Swadhin News Logo
Saturday , 27 September 2025 | [bangla_date]
  1. best
  2. cassinoBR
  3. আন্তর্জাতিক
  4. কৃষি ও প্রকৃতি
  5. ক্যাম্পাস
  6. খেলাধুলা
  7. চাকরি
  8. জাতীয়
  9. জোকস
  10. তথ্যপ্রযুক্তি
  11. দেশজুড়ে
  12. ধর্ম
  13. নারী ও শিশু
  14. প্রবাস
  15. বই থেকে

দুর্গাপূজায় ৬ দিন বন্ধ থাকবে ভোমরা বন্দরের আমদানি-রফতানি

প্রতিবেদক
Nirob
September 27, 2025 1:22 pm

সাতক্ষীরা করেসপনডেন্ট:

আসন্ন শারদীয় দুর্গাপূজাকে ঘিরে টানা ৬ দিন সাতক্ষীরার ভোমরা স্থলবন্দরে আমদানি-রফতানি কার্যক্রম বন্ধ থাকবে। তবে এই সময়ে ইমিগ্রেশন চেকপোস্ট দিয়ে পাসপোর্টযাত্রী চলাচল স্বাভাবিক থাকবে।

আজ শনিবার (২৭ সেপ্টেম্বর) বন্দরে আমদানি-রফতানি কার্যক্রম স্বাভাবিক রয়েছে।

ভোমরা কাস্টমসের রাজস্ব কর্মকর্তা সত্যজি দেওয়ান জানান, দুর্গাপূজা উপলক্ষে আগামীকাল রোববার (২৮ সেপ্টেম্বর) থেকে বৃহস্পতিবার (২ অক্টোবর) পর্যন্ত কার্যক্রম বন্ধ থাকবে। শুক্রবার সাপ্তাহিক ছুটি থাকায় ৪ অক্টোবর থেকে পুনরায় কার্যক্রম শুরু হবে। এর মধ্যে সরকারি ছুটি রয়েছে ১ ও ২ অক্টোবর।

এ ছাড়াও দুই দেশের ব্যবসায়ীরা আলোচনা করে পূজার বাকি দিনগুলোতেও আমদানি-রফতানি বন্ধ রাখার সিদ্ধান্ত নিয়েছেন।

ভোমরা স্থলবন্দরের ইমিগ্রেশন বিভাগ জানিয়েছে, আমদানি-রফতানি বন্ধ থাকলেও প্রতিদিন সকাল ৭টা থেকে সন্ধ্যা ৬টা পর্যন্ত বাংলাদেশ-ভারতের মধ্যে পাসপোর্টযাত্রী চলাচল স্বাভাবিক থাকবে।

/এসআইএন

সর্বশেষ - চাকরি

আপনার জন্য নির্বাচিত

গাজার যুদ্ধবিরতি চুক্তি চূড়ান্তে আজ বসছেন ট্রাম্পসহ বিশ্বনেতারা

ইয়েমেনের তিনটি বন্দর ও একটি বিদ্যুৎ কেন্দ্রে বোমা হামলা ইসরায়েলের

শ্বশুরবাড়ি থেকে যুবকের ঝুলন্ত মরদেহ উদ্ধার

বিদ্যালয়ের ঝুঁকিপূর্ণ ভবনে চলছে শিশুশিক্ষার্থীদের পাঠদান

হত্যা মামলায় শেখ হাসিনা-কাদেরসহ আ.লীগের ১৪ নেতার বিরুদ্ধে অভিযোগপত্র দাখিল

আমার বাসা ভেঙে যদি দেশে শান্তি আসে, তাহলে সমর্থন করছি: কাদের সিদ্দিকী

পিবিআইয়ের হাজতখানায় যুবকের আত্মহত্যার অভিযোগ

হুঙ্কার দিয়ে ফেব্রুয়ারির নির্বাচন বাধাগ্রস্ত করার ক্ষমতা কারও নেই: ডা. জাহিদ

ধান-চাল মজুত করায় এসিআইসহ ৬ প্রতিষ্ঠানকে জরিমানা

ঝিনাইদহে নিজের বন্দুকের গুলিতে ব্যবসায়ীর মৃত্যু