Swadhin News Logo
Friday , 3 October 2025 | [bangla_date]
  1. best
  2. cassinoBR
  3. আন্তর্জাতিক
  4. কৃষি ও প্রকৃতি
  5. ক্যাম্পাস
  6. খেলাধুলা
  7. চাকরি
  8. জাতীয়
  9. জোকস
  10. তথ্যপ্রযুক্তি
  11. দেশজুড়ে
  12. ধর্ম
  13. নারী ও শিশু
  14. প্রবাস
  15. বই থেকে

শাহ পরীর দ্বীপের চরে ভেসে এলো নিখোঁজ জেলের মরদেহ

প্রতিবেদক
Nirob
October 3, 2025 5:12 pm

কক্সবাজারের টেকনাফ শাহ পরীর দ্বীপের ঘোলার চরে জোয়ারের পানিতে ভেসে আসলো নিখোঁজ জেলে মরদেহ। শুক্রবার ভোররাতে ঘোলার চরে বঙ্গোপসাগরের জোয়ারের পানিতে মরদেহটি ভেসে আসে বলে নিশ্চিত করেছেন স্থানীয় সাবরাং ইউপি সদস্য আব্দুল মান্নান।

উদ্ধার হওয়া জেলে টেকনাফ সদর ইউনিয়নের বড় হাবিবপাড়া এলাকার নূর মোহাম্মদের ছেলে জোবায়ের (৩০)।

নিহত জেলের বড় ভাই ইসহাক (৩২) বলেন, ‘নাজিরপাড়া এলাকার আকতার হোসেনের মালিকানাধীন ট্রলার নিয়ে ১০ জন মাঝিমাল্লা নিয়ে ২৯ সেপ্টেম্বর সাগরে মাছ শিকারে যান। তিন দিন পরে নয় জন সাগর থেকে চলে আসলেও আমার ভাই নিখোঁজ রয়েছে। সাগর থেকে আসার পর থেকে অন্য জেলেরা পলাতক রয়েছে। তারা আমার ভাইকে হত্যা করেছে, না হলে তারা পলাতক কেন। আমি আমার ভাইয়ের হত্যার বিচার চাই।’

টেকনাফ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবু জায়েদ মো. নাজমুন নূর বলেন, ‘শাহ পরীর দ্বীপে জোয়ারের পানিতে এক জেলের মরদেহ ভেসে আসে। পর স্থানীয় জেলেরা খবর দিলে পুলিশের একটি টিম সেটি উদ্ধার করে।’

তিনি আরও জানান, মরদেহটি উদ্ধার করে সুরতহাল প্রতিবেদন তৈরি শেষে ময়নাতদন্তের জন্য কক্সবাজার সদর হাসপাতালে পাঠানো হয়েছে।

সর্বশেষ - চাকরি

আপনার জন্য নির্বাচিত

কক্সবাজারে সিএনজি অটোরিকশাকে ট্রেনের ধাক্কা, নিহত ৪

সরকারি গুদামে ধান বিক্রিতে অনীহা খুলনার কৃষকদের

পশুর নদে নৌকা উল্টে আমেরিকা প্রবাসী নারী পর্যটক নিখোঁজ

সারা দিন গ্রেনেড নিয়ে খেললো শিশু, শুনেই ছুটে গেলো সেনাবাহিনী

দলের অবস্থান নিয়ে অসন্তোষ, জয়পুরহাট এনসিপির প্রধান সমন্বয়কের পদত্যাগ

ইসরায়েলি বন্দিদের নিয়ে চুক্তি করতে ট্রাম্পকে হস্তক্ষেপ করার আহ্বান বিক্ষোভকারীদের

অর্ধকোটি টাকার সেতুতে নেই সড়ক, ভোগান্তিতে শতাধিক পরিবার

পুলিশের সিগন্যাল অতিক্রম করে কুকুরের সঙ্গে ধাক্কা, সড়কে ছড়িয়ে পড়লো মাদক

ভ্যানে মোটরসাইকেলের ধাক্কা, প্রাণ গেলো ২ নারী শ্রমিকের

তিন ঘণ্টা পর ঢাকার সঙ্গে উত্তরবঙ্গের রেল যোগাযোগ স্বাভাবিক