Swadhin News Logo
Saturday , 6 September 2025 | [bangla_date]
  1. best
  2. cassinoBR
  3. আন্তর্জাতিক
  4. কৃষি ও প্রকৃতি
  5. ক্যাম্পাস
  6. খেলাধুলা
  7. চাকরি
  8. জাতীয়
  9. জোকস
  10. তথ্যপ্রযুক্তি
  11. দেশজুড়ে
  12. ধর্ম
  13. নারী ও শিশু
  14. প্রবাস
  15. বই থেকে

রাজনীতিকে ব্যবসার হাতিয়ার করা যাবে না, এর বিরুদ্ধে রুখে দাঁড়ান: ব্যারিস্টার নওশাদ জমির

প্রতিবেদক
Nirob
September 6, 2025 9:07 pm

পঞ্চগড় করেসপনডেন্ট:

রাজনীতিকে ব্যবসার হাতিয়ার হিসেবে ব্যবহার করা যাবে না বলে মন্তব্য করেছেন বিএনপির কেন্দ্রীয় কমিটির আন্তর্জাতিক সম্পর্ক বিষয়ক সম্পাদক ব্যারিস্টার নওশাদ জমির। সেইসাথে এ ধরনের প্রচেষ্টা রুখে দেয়ার আহ্বানও জানান তিনি।

আজ শনিবার (৬ সেপ্টেম্বর) বিকেলে পঞ্চগড় সরকারি অডিটোরিয়ামে শিক্ষক সমাবেশে এ কথা বলেন তিনি।

ব্যারিস্টার নওশাদ জমির বলেন, রাজনীতি সেবার জায়গা, ব্যবসার নয়। রাজনীতির মাধ্যমে আপনি ব্যবসা করবেন সেটা হবে না। আপনি একজন ব্যবসায়ী, ব্যবসা করেন অসুবিধা নেই। তবে রাজনীতিকে ব্যবসার হাতিয়ার হিসেবে ব্যবহার করবেন না। এটা বিএনপি বা শহীদ জিয়ার রাজনীতি না। আমাদের দলের সুনাম অক্ষুণ্ন রাখার জন্য যা যা করা দরকার, আপনারা শুধু তাই করবেন।

শিক্ষকদের উদ্দেশ্য করে তিনি বলেন, বিএনপি বিশ্বাস করে একটি সঠিক শিক্ষাব্যবস্থার জন্য শিক্ষকদের মূল্যায়ন করতে হবে। এ সময়, বিএনপি সরকার গঠন করলে শিক্ষকদের সকল সমস্যা সমাধান করা হবে বলেও আশ্বস্ত করেন তিনি।

/এএইচএম

সর্বশেষ - চাকরি

আপনার জন্য নির্বাচিত

আমরা আলাদা ব্যালট পেপার ছাপাবো, যেখানে ধানের শীষ থাকবে: যুবদল নেতা

ট্রেন থেকে নামিয়ে নারীকে সংঘবদ্ধ ধর্ষণের অভিযোগে গ্রেফতার ৩

ইসরায়েলি হামলায় অন্তত ৫৩ ফিলিস্তিনির মৃত্যু

হাওরের জমিতে বাঁধ দেওয়াকে কেন্দ্র করে কৃষককে হত্যা

ময়মনসিংহ মহানগর জাতীয় পার্টির সভাপতি গ্রেফতার

ফরিদপুরে বিএনপির দুই গ্রুপের সংঘর্ষ, দুই মামলায় আসামি ৮৭৬ 

চট্টগ্রামে আট দলের বিভাগীয় সমাবেশ ৫ ডিসেম্বর

পুলিশ বাহিনীতে সাব-ইন্সপেক্টর (নিরস্ত্র) এসআই পদে নিয়োগ বিজ্ঞপ্তি ২০২৪ প্রকাশিত।

বঙ্গবন্ধুর শাহাদাত বার্ষিকীতে কাঙালিভোজের আয়োজন করা ছাত্রলীগ কর্মী গ্রেফতার

গহীন জঙ্গলে ইউপিডিএফ’র গোপন আস্তানা, অস্ত্র-গোলাবারুদ উদ্ধার