Swadhin News Logo
Sunday , 21 September 2025 | [bangla_date]
  1. best
  2. cassinoBR
  3. আন্তর্জাতিক
  4. কৃষি ও প্রকৃতি
  5. ক্যাম্পাস
  6. খেলাধুলা
  7. চাকরি
  8. জাতীয়
  9. জোকস
  10. তথ্যপ্রযুক্তি
  11. দেশজুড়ে
  12. ধর্ম
  13. নারী ও শিশু
  14. প্রবাস
  15. বই থেকে

মিয়ানমারে সিমেন্ট-সার-তেল পাচারকালে মালামালসহ আটক ৩

প্রতিবেদক
Nirob
September 21, 2025 5:00 pm

মিয়ানমারে পাচারের সময় বিপুল পরিমাণ পণ্যসামগ্রীসহ তিন পাচারকারীকে আটক করেছে বাংলাদেশ কোস্ট গার্ড। রবিবার (২১ সেপ্টেম্বর) দুপুরে কোস্ট গার্ডের মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার সিয়াম-উল-হক এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য নিশ্চিত করেন।

তিনি জানান, গোপন সংবাদের খবরে দুপুরে মিয়ানমারের নাইক্ষ্যংদিয়া সংলগ্ন সমুদ্র এলাকায় বিশেষ অভিযান চালানো হয়। এ সময় একটি সন্দেহজনক কাঠের বোটে তল্লাশি চালিয়ে ৮৩ বস্তা সিমেন্ট, ৮৫ বস্তা সার, ৩৪০ লিটার সয়াবিন তেলসহ মোট প্রায় এক লাখ ৬০ হাজার টাকার পণ্য এবং পাচারে ব্যবহৃত কাঠের বোট জব্দ করা হয়। একইসঙ্গে তিন জন পাচারকারীকে আটক করা হয়েছে।

জব্দ করা মালামাল ও আটকদের বিরুদ্ধে আইনি ব্যবস্থা গ্রহণ প্রক্রিয়াধীন রয়েছে বলে জানান কোস্ট গার্ডের এই কর্মকর্তা।

তিনি আরও বলেন, দেশের স্বার্থে চোরাচালান ও মাদক পাচার রোধে কোস্ট গার্ডের এ ধরনের অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে।

সর্বশেষ - চাকরি

আপনার জন্য নির্বাচিত