Swadhin News Logo
Friday , 5 September 2025 | [bangla_date]
  1. best
  2. cassinoBR
  3. আন্তর্জাতিক
  4. কৃষি ও প্রকৃতি
  5. ক্যাম্পাস
  6. খেলাধুলা
  7. চাকরি
  8. জাতীয়
  9. জোকস
  10. তথ্যপ্রযুক্তি
  11. দেশজুড়ে
  12. ধর্ম
  13. নারী ও শিশু
  14. প্রবাস
  15. বই থেকে

দুই মহাসড়কের প্রবেশমুখে অবরোধ, যান চলাচল বন্ধ

প্রতিবেদক
Nirob
September 5, 2025 5:47 pm

ফরিদপুরের ভাঙ্গা উপজেলার আলগী ও হামিরদী ইউনিয়নকে নগরকান্দা উপজেলায় অন্তর্ভুক্ত করার সিদ্ধান্তের প্রতিবাদে ফের মহাসড়ক অবরোধ করেছেন স্থানীয় বাসিন্দারা।

শুক্রবার (৫ সেপ্টেম্বর) বিকাল ৪টা ১০ মিনিটের দিকে ভাঙ্গা গোলচত্বরের ঢাকা–খুলনা ও ঢাকা-বরিশাল মহাসড়কের প্রবেশমুখ একযোগে অবরোধ করেন তারা।

অবরোধের কারণে দুইটি গুরুত্বপূর্ণ মহাসড়কে যান চলাচল সম্পূর্ণ বন্ধ হয়ে গেছে। এতে দূরপাল্লার বাস, মালবাহী ট্রাকসহ বিভিন্ন যানবাহন আটকে পড়ে এবং যাত্রীদের ভোগান্তি চরমে পৌঁছায়।

ঘটনাস্থলে ভাঙ্গা হাইওয়ে থানা-পুলিশ ও স্থানীয় থানার পুলিশ মোতায়েন রয়েছে। তারা পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখার চেষ্টা করছেন।

ভাঙ্গা হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রোকিবুজ্জামান বলেন, ভাঙ্গা গোলচত্বরে দুটি মহাসড়কের প্রবেশমুখ স্থানীয় বাসিন্দারা অবরোধ করে রেখেছেন। এতে প্রচণ্ড গাড়ির চাপ সৃষ্টি হয়েছে। আমরা ঘটনাস্থলে উপস্থিত থেকে পরিস্থিতি স্বাভাবিক করার চেষ্টা করছি, তবে এখনও অবরোধকারীরা মহাসড়ক ছাড়েননি।

সর্বশেষ - চাকরি

আপনার জন্য নির্বাচিত

চা বাগান থেকে শ্রমিক দম্পতির লাশ উদ্ধার

ইরানে বিক্ষোভকারীদের ফাঁসি দেওয়া হলে ‘কঠোর ব্যবস্থার’ হুঁশিয়ারি ট্রাম্পের

ইরানে বিক্ষোভকারীদের ফাঁসি দেওয়া হলে ‘কঠোর ব্যবস্থার’ হুঁশিয়ারি ট্রাম্পের

খুলনায় কৃষি ব্যাংকের ভল্ট ভেঙে লুটে এখনও গ্রেফতার নেই

শিবচরে এক্সপ্রেসওয়েতে গাড়িচাপায় নারীর মৃত্যু

পাতানো নির্বাচন হলে দেশ আবার ধ্বংসের দিকে যাবে: ডা. তাহের

ফ্রান্সের নাগরিকত্ব নেওয়ায় জর্জ ক্লুনি দম্পতিকে ট্রাম্পের কটাক্ষ

ফ্রান্সের নাগরিকত্ব নেওয়ায় জর্জ ক্লুনি দম্পতিকে ট্রাম্পের কটাক্ষ

এক বছর চার মাস পর আ.লীগের সাবেক এমপিসহ ৩৫৯ জনের বিরুদ্ধে মামলা

আশুলিয়ায় পোশাক কারখানায় আগুন, নিয়ন্ত্রণে ৬ ইউনিট

গণামাধ্যমের সম্পাদকদের সঙ্গে তারেক রহমানের শুভেচ্ছা বিনিময়

বগুড়ায় দুদকের শুনানি চলাকালে জুতা ছুড়ে মারলেন ক্ষুব্ধ বৃদ্ধ