Swadhin News Logo
Tuesday , 7 October 2025 | [bangla_date]
  1. best
  2. cassinoBR
  3. আন্তর্জাতিক
  4. কৃষি ও প্রকৃতি
  5. ক্যাম্পাস
  6. খেলাধুলা
  7. চাকরি
  8. জাতীয়
  9. জোকস
  10. তথ্যপ্রযুক্তি
  11. দেশজুড়ে
  12. ধর্ম
  13. নারী ও শিশু
  14. প্রবাস
  15. বই থেকে

ক্যাম্পের বাইরে অবৈধভাবে থাকা ১৩ রোহিঙ্গা ও দুই আশ্রয়দাতা আটক

প্রতিবেদক
Nirob
October 7, 2025 6:55 pm

কক্সবাজারের টেকনাফ পৌরসভায় অভিযান চালিয়ে রোহিঙ্গা ক্যাম্পের বাইরে অবৈধভাবে বসবাসরত ১৩ রোহিঙ্গা শরণার্থী এবং তাদের আশ্রয়দাতা দুই জনকে আটক করেছে র‍্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‍্যাব-১৫)।

মঙ্গলবার (৭ অক্টোবর) দুপুরে র‍্যাব-১৫-এর সহকারী পুলিশ সুপার ও সহকারী পরিচালক (লিগ্যাল অ্যান্ড মিডিয়া) আ ম ফারুক এ তথ্য নিশ্চিত করেন।

তিনি বলেন, সোমবার রাতে পৌরসভার কায়ুকখালী পাড়ার ‘আবদুল্লাহ ম্যানশন’ নামের একটি ভাড়া বাসায় রোহিঙ্গাদের আশ্রয় নেওয়ার খবরে র‍্যাবের একটি দল অভিযান পরিচালনা করে। এ অভিযানে রোহিঙ্গা ক্যাম্পের বাইরে অবৈধভাবে বসবাসকারী ১৩ রোহিঙ্গা নাগরিককে আটক করা হয়। পাশাপাশি তাদের আশ্রয়দাতা ভবনের মালিক ও কেয়ারটেকারকেও আটক করা হয়।

র‍্যাব কর্মকর্তা আরও জানান, অপহরণ, খুন, ডাকাতি প্রতিরোধ ও মাদকবিরোধী কার্যক্রম বন্ধসহ রোহিঙ্গাদের অবৈধভাবে ক্যাম্পের বাইরে বসবাসের কারণে এলাকার আইনশৃঙ্খলা পরিস্থিতি নষ্ট না হয়- সেজন্য  আমরা কাজ করছি। পাশাপাশি সমাজে নিরাপত্তা ও স্থিতিশীলতা বজায় রাখতে র‍্যাবের এ ধরনের অভিযান চলমান থাকবে।

সর্বশেষ - চাকরি

আপনার জন্য নির্বাচিত