Swadhin News Logo
Friday , 26 September 2025 | [bangla_date]
  1. best
  2. cassinoBR
  3. আন্তর্জাতিক
  4. কৃষি ও প্রকৃতি
  5. ক্যাম্পাস
  6. খেলাধুলা
  7. চাকরি
  8. জাতীয়
  9. জোকস
  10. তথ্যপ্রযুক্তি
  11. দেশজুড়ে
  12. ধর্ম
  13. নারী ও শিশু
  14. প্রবাস
  15. বই থেকে

দুবাইয়ে হত্যার শিকার সবুজের মরদেহ এক মাস পর দেশে এলো

প্রতিবেদক
Nirob
September 26, 2025 5:32 pm

জীবিকার তাগিদে স্বপ্নের সন্ধানে দুবাই পাড়ি জমিয়েছিলেন চাঁদপুরের মতলব উত্তরের যুবক মো. সবুজ (৩৬)। কিন্তু সেই প্রবাস জীবনেই হত্যার শিকার হয়ে ফিরলেন নিথর দেহ হয়ে।

বৃহস্পতিবার (২৫ সেপ্টেম্বর) সকাল সাড়ে ১১টার দিকে অ্যাম্বুলেন্সযোগে সবুজের লাশ গ্রামের বাড়িতে পৌঁছালে মুহূর্তেই কান্নায় ভেঙে পড়ে স্বজনরা। প্রবাসে নিহত তরুণকে শেষবারের মতো দেখতে গ্রামের শত শত মানুষ ছুটে আসেন।

পারিবারিক সূত্রে জানা গেছে, গত ২২ আগস্ট রাত ৯টার দিকে সংযুক্ত আরব আমিরাতের দুবাইয়ের আজমান কেরামা এলাকায় ওমান প্রবাসীর হাতে হত্যার শিকার হন সবুজ। প্রায় এক মাস কাগজপত্র ও আইনি প্রক্রিয়ার জটিলতায় মরদেহ পড়ে ছিল বিদেশের মাটিতে। সব আইনি প্রক্রিয়া শেষে বৃহস্পতিবার ভোরে হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর হয়ে দেশে আসে তার মরদেহ।

ঘটনার দিন সবুজ তার ভাড়া বাসায় থাকা এক ওমানি ব্যক্তির কাছে বকেয়া ভাড়া চাইতে গেলে বাকবিতণ্ডার সৃষ্টি হয়। একপর্যায়ে ওই ব্যক্তি সবুজের মাথায় ভারি বস্তু দিয়ে আঘাত করলে তিনি ঘটনাস্থলেই মারা যান।

সবুজের মৃত্যুতে পুরো এলাকায় নেমে এসেছে শোকের ছায়া। এলাকাবাসীর ভাষ্য, সবুজ ছিলেন প্রাণবন্ত ও পরিশ্রমী তরুণ।

সবুজের মা পারুল বেগম বলেন, ‘আমার ছেলেটা কষ্ট করে সংসার চালাতে বিদেশে গিয়েছিল। জানতাম একদিন স্বপ্ন পূরণ করে ফিরবে, কিন্তু আজ সে লাশ হয়ে ফিরলো। আমি এখন কার দিকে তাকাবো?’

নিহতের স্ত্রী রীমা বলেন, ‘আমার ১০ বছরের ছেলে বাইজিদ তার বাবার জন্য কাঁদছে। সে এখন বাবাহারা হয়ে গেলো। আমাদের জীবনে অন্ধকার নেমে এলো।’

সর্বশেষ - চাকরি

আপনার জন্য নির্বাচিত

সিরাজগঞ্জে ৩ মামলায় শেখ হাসিনা-ওবায়দুল কাদেরের বিরুদ্ধে অভিযোগপত্র

পাকিস্তানি বাহিনী বুদ্ধিজীবীদের হত্যা করবে, এটা অবান্তর: চবির সহ-উপাচার্য

শিক্ষক-কর্মচারীদের বেতন নিয়ে মাউশির জরুরি নির্দেশনা

ব্যাংক লুটের টাকায় ঋণ পরিশোধ করেন ইউনূস: পুলিশ

যুবককে বাড়ি থেকে তুলে নিয়ে ভয়াবহ নির্যাতনের অভিযোগ

চাঁদপুরে ডেঙ্গু আক্রান্ত ব্যবসায়ীর মৃত্যু

ফুটবল প্রতিভা সোহানের দায়িত্ব নিলেন তারেক রহমান

মালয়েশিয়ায় স্বল্প খরচে ১২ লাখ শ্রমিক পাঠানোর আশা সংশ্লিষ্টদের

কালীগঞ্জে আন্তঃজেলা মোটরসাইকেল চোর চক্রের সদস্য রতন গ্রেফতার

খুলনায় প্রবাসীকে গুলি করে হত্যা, শরীরে আটটি গুলির চিহ্ন