Swadhin News Logo
Saturday , 18 October 2025 | [bangla_date]
  1. best
  2. cassinoBR
  3. আন্তর্জাতিক
  4. কৃষি ও প্রকৃতি
  5. ক্যাম্পাস
  6. খেলাধুলা
  7. চাকরি
  8. জাতীয়
  9. জোকস
  10. তথ্যপ্রযুক্তি
  11. দেশজুড়ে
  12. ধর্ম
  13. নারী ও শিশু
  14. প্রবাস
  15. বই থেকে

সড়কে গাছ ফেলে ডাকাতির চেষ্টা, বিজিবি-পুলিশের যৌথ অভিযান

প্রতিবেদক
Nirob
October 18, 2025 1:38 pm

হবিগঞ্জের চুনারুঘাট উপজেলার সীমান্তসংলগ্ন সাতছড়ি জাতীয় উদ্যান এলাকায় গাছ ফেলে ডাকাতির প্রস্তুতিকালে দ্রুত অভিযান চালিয়ে তা ব্যর্থ করে দিয়েছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) ও পুলিশ।

শুক্রবার দিবাগত গভীর রাতে উপজেলার সাতছড়ি-তেলিয়াপাড়া পুরাতন ঢাকা-সিলেট মহাসড়কের সুরমা চা বাগান অংশে এ ঘটনা ঘটে।

বিজিবির হবিগঞ্জ ব্যাটালিয়ন (৫৫ বিজিবি) সূত্রে জানা যায়, একদল ডাকাত ওই সড়কে গাছ কেটে রাস্তা অবরোধ করে সংঘবদ্ধভাবে ডাকাতির প্রস্তুতি নিচ্ছিল— গোপন সংবাদে ব্যাটালিয়ন সদর থেকে দ্রুত ওয়ারলেস বার্তা পাঠানো হয় তেলিয়াপাড়া বিওপিতে। খবর পেয়ে হাবিলদার শামীম আহমেদের নেতৃত্বে বিজিবির একটি টহল দল দ্রুত পিকআপযোগে ঘটনাস্থলে পৌঁছে যায়।

একই সময়ে মাধবপুর থানার হরষপুর-তেলিয়াপাড়া পুলিশ ফাঁড়ি থেকে ইন্সপেক্টর খায়রুল বাশারের নেতৃত্বে একটি পুলিশ দল ঘটনাস্থলে যোগ দেয়। বিজিবি ও পুলিশের সমন্বিত তৎপরতায় ডাকাত দল পালিয়ে যায় এবং সম্ভাব্য বড় ধরনের ডাকাতি প্রতিহত হয়।

পরে স্থানীয়দের সহায়তায় বিজিবি ও পুলিশ সগক থেকে গাছের কাটা অংশ সরিয়ে যান চলাচল স্বাভাবিক করে।

হবিগঞ্জ ব্যাটালিয়ন (৫৫ বিজিবি)-এর অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল তানজিলুর রহমান জানান, সীমান্তসংলগ্ন প্রায় আট কিলোমিটার এলাকায় আইন-শৃঙ্খলা রক্ষা ও নিরাপত্তা নিশ্চিত করতে টহল কার্যক্রম আরও জোরদার করা হয়েছে এবং তা অব্যাহত থাকবে।

সর্বশেষ - চাকরি

আপনার জন্য নির্বাচিত

আজ চাঁদপুরে এনসিপির পদযাত্রা

আমার বাসা ভেঙে যদি দেশে শান্তি আসে, তাহলে সমর্থন করছি: কাদের সিদ্দিকী

শেখ মুজিবকে জাতির পিতা বলে ফেসবুকে পোস্ট, ছাত্রদল নেতা বহিষ্কার

বিএনপির পর সীমানা পরিবর্তনের প্রতিবাদ জানালো জামায়াতও

টাঙ্গাইলে শ্রমিক দল নেতার বিরুদ্ধে শিশুশিক্ষার্থীকে ধর্ষণের অভিযোগ

নিষেধাজ্ঞা শেষে প্রথম দিনে কাপ্তাই হ্রদে ধরা পড়েছে ১০৫ টন মাছ

টঙ্গীতে বিশ্ববিদ্যালয় শিক্ষার্থীকে ছুরিকাঘাতে হত্যা: চার ছিনতাইকারী গ্রেফতার

মেয়র নির্বাচিত হলে নেতানিয়াহুকে গ্রেফতার করা হবে—হুঁশিয়ারি মামদানীর

গোপালগঞ্জে পানিতে ডুবে শিশুর মৃত্যু

জাস্টিনের চার-শব্দের বার্তার পরে বেরিয়ে আসার সাথে সাথে হাইলি বিবার তার টোনড মিডরিফকে একটি লাল ট্যাঙ্কের শীর্ষে এবং নিম্ন-উত্থিত জিন্সে ফ্ল্যাশ করেছেন