সাবেক সংসদ সদস্য মরহুম মোহাম্মদ আবদুর রাজ্জাক আকন্দের কবর জিয়ারত করেন। এরপর তিনি পারিবারিক ব্যবসায়ী প্রতিষ্ঠান গোপীনাথপুর হিমাগার লিমিটেডে অবস্থান করেন। বিকাল ৫টা পর্যন্ত আক্কেলপুরে অবস্থানের পর ঢাকার উদ্দেশে যাত্রা করবেন বলে তার সরকারি সফর সূচি থেকে জানা গেছে।

সর্বশেষ - চাকরি

আপনার জন্য নির্বাচিত

রবীন্দ্র বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের রেলপথ অবরোধ, আটকে পড়েছে ৮ ট্রেন

মজুত করে বেশি দামে সার বিক্রি, সেনাবাহিনীর অভিযানে পালালেন ডিলার সমিতির সভাপতি

ব্রাহ্মণবাড়িয়ায় বাড়ির সামনে বিএনপি নেতা গুলিবিদ্ধ

হরিণাকুণ্ডুতে নিষিদ্ধ পলিথিন বিক্রি ও মজুদের দায়ে জরিমানা

ধর্ম ও বর্ণভেদে নয়, বাংলাদেশ সব মানুষের নিরাপদ-শান্তিপূর্ণ আবাসভূমি: প্রধান উপদেষ্টা

দিনাজপুরে খেজুরের রসে জীবিকার মিষ্টি গল্প, নিপা ঝুঁকিতে বাড়ছে স্বাস্থ্যসচেতনতা

Casino Wild Vegas  150 $ De Jetons Gratuits, Codes Bonus RTG 2025 ✿ français   Sign Up Today

Casino Wild Vegas  150 $ De Jetons Gratuits, Codes Bonus RTG 2025 ✿ français Sign Up Today

দেশের জন্য প্রাণ উৎসর্গ, দেখা হলো না সন্তানের মুখ

বগুড়ায় তিন ঘণ্টা রেলপথ অবরোধ

৩৬ ঘণ্টা পর রাজশাহীতে বাস চলাচল শুরু