Swadhin News Logo
Thursday , 2 October 2025 | [bangla_date]
  1. best
  2. cassinoBR
  3. আন্তর্জাতিক
  4. কৃষি ও প্রকৃতি
  5. ক্যাম্পাস
  6. খেলাধুলা
  7. চাকরি
  8. জাতীয়
  9. জোকস
  10. তথ্যপ্রযুক্তি
  11. দেশজুড়ে
  12. ধর্ম
  13. নারী ও শিশু
  14. প্রবাস
  15. বই থেকে

ভূমিকম্পে কেঁপে উঠল তুরস্ক

প্রতিবেদক
Nirob
October 2, 2025 9:57 pm

৫ দশমিক ০ মাত্রার একটি ভূমিকম্পে কেঁপে উঠেছে তুরস্কের রাজধানী ইস্তাম্বুল। ওই সময় ভয়ে সাধারণ মানুষ ঘর থেকে বেরিয়ে রাস্তায় চলে আসেন। বৃহস্পতিবার (২ অক্টোবর) দেশটিতে নতুন করে আরও ভূমিকম্প সংঘটিত হয়।

তুরস্কের দুর্যোগ ও জরুরি ব্যবস্থাপনা প্রেসিডেন্সি (এএফএডি) জানিয়েছে, ভূমিকম্পের উৎপত্তিস্থল ছিল ইস্তাম্বুলের দক্ষিণপূর্বাঞ্চলের মারমারা সাগর। যা বড় একটি ফল্টলাইনের পাশে অবস্থিত। এই ফল্টলাইনটিকে শহরটির ১ কোটি ৬০ লাখ মানুষের জন্য ঝুঁকি হিসেবে দেখা হয়।

গত রোববার তুরস্কের কুথায়া প্রদেশের সিমাভে ৫ দশমিক ৪ মাত্রার একটি ভূমিকম্প সংঘটিত হয়। মাটির ৮ কিলোমিটার গভীরে হওয়া ভূমিকম্পটির কারণে আশপাশের অঞ্চল কেঁপে উঠেছিল। এরপর ৪ দশমিক ০ মাত্রার আরেকটি ভূমিকম্প আঘাত হানে। তবে এ দুটি ভূমিকম্পে কোনো হতাহতের ঘটনা ঘটেনি।

তুরস্ক বেশ কয়েকটি প্রধান ফল্ট লাইনের উপর অবস্থিত। যে কারণে দেশটি তীব্র ভূমিকম্পপ্রবণ। ২০২৩ সালের শুরুর দিকে দেশটির দক্ষিণ এবং দক্ষিণ-পূর্বে আঘাত হানে ৭ দশমিক ৮ মাত্রার ভূমিকম্প। যেটির প্রভাবে ১১টি প্রদেশের ৫৩ হাজারের বেশি মানুষের মৃত্যু হয় এবং হাজার হাজার ভবন ধসে পড়ে। ভয়াবহ ওই ভূমিকম্পে সিরিয়াতেও আরও ছয় হাজার মানুষের মৃত্যু হয়।

/এটিএম

সর্বশেষ - চাকরি

আপনার জন্য নির্বাচিত
খুঁটিতে বেঁধে কুপিয়ে তরুণের হাত-পা প্রায় বিচ্ছিন্ন, জামায়াতের ২ কর্মী গ্রেপ্তার

খুঁটিতে বেঁধে কুপিয়ে তরুণের হাত-পা প্রায় বিচ্ছিন্ন, জামায়াতের ২ কর্মী গ্রেপ্তার

এবার সুমুদ ফ্লোটিলার পাশে দাঁড়ালো তুরস্ক

চবিতে শিক্ষকের পদোন্নতির সাক্ষাৎকার ঘিরে হট্টগোল, প্রশাসনিক ভবনে তালা

বাংলাদেশের জলসীমায় ঢুকে মাছ শিকার: ১৪ ভারতীয় জেলে কারাগারে

অ্যাপল ওয়াচের সাইরেন ফিচার বাঁচলো ভারতীয় স্কুবা ডাইভারের প্রাণ

৩ মামলা থেকে অব্যাহতি পেলেন চট্টগ্রাম সিটি মেয়র ডা. শাহাদাত

ভারতে মানুষকে কামড়ালে কুকুরের শাস্তি ‘যাবজ্জীবন কারাদণ্ড’

চট্টগ্রামে বিএনপি কর্মীকে গুলি করে হত্যার ঘটনায় আটক ৪

হরমুজ প্রণালি নিয়ে বাড়ছে শঙ্কা

১৫ যাত্রী নিয়ে পদ্মায় নৌকাডুবি, বিজিবি ও স্থানীয়দের সহায়তায় উদ্ধার