Swadhin News Logo
Thursday , 18 September 2025 | [bangla_date]
  1. best
  2. cassinoBR
  3. আন্তর্জাতিক
  4. কৃষি ও প্রকৃতি
  5. ক্যাম্পাস
  6. খেলাধুলা
  7. চাকরি
  8. জাতীয়
  9. জোকস
  10. তথ্যপ্রযুক্তি
  11. দেশজুড়ে
  12. ধর্ম
  13. নারী ও শিশু
  14. প্রবাস
  15. বই থেকে

মুন্সিগঞ্জে বিএনপি কার্যালয়ে যুবককে আটকে মারধরের মূলহোতা জামিল গ্রেফতার

প্রতিবেদক
Nirob
September 18, 2025 10:11 pm

স্টাফ করেসপনডেন্ট, মুন্সিগঞ্জ:

মুন্সিগঞ্জ সদরের বাংলাবাজার ইউনিয়ন বিএনপির দলীয় কার্যালয়ে এক যুবককে আটকে মারধরের ঘটনায় মূলহোতা জামিলসহ দু’জনকে গ্রেফতার করেছে পুলিশ।

বৃহস্পতিবার (১৮ সেপ্টেম্বর) সন্ধ্যায় বাংলাবাজার ইউনিয়নের দুর্গম চরাঞ্চল থেকে তাদের গ্রেফতার করা হয়।

সদর থানার ইনচার্জ মো. সাইফুল আলম বিষয়টি নিশ্চিত করেছেন। গ্রেফতারকৃত জামিল মোল্লা বাংলাবাজারের ভুকৈলাশ এলাকার দিলা মোল্লার ছেলে। গ্রেফতারকৃত অপরজনের নাম লিটু। জামিল বাংলাবাজার ইউনিয়ন বিএনপির সভাপতি মোজাম্মেল হোসেন বাবুর অনুসারী বলে পরিচিত।

সদর থানার ওসি জানান, বৃহস্পতিবার সন্ধ্যায় যৌথ অভিযানে জামিলকে গ্রেফতার করা হয়। মারধরের ঘটনা ছাড়াও জামিল-লিটুর বিরুদ্ধে বিভিন্ন চাঁদাবাজিসহ বিভিন্ন অপরাধের আলামত পেয়েছে তারা। এবিষয়ে আইনগত ব্যবস্থা নেয়া হচ্ছে।

প্রসঙ্গত, গত বৃহস্পতিবার টাকা ভাগ ও মাদক বিক্রি না করাকে কেন্দ্র করে বাংলাবাজার ইউনিয়নের কাজিয়ারচর বিএনপির কার্যালয়ে আটকে জামাল সরকার নামে একযু্বককে বেধড়ক মারধর করে জামিল, শামীম ও সাইফুল নামের তিনজন। সামাজিক মাধ্যমে একটি ভিডিও ছড়িয়ে পড়লে সংবাদ প্রকাশ করে যমুনা টিভি। পরে অভিযানে নামে আইনশৃঙ্খলা বাহিনী।

/এমএইচআর

সর্বশেষ - চাকরি

আপনার জন্য নির্বাচিত