Swadhin News Logo
Sunday , 7 September 2025 | [bangla_date]
  1. best
  2. cassinoBR
  3. আন্তর্জাতিক
  4. কৃষি ও প্রকৃতি
  5. ক্যাম্পাস
  6. খেলাধুলা
  7. চাকরি
  8. জাতীয়
  9. জোকস
  10. তথ্যপ্রযুক্তি
  11. দেশজুড়ে
  12. ধর্ম
  13. নারী ও শিশু
  14. প্রবাস
  15. বই থেকে

এবার সাতক্ষীরায় ৫৮৭ মণ্ডপে হবে দুর্গোৎসব

প্রতিবেদক
Nirob
September 7, 2025 7:47 pm

আগের বছরের তুলনায় এবার সাতক্ষীরা জেলায় পূজামণ্ডপের সংখ্যা বেড়েছে। আসন্ন শারদীয় দুর্গোৎসব উপলক্ষে জেলায় এ বছর ৫৮৭টি মণ্ডপে পূজা অনুষ্ঠিত হবে। এর মধ্যে ৫৫টি মণ্ডপকে ঝুঁকিপূর্ণ হিসেবে চিহ্নিত করেছে প্রশাসন। সেগুলোতে পর্যাপ্ত আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী নিয়োজিত থাকবে।

রবিবার (৭ সেপ্টেম্বর) সকালে জেলা প্রশাসকের সম্মেলনকক্ষে অনুষ্ঠিত শারদীয় দুর্গোৎসবের প্রস্তুতিমূলক সভায় এসব তথ্য জানান জেলা প্রশাসক মোস্তাক আহমেদ। সভায় উপস্থিত ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার মো. মুকিত হাসান খান, অতিরিক্ত জেলা প্রশাসক বিষ্ণুপদ পাল, জেলা ম্যাজিস্ট্রেট রিপন বিশ্বাস, সদর সেনা ক্যাম্পের দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা মেজর ইশতিয়াক আহমেদ, ৩৩ বিজিবির উপ-অধিনায়ক ক্যাপ্টেন শাদমান, স্থানীয় সরকার বিভাগের উপপরিচালক মাসরুবা ফেরদৌস, জেলা তথ্য অফিসার মো. জাহারুল ইসলাম, জেলা বিএনপির সদস্যসচিব আবু জাহিদ ডাবলু, জেলা জামায়াতের আমির মো. শহিদুল ইসলাম মুকুল, জেলা হিন্দু কল্যাণ ট্রাস্টের সহকারী পরিচালক দেবাশীষ বাইন, হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদের সভাপতি বিশ্বজিৎ সাধু, জেলা মন্দির সমিতির সভাপতি সোমনাথ ব্যানার্জী, জেলা পূজা উদযাপন কমিটির ভারপ্রাপ্ত সভাপতি ও বাংলাদেশ হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদের সাধারণ সম্পাদক স্বপন কুমার শীল, জেলা পূজা উদযাপন কমিটির যুগ্ম সম্পাদক অসীম কুমার দাস সোনা প্রমুখ।

পূজা উদযাপন পরিষদের তথ্য অনুযায়ী, গত বছর সাতক্ষীরায় ৫৬২টি মণ্ডপে অনুষ্ঠিত হয়েছিল দুর্গোৎসব। এবার ২৫টি মণ্ডপ বেড়ে জেলায় পূজামণ্ডপ হচ্ছে ৫৮৭টি। এর মধ্যে সদর উপজেলায় ১০৬টি , তালায় ১৯৫টি, কলারোয়ায় ৪৪টি, শ্যামনগরে ৬৯টি, আশাশুনিতে ১০৩টি, কালিগঞ্জে ৪৯টি এবং দেবহাটায় ২১টি মণ্ডপে পূজা হবে। এগুলোর মধ্যে ঝুঁকিপূর্ণ মণ্ডপের সংখ্যা শ্যামনগরে ২০টি, আশাশুনিতে ২৩টি, কলারোয়ায় ছয়টি, দেবহাটায় চারটি এবং কালীগঞ্জে দুটি। আগামী ২৮ সেপ্টেম্বর দুর্গোৎসব শুরু হবে।

সর্বশেষ - চাকরি

আপনার জন্য নির্বাচিত

সারজিসের প্রোগ্রামে বিদ্যুৎ যাওয়ার ঘটনায় যে ব্যাখ্যা দিলো নেসকো

অবৈধভাবে বালু-পাথর উত্তোলনকারীদের প্রতি সুনামগঞ্জ জেলা প্রশাসনের সতর্কবার্তা 

নদীতে কচুরিপানা পরিষ্কার করতে নেমে দুই নারীর মৃত্যু

রাজশাহী, চাঁপাইনবাবগঞ্জ ও নাটোরের দূরপাল্লার বাস শ্রমিকদের ধর্মঘট অব্যাহত

গাজীপুরে ঢাকা-ময়মনসিংহ মহাসড়ক অবরোধ শ্রমিকদের, ধাওয়া-পাল্টাধাওয়া

ভ্যানে মোটরসাইকেলের ধাক্কা, প্রাণ গেলো ২ নারী শ্রমিকের

Vit Pera57 Casino Sécurisé Et Commissionné – FR Tentez Votre Chance

Vit Pera57 Casino Sécurisé Et Commissionné – FR Tentez Votre Chance

দীর্ঘমেয়াদি সংঘাতের হুঁশিয়ারি ইসরায়েলের

লালনময় সন্ধ্যায় শ্রোতারা মাতলেন প্রেম-মানবতা আর ভক্তির গানে

ঢলের পানিতে নিখোঁজের ১৪ ঘণ্টা পর ভেসে উঠলো কিশোরের মরদেহ