Swadhin News Logo
Monday , 22 September 2025 | [bangla_date]
  1. best
  2. cassinoBR
  3. আন্তর্জাতিক
  4. কৃষি ও প্রকৃতি
  5. ক্যাম্পাস
  6. খেলাধুলা
  7. চাকরি
  8. জাতীয়
  9. জোকস
  10. তথ্যপ্রযুক্তি
  11. দেশজুড়ে
  12. ধর্ম
  13. নারী ও শিশু
  14. প্রবাস
  15. বই থেকে

সংগীত ছাড়ার ইঙ্গিত দিলেন কণ্ঠশিল্পী তাহসান।

প্রতিবেদক
Ahsan Habib
September 22, 2025 6:22 pm

জনপ্রিয় কণ্ঠশিল্পী তাহসান খান দীর্ঘ দুই যুগের বেশি সময় ধরে সংগীতপ্রেমীদের মুগ্ধ করেছেন। এবার দীর্ঘ ক্যারিয়ারে ইতি টানার ঈঙ্গিত দিলেন তিনি। সম্প্রতি অস্ট্রেলিয়ায় এক কনসার্টে হাজারো ভক্তের সামনে তিনি জানান, সংগীত ক্যারিয়ার ধীরে ধীরে গুটিয়ে নিচ্ছেন।সংগীত জীবনের রজত জয়ন্তীর বিশেষ মুহূর্ত উদ্‌যাপন বর্তমানে অস্ট্রেলিয়া সফরে রয়েছেন তিনি।

সেখানে এক অনুষ্ঠানে ভক্তদের উদ্দেশে তাহসান বলেন, ‘এটাই আমার লাস্ট কনসার্ট। আস্তে আস্তে মিউজিক ক্যারিয়ারটাও গুটিয়ে ফেলবো। মেয়ে বড় হচ্ছে- এখন কি দাড়ি রেখে স্টেজে দাঁড়িয়ে এমন লাফালাফি করতে ভালো লাগে?’
তাহসান তাঁর সামাজিক মাধ্যম অ্যাকাউন্ট নিষ্ক্রিয় করেছেন জানিয়ে বলেন, ‘ইতোমধ্যে আমার সব সোশ্যাল মিডিয়া অ্যাকাউন্ট ডি অ্যাক্টিভেট করে দিয়েছি।’

২০০৪ সালে প্রকাশিত ‘কিছু কথা’ অ্যালবামের মধ্য দিয়ে তাহসানের সংগীত জীবন শুরু হয়। এর আগে ১৯৯৮ সালে তৈরি করেন ব্যান্ডদল ‘ব্ল্যাক’। ব্যান্ড ‘ব্ল্যাক’ এর হয়ে বেশ কিছু জনপ্রিয় গানে কণ্ঠ দিয়েছেন এই তারকা।

তাহসান ২০১২ সালে গঠন করেন ‘তাহসান অ্যান্ড দ্য সুফিজ’ নামে নতুন একটি ব্যান্ড। ‘কৃত্যদাসের আবাসে’ নামে তার নিজস্ব স্টুডিও রয়েছে। ‘চোখে চোখে কথা হতো’, ‘যদি কোনোদিন’, ‘চলে যাও তবে’, ‘আলো’ , ‘ছুঁয়ে দিলে মন’, ‘কতদূর’, ‘প্রেম তুমি’ গানগুলো এখনও ভক্তদের হৃদয়ে দোলা দেয়।

সর্বশেষ - চাকরি

আপনার জন্য নির্বাচিত

কক্সবাজারে দুই মাদককারবারির মৃত্যুদণ্ড

কারাগারে অসুস্থ আ.লীগ নেতা, হাসপাতালে নেওয়ার পর মৃত্যু

বাংলাদেশ-যুক্তরাষ্ট্র শুল্ক আলোচনার দ্বিতীয় দিন শেষ

কুমিল্লায় মাইকে ঘোষণা দিয়ে মাজার ভাঙচুর-আগুনের ঘটনায় মামলা, আসামি অজ্ঞাতনামা

রাজশাহীতে ১২৩ ‘চাঁদাবাজের’ তালিকা নিয়ে তোলপাড়, করলো কে?

সাতক্ষীরা প্রেসক্লাবে হামলা, আহত ১০

জাতীয় পার্টি অনেক আসন পাবে এমন শঙ্কা থেকেই হামলা করা হচ্ছে: মোস্তাফিজার রহমান

ছাত্র-জনতার বিক্ষোভের জেরে পদত্যাগ করেছেন নেপালের প্রধানমন্ত্রী

রিকুইজেশনের ফলে সুনামগঞ্জের হাউসবোট মালিকরা বিপাকে

বিএনপির মনিরুল আলম সেন্টুর বহিষ্কারাদেশ প্রত্যাহার

বিএনপির মনিরুল আলম সেন্টুর বহিষ্কারাদেশ প্রত্যাহার