Swadhin News Logo
Monday , 24 November 2025 | [bangla_date]
  1. best
  2. cassinoBR
  3. আন্তর্জাতিক
  4. কৃষি ও প্রকৃতি
  5. ক্যাম্পাস
  6. খেলাধুলা
  7. চাকরি
  8. জাতীয়
  9. জোকস
  10. তথ্যপ্রযুক্তি
  11. দেশজুড়ে
  12. ধর্ম
  13. নারী ও শিশু
  14. প্রবাস
  15. বই থেকে

যশোরে নকশীকাঁথা এক্সপ্রেস ট্রেনে কাটা পড়ে এক ব্যক্তির মৃত্যু

প্রতিবেদক
Nirob
November 24, 2025 2:48 pm

যশোরের ধর্মতলা রেল ক্রসিংয়ে ট্রেনে কাটা পড়ে অজ্ঞাত এক পুরুষের মৃত্যু হয়েছে। রবিবার দিবাগত রাত দেড়টার দিকে খুলনা থেকে ঢাকাগামী নকশীকাঁথা এক্সপ্রেস ট্রেনের নিচে পড়ে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।

মৃত ওই ব্যক্তি ফেডেড স্কাই ব্লু জিন্স, স্ট্রাইপ শার্ট ও লাল জ্যাকেট পরা অবস্থায় ছিলেন। তার বয়স আনুমানিক ৪০ বছর।

যশোর রেলওয়ে পুলিশ ফাঁড়ির ইনচার্জ এসআই মিজানুর রহমান জানান, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল থেকে মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য যশোর জেনারেল হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। তবে, মৃত ব্যক্তির পরিচয় জানা যায়নি। মরদেহ শনাক্তে পিবিআইয়ের সহায়তা নেওয়া হচ্ছে।

এদিকে, যশোর জেনারেল হাসপাতালের জরুরি বিভাগের ইনচার্জ ডাক্তার বিচিত্র মল্লিক জানান, মৃত ওই ব্যক্তির আঙুলের ছাপ পরীক্ষা করছে পিবিআই। তবে ডাটাবেজে কোনও মিল পাওয়া যায়নি। তাই পরিচয় শনাক্ত করা সম্ভব হয়নি।

সর্বশেষ - চাকরি

আপনার জন্য নির্বাচিত

ফেব্রুয়ারিতে নির্বাচনের মাধ্যমে গণতন্ত্র পুনঃপ্রতিষ্ঠা হবে: আমীর খসরু

নোয়াখালীর বাজারে ভয়াবহ আগুনে ব্যাপক ক্ষয়ক্ষতি

গাজায় গণহত্যা বন্ধের দাবিতে সুইডেন ও ফ্রান্সে হাজারো মানুষের বিক্ষোভ

বাংলাদেশে অনুপ্রবেশের সময় ভারতীয় নাগরিক আটক

শেরপুরে নদীতে নিখোঁজ কিশোরের মরদেহ উদ্ধার

এনসিপি থেকে চট্টগ্রামের এক নেতার পদত্যাগ

কাদেরিয়া বাহিনী ও ছাত্র সমাজের পাল্টাপাল্টি সমাবেশের ডাক, ১৪৪ ধারা জারি

নাশকতার মামলায় নীলফামারীর যুবলীগ নেতা গ্রেফতার

গাজীপুর ডিপ্লোমা প্রকৌশলীদের সড়ক ও রেলপথ অবরোধ

দ্রুত নির্বাচন ভারতীয় গোয়েন্দা সংস্থার এজেন্ডা বাস্তবায়নের অংশ: রেজাউল করিম