Swadhin News Logo
Wednesday , 1 October 2025 | [bangla_date]
  1. best
  2. cassinoBR
  3. আন্তর্জাতিক
  4. কৃষি ও প্রকৃতি
  5. ক্যাম্পাস
  6. খেলাধুলা
  7. চাকরি
  8. জাতীয়
  9. জোকস
  10. তথ্যপ্রযুক্তি
  11. দেশজুড়ে
  12. ধর্ম
  13. নারী ও শিশু
  14. প্রবাস
  15. বই থেকে

পূজায় নাশকতা পরিকল্পনার অভিযোগে আ.লীগ নেতা গ্রেফতার

প্রতিবেদক
Nirob
October 1, 2025 5:55 pm

ফেনীতে দুর্গাপূজা ঘিরে নাশকতার পরিকল্পনার অভিযোগে সুকল মজুমদার (৪২) নামের এক আওয়ামী লীগ (কার্যক্রম নিষিদ্ধ) নেতাকে গ্রেফতার করেছে পুলিশ। তিনি দক্ষিণ আফ্রিকা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক এবং ফেনীর দাগনভূঞা উপজেলার জায়লস্কর ইউনিয়নের হীরাপুর গ্রামের অর্জুন মজুমদারের ছেলে।

পুলিশ জানায়, মঙ্গলবার রাতে গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে তাকে আটক করা হয়। পরে তাকে ফেনী মডেল থানায় নেওয়া হয়।

স্থানীয় সূত্রে জানা গেছে, সুকল মজুমদার দীর্ঘদিন ধরে বিতর্কিত কর্মকাণ্ডে জড়িত। তিনি নিষিদ্ধঘোষিত ছাত্রলীগের জায়লস্কর ইউনিয়ন শাখার সাবেক সাধারণ সম্পাদক এবং বর্তমানে ইউনিয়ন আওয়ামী লীগের সদস্য।

বৈষম্যবিরোধী আন্দোলনের সময় ফেনীর মহিপালে ছাত্র-জনতার ওপর আওয়ামী লীগের গুলিতে আট জন নিহত হওয়ার ঘটনায় অর্থ জোগানদাতা হিসেবে তার নাম উঠে আসে। এ ছাড়া ২০২৩ সালে নিজ ইউনিয়নের সিলোনীয়া বাজারে বিএনপির মিছিলে হামলার নেতৃত্ব দেন তিনি। ওই হামলায় দলটির বেশ কয়েকজন নেতাকর্মী গুরুতর আহত হন।

স্থানীয়দের দাবি, দুর্গাপূজাকে কেন্দ্র করে নাশকতার পরিকল্পনা করছিলেন সুকল মজুমদার। বিভিন্ন বৈঠক ও গোপন বৈঠকে তার সম্পৃক্ততার তথ্য পাওয়া গেছে।

ফেনী মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ শামসুজ্জামান বলেন, ‘দুর্গাপূজায় নাশকতার পরিকল্পনায় সুকল মজুমদারের সম্পৃক্ততার অভিযোগ পাওয়া গেছে। এ বিষয়ে তদন্ত চলছে। তবে ৫ আগস্টের পর থেকে তার বিরুদ্ধে কতগুলো মামলা দায়ের হয়েছে, সে বিষয়ে পুলিশ নিশ্চিত নয়।’

সর্বশেষ - চাকরি

আপনার জন্য নির্বাচিত

নরসিংদীর সেই এলাকায় আবারও সংঘর্ষ, গুলিতে যুবদল নেতা নিহত

জুলাই অনুষ্ঠান ঘিরে এসিল্যান্ডকে এনসিপি নেতার হুমকির অভিযোগ, থানায় জিডি

মেয়েদের মোহরানা কমিয়ে বিয়েটা সহজ করা উচিত: বিভাগীয় কমিশনার

পুলিশের সামনে আমাকে লাঞ্ছিত করেছে, তারা শুধু বাঁশি বাজিয়েছে: ব্যারিস্টার ফুয়াদ

পূজার ছুটিতে ঘুরতে গেলেন খালার বাড়ি, খালে মিললো লাশ

জাকসু নির্বাচন কমিশনের আরেক সদস্যের পদত্যাগ

‘অস্ত্র কারখানা’ ভেবে পুলিশের অভিযান, উদ্ধারের পর দেখা গেলো সবই নকল অস্ত্র

ফজলুর রহমানকে হত্যার হুম‌কি ও মবের প্রতিবাদে অষ্টগ্রামে বিক্ষোভ

Hazte Miembro Eventos Temporales — Argentina Start Playing

Hazte Miembro Eventos Temporales — Argentina Start Playing

ভাইরাল ‘পিছে তো দেখো’ ভিডিওতে থাকা আহমদের ছোট ভাই মারা গেছে