Swadhin News Logo
Saturday , 18 October 2025 | [bangla_date]
  1. best
  2. cassinoBR
  3. আন্তর্জাতিক
  4. কৃষি ও প্রকৃতি
  5. ক্যাম্পাস
  6. খেলাধুলা
  7. চাকরি
  8. জাতীয়
  9. জোকস
  10. তথ্যপ্রযুক্তি
  11. দেশজুড়ে
  12. ধর্ম
  13. নারী ও শিশু
  14. প্রবাস
  15. বই থেকে

বাসা থেকে নারীর রক্তাক্ত মরদেহ উদ্ধার

প্রতিবেদক
Nirob
October 18, 2025 10:27 am

কুমিল্লা শহরের রেসকোর্স এলাকার নিজ বাসা থেকে মিলন আক্তার (৫৪) নামে এক নারীর রক্তাক্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। শুক্রবার (১৭ অক্টোবর) সন্ধ্যায় ফ্ল্যাটের খাটের নিচ থেকে তার মরদেহ উদ্ধার করা হয়।

নিহত মিলন আক্তারের বাড়ি বুড়িচং উপজেলার নিমসার (শিকারপুর) গ্রামে। তিনি রেসকোর্স মজুমদার ভিলায় বসবাস করতেন।

জানা গেছে, প্রায় ১৫ বছর আগে মিলন আক্তারের বিবাহবিচ্ছেদ হয়। এরপর থেকে মায়ের সঙ্গে বাসায় থাকতেন তিনি। চার-পাঁচ দিন আগে তার মা নোয়াখালীতে চিকিৎসার জন্য যান। এই সময় তিনি একাই বাসায় ছিলেন। এদিকে মিলনের তিন মেয়ের একজন থাকেন ইউরোপে স্বামীর সঙ্গে, একজন বিবাহসূত্রে থাকেন নোয়াখালী। আর তানজিনা আক্তার নামের আরেক মেয়ে থাকেন রেসকোর্স এলাকার একটি ভাড়াবাসায়৷ বৃহস্পতিবার থেকে তানজিনা আক্তার কল দিয়ে তার মাকে না পাওয়ায় শুক্রবার সন্ধ্যায় তিনি এসে দরজা খুলে দেখেন মা নেই। পরে খাটের নিচে রক্ত দেখে তাকিয়ে দেখেন মায়ের মরদেহ। পরে খবর পেয়ে পুলিশ মরদেহ উদ্ধার করে।

নিহতের ভাতিজা মো. মাসুদ বলেন, ‘গতকাল সকালে সাড়ে ৯টায় আমার সঙ্গে ফুফুর কথা হয়েছিল। আজ শুনি ফুফু মারা গেছে। খাটের নিচে ফুফুর মরদেহ কীভাবে গেলো? এটি নিশ্চয়ই হত্যাকাণ্ড।  তা ছাড়া সেখানে একটি ছুরিও পাওয়া গেছে।’

কোতয়ালি মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মহিনুল ইসলাম জানান, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করেছে। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, এটি একটি হত্যাকাণ্ড। বিষয়টি তদন্ত করে বিস্তারিত বলা যাবে।

তিনি আরও জানান, মরদেহ ময়নাতদন্তের জন্য কুমিল্লা মেডিক্যাল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।

সর্বশেষ - চাকরি

আপনার জন্য নির্বাচিত
মাদুরো ও তার স্ত্রীকে নিউইয়র্কে নেওয়া হচ্ছে: ট্রাম্প

মাদুরো ও তার স্ত্রীকে নিউইয়র্কে নেওয়া হচ্ছে: ট্রাম্প

রাকসু নির্বাচনে ২ হাজার পুলিশ সদস্য নিয়োজিত থাকবে: আরএমপি কমিশনার

পশ্চিম তীরকে ইসরায়েলের সাথে আনুষ্ঠানিকভাবে যুক্ত করার পরিকল্পনা নেতানিয়াহু প্রশাসনের

সাংবাদিক বুলুকে হত্যা করা হয়েছে, দাবি ছোট ভাইয়ের

সৌদির অর্থ, পাকিস্তানের পারমাণবিক ও তুরস্কের সামরিক শক্তি মিলিয়ে আসছে ‘ইসলামিক ন্যাটো’

সরকারবিরোধী বিক্ষোভে উত্তাল পেরু

গোপালগঞ্জে ইউএনওর গাড়িবহরে হামলা, ভাঙচুর

বিষাক্ত মদ্যপানে মুন্সিগঞ্জে দু’দিনে পাঁচজনের মৃত্যু

গানপাউডার ছিটিয়ে দাঁড়িয়ে থাকা বাসে আগুন

গ্যাস সংকটে ঘোড়াশাল তাপবিদ্যুৎ কেন্দ্রের উৎপাদন বন্ধ