Swadhin News Logo
বৃহস্পতিবার , ১৬ অক্টোবর ২০২৫ | ২রা ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ
  1. best
  2. cassinoBR
  3. আন্তর্জাতিক
  4. কৃষি ও প্রকৃতি
  5. ক্যাম্পাস
  6. খেলাধুলা
  7. চাকরি
  8. জাতীয়
  9. জোকস
  10. তথ্যপ্রযুক্তি
  11. দেশজুড়ে
  12. ধর্ম
  13. নারী ও শিশু
  14. প্রবাস
  15. বই থেকে

সিলেট বোর্ডে পাসের হার কমেছে এক-তৃতীয়াংশ

প্রতিবেদক
Nirob
অক্টোবর ১৬, ২০২৫ ১:০৯ অপরাহ্ণ
সিলেট বোর্ডে পাসের হার কমেছে এক-তৃতীয়াংশ

সিলেট শিক্ষা বোর্ডে এবার পাসের হার ও জিপিএ-৫ দুটোই কমেছে। বোর্ডের এবারের পাসের হার ৫১.৮৬ শতাংশ। গতবারের চেয়ে এবার পাসের হার কমেছে ৩৩.৫৩ শতাংশ। গতবারের পাসের হার ছিল ৮৫.৩৯ শতাংশ। ৫ হাজার ৯৬টি জিপিএ-৫ কমেছে গতবারের চেয়ে। গতবারের ৬ হাজার ৬৯৮টি জিপিএ-৫-এর বিপরীতে এবার জিপিএ-৫ এসেছে মাত্র ১৬০২টি। এ বোর্ডের ৪টি শিক্ষাবোর্ডেও কেউ পাস করেনি। শতভাগ পাস করেছে তিনটি শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা।

বৃহস্পতিবার দুপুরে সিলেট শিক্ষা বোর্ডের সম্মেলন কক্ষে সংবাদ সম্মেলনের মাধ্যমে এ ফল ঘোষণা করেন সিলেট শিক্ষা বোর্ডের চেয়ারম্যান প্রফেসর আনোয়ার হোসেন চৌধুরী। এ সময় তিনি বলেন, ‘গেলো পাঁচ বছরের মধ্যে এবারই প্রথম পূর্ণাঙ্গ সিলেবাসে পরীক্ষা হয়েছে। যে কারণে পাসের হার ও জিপিএ-৫ কমেছে। তবে, সার্বিক ফলাফলে আমরা সন্তুষ্ট।’

পরীক্ষার ফলাফল পর্যালোচনায় দেখা গেছে, সিলেট বোর্ডে এবার ৬৯ হাজার ১৭২ জন শিক্ষার্থী অংশ নেয়। এর পাস করেছে ৩৫ হাজার ৮৭১ জন। পাসের হার ৫১.৮৬ ভাগ।

বিজ্ঞান বিভাগে সর্বোচ্চ ৭৫.৯৫ ভাগ শিক্ষার্থী এবং মানবিক বিভাগে সর্বনিম্ন ৪৫.৫৯ ভাগ শিক্ষার্থী পাস করেছে। ব্যবসায় শিক্ষা বিভাগে পাস করেছে ৫০.১৮ ভাগ। এবার মেয়েদের পাসের হার ৫৩.১৩ ভাগ আর ছেলেদের ৪৯.৪৬ ভাগ।

জেলাভিত্তিক সিলেটে সর্বোচ্চ ৬০.৬১ ভাগ শিক্ষার্থী পাস করেছে। এ ছাড়া, হবিগঞ্জে ৪৯.৮৮, সুনামগঞ্জে ৪৫.৮০ এবং মৌলভীবাজারে ৪৭.৩৫ ভাগ শিক্ষার্থী পাস করেছে।

সর্বশেষ - চাকরি

আপনার জন্য নির্বাচিত
চট্টগ্রাম বন্দরকে আন্তর্জাতিক মানের করতে বিদেশি ব্যবস্থাপনা প্রয়োজন: উপদেষ্টা

চট্টগ্রাম বন্দরকে আন্তর্জাতিক মানের করতে বিদেশি ব্যবস্থাপনা প্রয়োজন: উপদেষ্টা

ব্রাহ্মণবাড়িয়ায় বিজিবির অভিযানে ইয়াবাসহ দুই যুবক আটক

ব্রাহ্মণবাড়িয়ায় বিজিবির অভিযানে ইয়াবাসহ দুই যুবক আটক

বিদ্যুৎস্পৃষ্ট হয়ে দুই ভাইয়ের মৃত্যু

বিদ্যুৎস্পৃষ্ট হয়ে দুই ভাইয়ের মৃত্যু

চকরিয়ায় সড়কে ডাকাতি, প্রাণ গেলো যুবকের

চকরিয়ায় সড়কে ডাকাতি, প্রাণ গেলো যুবকের

নাটোরে সড়ক দুর্ঘটনায় ৮ জন নিহতের ঘটনায় ট্রাকচালক গ্রেফতার

নাটোরে সড়ক দুর্ঘটনায় ৮ জন নিহতের ঘটনায় ট্রাকচালক গ্রেফতার

আলজেরিয়ায় যাত্রীবাহী বাস নদীতে পড়ে নিহত ১৮

আলজেরিয়ায় যাত্রীবাহী বাস নদীতে পড়ে নিহত ১৮

পরীক্ষামূলক ইলেক্ট্রনিক টোল কালেকশন চালু পদ্মা সেতুতে

পরীক্ষামূলক ইলেক্ট্রনিক টোল কালেকশন চালু পদ্মা সেতুতে

পায়ে হেঁটে আদালতে এসে এজলাসে ঢুকলেন হুইল চেয়ারে, সব দেখলেন বিচারক

পায়ে হেঁটে আদালতে এসে এজলাসে ঢুকলেন হুইল চেয়ারে, সব দেখলেন বিচারক

গৃহবধূকে কুপিয়ে হত্যার পর থানায় গিয়ে স্বামীর আত্মসমর্পণ

গৃহবধূকে কুপিয়ে হত্যার পর থানায় গিয়ে স্বামীর আত্মসমর্পণ

কিশোরগঞ্জ-৫ আসনে ইকবালকে প্রার্থী করার দাবিতে ট্রেন আটকে বিএনপি নেতাকর্মীর বিক্ষোভ

কিশোরগঞ্জ-৫ আসনে ইকবালকে প্রার্থী করার দাবিতে ট্রেন আটকে বিএনপি নেতাকর্মীর বিক্ষোভ