Swadhin News Logo
Wednesday , 10 September 2025 | [bangla_date]
  1. best
  2. cassinoBR
  3. আন্তর্জাতিক
  4. কৃষি ও প্রকৃতি
  5. ক্যাম্পাস
  6. খেলাধুলা
  7. চাকরি
  8. জাতীয়
  9. জোকস
  10. তথ্যপ্রযুক্তি
  11. দেশজুড়ে
  12. ধর্ম
  13. নারী ও শিশু
  14. প্রবাস
  15. বই থেকে

৩৩ বছর পর আগামীকাল জাকসু নির্বাচন

প্রতিবেদক
Nirob
September 10, 2025 11:55 am

দীর্ঘ ৩৩ বছর পর বৃহস্পতিবার (১১ সেপ্টেম্বর) জাহাঙ্গীরনগর  বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় শিক্ষার্থী সংসদ (জাকসু) নির্বাচন হতে যাচ্ছে।

নির্বাচনকে কেন্দ্র করে সব ধরনের প্রস্তুতি নেওয়া হয়েছে। এবার কেন্দ্রীয় সংসদে ২৫ পদে লড়ছেন ১৭৭ জন। হল সংসদে প্রতিদ্বন্দ্বিতা করছেন ৪৪৫ জন। কেন্দ্রীয় সংসদে ভিপি পদে ৯ এবং জিএস পদে লড়ছেন ৮ জন। তবে শেষ মুহূর্তে জিএস পদ থেকে সরে দাঁড়িয়েছেন স্বতন্ত্র প্রার্থী সৈয়দা অনন্যা ফারিয়া। অন্যদিকে হাইকোর্টের আদেশে প্রার্থিতা ফিরে পাওয়ার পর চেম্বার আদালতে ওই রায় স্থগিত হওয়ায় নির্বাচনে অংশ নিতে পারছেন না সম্প্রীতির ঐক্য প্যানেলের ভিপি প্রার্থী অমর্ত্য রায়।

জাকসু নির্বাচনে মোট ভোটার ১১ হাজার ৯১৯ জন। ভোটারের ৪৮ দশমিক ৮ শতাংশ ছাত্রী। প্রচার প্রচারণার সময় শেষ হয়েছে গত রাত ১২টায়।

নির্বাচন কমিশন জানিয়েছে, জাকসু নির্বাচনে বিভিন্ন হলে ২২৪টি বুথ বসানো হবে। ব্যালট পেপারে টিক চিহ্নের মাধ্যমে ভোট দিতে হবে। প্রতি ২০০ ব্যালট পেপারের জন্য একটি বাক্স থাকবে। কেন্দ্রীয় সংসদ ও হল সংসদের ব্যালট বাক্স আলাদা করে চিহ্নিত থাকবে। নির্বাচন সুষ্ঠুভাবে পরিচালনার জন্য ৬৭ জন পোলিং এজেন্ট এবং ৬৭ জন সহকারী অফিসার কেন্দ্রগুলোতে উপস্থিত থাকবেন, যারা সবাই বিশ্ববিদ্যালয়ের শিক্ষক।

নির্বাচন উপলক্ষে বিশ্ববিদ্যালয়ের ১২টি গেটে ১ হাজার থেকে ১ হাজার ২শ পুলিশ মোতায়েন করা হবে। স্ট্রাইকিং ফোর্স হিসেবে সেনাবাহিনীর উপস্থিতি চেয়ে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছেও আবেদন করা হয়েছে বলে জানিয়েছে নির্বাচন কমিশন। ভোটকেন্দ্রে নিরাপত্তার জন্য আনসার মোতায়েন করা হবে। মঙ্গলবার (৯ সেপ্টেম্বর) বিকালে বিশ্ববিদ্যালয়ের সিনেট হলে অবস্থিত জাকসু নির্বাচন কমিশন কার্যালয়ে সাংবাদিকদের সঙ্গে মত বিনিময়কালে এসব কথা বলেন নির্বাচন কমিশনার অধ্যাপক মো. মনিরুজ্জামান।

এ সময় অধ্যাপক মো. মনিরুজ্জামান বলেন, ‘পুলিশ সদস্যদের একটি অংশ সিভিল পোশাকেও দায়িত্ব পালন করবেন। স্ট্রাইকিং ফোর্স হিসেবে সেনাবাহিনীকে উপস্থিত থাকার বিষয়ে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছেও আবেদন করা হয়েছে।’

মঙ্গলবার সকাল ৯টা থেকে সন্ধ্যা সাড়ে ৭টা পর্যন্ত বিশ্ববিদ্যালয়ের মেডিক্যাল সেন্টারে কেন্দ্রীয় ও হল সংসদের প্রার্থীদের ডোপ টেস্ট করা হয়। কেন্দ্রীয় সংসদের ১৬৩ জন ও হল সংসদের ৪০৩ জন পরীক্ষার নমুনা দিয়েছেন। বাধ্যতামূলক করা হলেও ৫৬ প্রার্থী নমুনা দেননি।

সর্বশেষ - চাকরি

আপনার জন্য নির্বাচিত

মুন্সীগঞ্জে দুই গ্রুপের গোলাগুলি, শুটার মান্নানের পর হৃদয় বাঘের মৃত্যু

অনির্দিষ্টকালের জন্য শাটডাউন রাবি, চলবে রাকসু নির্বাচনের কার্যক্রম

চুয়াডাঙ্গায় হোটেল থেকে একজনের লাশ উদ্ধার, মদপানে মৃত্যু বলছে ‍পুলিশ

নির্বাচন নিয়ে কোনও অনিশ্চয়তা নেই: প্রেস সচিব 

উত্তরা ইপিজেডে নিহত শ্রমিকের পরিবারকে ৫০ লাখ টাকা ক্ষতিপূরণ দেওয়ার দাবি

Odblokuj najlepsze bonusy w Ice Casino

Odblokuj najlepsze bonusy w Ice Casino

যুক্তরাষ্ট্রের বন্যায় প্রাণহানি বেড়ে ২৪

মাদকের বিনিময়ে মিয়ানমার পাচার হচ্ছিল সিমেন্ট, আটক ২৪

আসামি না হয়েও হত্যা মামলায় গ্রেফতার ব্যবসায়ী, মুক্তির দাবিতে বিক্ষোভ

পদ্মা সেতুতে টোল দিতে থামতে হবে না গাড়ি, পরীক্ষামূলক কার্যক্রম শুরু