Swadhin News Logo
রবিবার , ৭ সেপ্টেম্বর ২০২৫ | ৪ঠা ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ
  1. best
  2. cassinoBR
  3. আন্তর্জাতিক
  4. কৃষি ও প্রকৃতি
  5. ক্যাম্পাস
  6. খেলাধুলা
  7. চাকরি
  8. জাতীয়
  9. জোকস
  10. তথ্যপ্রযুক্তি
  11. দেশজুড়ে
  12. ধর্ম
  13. নারী ও শিশু
  14. প্রবাস
  15. বই থেকে

পিরোজপুরে ব্যবসায়ীকে কুপিয়ে হত্যার দায়ে ৬ জনের যাবজ্জীবন কারাদণ্ড

প্রতিবেদক
Nirob
সেপ্টেম্বর ৭, ২০২৫ ৫:৫৩ অপরাহ্ণ
পিরোজপুরে ব্যবসায়ীকে কুপিয়ে হত্যার দায়ে ৬ জনের যাবজ্জীবন কারাদণ্ড

পিরোজপুর করেসপনডেন্ট:

পিরোজপুর সদর উপজেলার ঝনঝনিয়া এলাকায় এক ব্যবসায়ীকে কুপিয়ে হত্যার দায়ে ৬ জনকে যাবজ্জীবন কারাদন্ড ও একজনকে দুই বছরের কারাদন্ড দিয়েছেন আদালত।

আজ রোববার (৭ সেপ্টেম্বর) দুপুরে জেলা ও দায়রা জজ আদালতের বিচারক মো. মজিবুর রহমান এ রায় দেন। এ সময়ে দুই আসামী আদালতে উপস্থিত থাকলেও বাকীরা পলাতক রয়েছেন।

কারাদন্ডপ্রাপ্ত আসামীরা হলেন, এজাজ শরীফ (২৭), আক্কাস শরীফ (৫২), সাফায়েত শরীফ (৫২), শেফালী বেগম (৪৫), হেপী বেগম (২৮), লিমা বেগম (২০) এবং দুই বছরের কারাদন্ড প্রাপ্ত আসামী এমরান (২৮)। আসামীরা সবাই সদর উপজেলার ঝনঝনিয়া এলাকার স্থায়ী বাসিন্দা।

মামলা সূত্রে জানা যায়, পূর্ব শত্রুতার জের ধরে ২০১৪ সালের ১০ জুলাই রাতে আবুল কালাম শরীফ (৫৫) আসামীদের বাড়ির পাশ দিয়ে যাওয়ার সময় ওৎ পেতে থাকা আসামীরা একত্র হয়ে এলোপাতাড়ি কুপিয়ে এবং পিটিয়ে মারাত্মক আহত করে। পরবর্তীতে, তাকে আহত অবস্থায় উদ্ধার করে প্রথমে পিরোজপুর জেলা হাসপাতালে এবং পরে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে ডাক্তার তাকে মৃত ঘোষণা করেন। এ ঘটনায় নিহতের ভাই হাকিম শরীফ পরদিন বাদী হয়ে পিরোজপুর সদর থানায় একটি হত্যা মামলা দায়ের করেন।

অতিরিক্ত পাবলিক প্রসিকিউটর মো. ওয়ালিদ হাসান বাবু জানান, সদর উপজেলার ঝনঝনিয়া এলাকার এক ব্যবসায়ীকে হত্যা মামলায় আদালত ৬ জনকে যাবজ্জীবন কারাদন্ড এবং ১০ হাজার টাকা জরিমানা অনাদায়ে আরো ৬ মাসের সশ্রমকারাদন্ড দেন। সেইসাথে, অপর একজনকে ২ বছরের কারাদণ্ড এবং ২ হাজার টাকা জরিমানা অনাদায়ে ৩ মাসের সশ্রম কারাদণ্ড দেন। মামলার ১১ জন আসামিদের মধ্যে দুইজন শিশু হওয়ায় তাদের শিশু আদালতে পাঠানো হয় এবং একজনকে বেকসুর খালাস দেয়া হয়। আর একজন আসামি মৃত্যুবরণ করেন। দীর্ঘদিন ধরে সাক্ষ্য প্রমাণের ভিত্তিতে আদালত এ রায় দেন। রায় প্রদানের সময়ে দুই আসামি সাফায়েত শরীফ ও হেপী বেগম উপস্থিত ছিলেন বলেও জানান তিনি।

/এএইচএম

সর্বশেষ - চাকরি

আপনার জন্য নির্বাচিত
ভারতে পালানোর সময় আ.লীগের দুই নেতা আটক

ভারতে পালানোর সময় আ.লীগের দুই নেতা আটক

টেকনাফে ৩ লাখ ৪০ হাজার ইয়াবাসহ মিয়ানমারের নাগরিক গ্রেফতার

টেকনাফে ৩ লাখ ৪০ হাজার ইয়াবাসহ মিয়ানমারের নাগরিক গ্রেফতার

গাজায় স্থায়ী যুদ্ধবিরতিই সৌদি আরবের প্রধান অগ্রাধিকার: পররাষ্ট্রমন্ত্রী প্রিন্স ফয়সাল

গাজায় স্থায়ী যুদ্ধবিরতিই সৌদি আরবের প্রধান অগ্রাধিকার: পররাষ্ট্রমন্ত্রী প্রিন্স ফয়সাল

পর্যটনকেন্দ্র উৎমাছড়া থেকে ২ লাখ ঘনফুট লুটের পাথর জব্দ

পর্যটনকেন্দ্র উৎমাছড়া থেকে ২ লাখ ঘনফুট লুটের পাথর জব্দ

দৌলতপুর সীমান্তে বিদেশি পিস্তলসহ অস্ত্র ব্যবসায়ী আটক

দৌলতপুর সীমান্তে বিদেশি পিস্তলসহ অস্ত্র ব্যবসায়ী আটক

দেশের স্বার্থ সবার উপরে, কোনও স্থায়ী বন্ধু বা শত্রু নেই: রাজনাথ সিং

দেশের স্বার্থ সবার উপরে, কোনও স্থায়ী বন্ধু বা শত্রু নেই: রাজনাথ সিং

টেক্সাসে আকস্মিক বন্যায় প্রাণ গেলো অন্তত ১৩ জনের

টেক্সাসে আকস্মিক বন্যায় প্রাণ গেলো অন্তত ১৩ জনের

যেনতেনভাবে ক্ষমতা হস্তান্তর করে দায়মুক্তি পাবে না কোনও উপদেষ্টা: আখতার হোসেন

যেনতেনভাবে ক্ষমতা হস্তান্তর করে দায়মুক্তি পাবে না কোনও উপদেষ্টা: আখতার হোসেন

কারও মতামত জনগণের ওপর চাপিয়ে দেওয়া চলবে না: আমির খসরু

কারও মতামত জনগণের ওপর চাপিয়ে দেওয়া চলবে না: আমির খসরু

খুলনায় প্রবাসীকে গুলি করে হত্যা, শরীরে আটটি গুলির চিহ্ন

খুলনায় প্রবাসীকে গুলি করে হত্যা, শরীরে আটটি গুলির চিহ্ন