Swadhin News Logo
Friday , 4 July 2025 | [bangla_date]
  1. best
  2. cassinoBR
  3. আন্তর্জাতিক
  4. কৃষি ও প্রকৃতি
  5. ক্যাম্পাস
  6. খেলাধুলা
  7. চাকরি
  8. জাতীয়
  9. জোকস
  10. তথ্যপ্রযুক্তি
  11. দেশজুড়ে
  12. ধর্ম
  13. নারী ও শিশু
  14. প্রবাস
  15. বই থেকে

কুমিল্লায় বাস ও ট্রাকের ধাক্কায় ৩ জন নিহত

প্রতিবেদক
Nirob
July 4, 2025 12:11 am

কুমিল্লার পৃথক তিনটি স্থানে বাস ও ট্রাকের ধাক্কায় তিন জন নিহত ও দুই জন আহত হয়েছেন। বুধবার (২ জুলাই) চান্দিনা, দাউদকান্দি ও লালমাইয়ে এসব দুর্ঘটনা ঘটে।

পুলিশ জানায়, দেবিদ্বারের ছবিনগর গ্রামের বাসিন্দা আবুল হাসেম ভূঁইয়া (৬০) মাধাইয়া বাজারের উদ্দেশে রওনা হয়ে হাড়িখোলা মাজার এলাকায় মহাসড়ক পার হচ্ছিলেন। এ সময় কুমিল্লাগামী একটি বাস তাকে ধাক্কা দেয়। স্থানীয়রা আহত অবস্থায় তাকে চান্দিনা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।

ইলিয়টগঞ্জ হাইওয়ে থানার এসআই মনিরুল ইসলাম ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন। তিনি জানান, বাসটি জব্দ করা হয়েছে। লাশ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।

একইদিন দুপুরে কুমিল্লার দাউদকান্দি উপজেলার মালীখিল এলাকায় ঘটে দ্বিতীয় দুর্ঘটনাটি। কুড়িগ্রাম জেলার বেল্লাল (৩০) নামের এক মোটরসাইকেল আরোহীকে ঢাকাগামী একটি বাস পেছন থেকে ধাক্কা দেয়। এতে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। তার সঙ্গে থাকা অপর একজন গুরুতর আহত হন।

দাউদকান্দি হাইওয়ে থানার ওসি রাশেদ খান চৌধুরী বলেন, বাসটি আটক করা হয়েছে। আহত ব্যক্তিকে স্থানীয় হাসপাতালে ভর্তি করা হয়েছে।

তৃতীয় দুর্ঘটনাটি ঘটে লালমাই উপজেলা ফয়েজগঞ্জ বাজারে। চলন্ত একটি ট্রাকের চাকায় পিষ্ট হয়ে মোটরসাইকেল আরোহী নাজমুল নামে এক যুবক মারা যান। তিনি উপজেলার জগৎপুর গ্রামের বাসিন্দা। তার সঙ্গে থাকা সিয়াম নামের অপর আরোহী আহত অবস্থায় বর্তমানে কুমিল্লার এতটি হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। 
লাকসাম ক্রসিং হাইওয়ে থানার ওসি আদেল আকবর ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।

সর্বশেষ - চাকরি

আপনার জন্য নির্বাচিত

আওয়ামী লীগ নেতার বাড়িতে চাঁদাবাজির অভিযোগে পুলিশ সদস্য আটক

ভেলায় চড়ে নাফ নদ পাড়ি দিয়ে বাংলাদেশে ঢুকছে রোহিঙ্গারা

নাটোরে আইসক্রিম কিনে ফেরার পথে ট্রাক চাপায় শিশু নিহত

নির্বাচন করবেন না মাহফুজ আলম

নির্বাচন করবেন না মাহফুজ আলম

Unde RTP Este Rege — Începe Să Joci · Deutschland Grab Your Bonus

Unde RTP Este Rege — Începe Să Joci · Deutschland Grab Your Bonus

কুমিল্লা-৩ আসনে জামায়াত প্রার্থীর মনোনয়ন বাতিল

পছন্দের মেয়ের সঙ্গে বিয়েতে রাজি না হওয়ায় তরুণের ‘আত্মহত্যা’

গৃহযুদ্ধের মধ্যেই মিয়ানমারে জান্তার নির্বাচনের দ্বিতীয় পর্বে ভোট

বর্ডার গার্ড বাংলাদেশে (বিজিবি) ১০৩ তম ব্যাচে সিপাহী (জিডি) পদে নিয়োগ বিজ্ঞপ্তি ২০২৪ প্রকাশিত।

যুক্তরাষ্ট্র-জাপান-দক্ষিণ কোরিয়ার সামরিক মহড়ার বিরুদ্ধে সতর্কবার্তা উ. কোরিয়ার