Swadhin News Logo
Wednesday , 21 January 2026 | [bangla_date]
  1. best
  2. cassinoBR
  3. আন্তর্জাতিক
  4. কৃষি ও প্রকৃতি
  5. ক্যাম্পাস
  6. খেলাধুলা
  7. চাকরি
  8. জাতীয়
  9. জোকস
  10. তথ্যপ্রযুক্তি
  11. দেশজুড়ে
  12. ধর্ম
  13. নারী ও শিশু
  14. প্রবাস
  15. বই থেকে

টোকিও ডোমে ব্ল্যাকপিংকের তিন শো, ‘ডেডলাইন’ ট্যুরের শেষ পথে কেপপ তারকারা

প্রতিবেদক
Nirob
January 21, 2026 6:09 pm
টোকিও ডোমে ব্ল্যাকপিংকের তিন শো, ‘ডেডলাইন’ ট্যুরের শেষ পথে কেপপ তারকারা

টোকিও ডোমে ব্ল্যাকপিংকের তিন শো, ‘ডেডলাইন’ ট্যুরের শেষ পথে কেপপ তারকারা

ওয়ার্ল্ড ট্যুর ‘ডেডলাইন’-এর অংশ হিসেবে জাপানের টোকিও ডোমে টানা তিনটি কনসার্ট করেছে কেপপ গার্ল গ্রুপ ব্ল্যাকপিংক। এসব শোতে উপস্থিত ছিলেন ১ লাখ ৬৫ হাজার দর্শক। ট্যুর শেষে হংকংয়ে পারফরম্যান্সের পর প্রকাশ পেতে যাচ্ছে গ্রুপটির নতুন ইপি।

বিনোদন

বিনোদন ডেস্ক

2026-01-21

ওয়ার্ল্ড ট্যুর ‘ডেডলাইন’-এর অংশ হিসেবে সম্প্রতি জাপান সফর করেছে কেপপের জনপ্রিয় গার্ল গ্রুপ ব্ল্যাকপিংক। ওয়াইজি এন্টারটেইনমেন্ট জানায়, গত ১৬ থেকে ১৮ জানুয়ারি টোকিও ডোমে অনুষ্ঠিত টানা তিনটি কনসার্টে মোট ১ লাখ ৬৫ হাজার দর্শক উপস্থিত ছিলেন।

কনসার্টের শুরুতেই ‘কিল দিস লাভ’ ও ‘পিংক ভেনম’ পরিবেশন করে মঞ্চে ঝড় তোলেন রোজে, জেনি, লিসা ও জিসু। গানের তালে তাঁদের শক্তিশালী নাচের মুদ্রা পুরো গ্যালারিতে অভাবনীয় উন্মাদনা তৈরি করে।

পুরো আয়োজনজুড়ে ‘হুইসেল’ ও ‘বুম্বায়া’সহ একের পর এক জনপ্রিয় গান পরিবেশন করেন ব্ল্যাকপিংকের সদস্যরা। কনসার্টের শেষভাগে দর্শকদের ভালোবাসায় আবেগতাড়িত হয়ে পড়েন শিল্পীরা।

বিদায়ী বার্তায় ব্ল্যাকপিংক সদস্যরা জানান, এত দ্রুত সময় কেটে যাওয়ায় তাঁদের খারাপ লাগছে। এই তিন দিনে দর্শকদের কাছ থেকে পাওয়া অসাধারণ সমর্থনের জন্য তাঁরা সবার প্রতি গভীর ভালোবাসা ও কৃতজ্ঞতা প্রকাশ করেন।

টোকিও পর্ব শেষ করে ব্ল্যাকপিংক এখন হংকংয়ের পথে রওনা দিয়েছে। আগামী ২৪ থেকে ২৬ জানুয়ারি হংকংয়ের কাই তাই স্পোর্টস পার্কে পারফর্ম করবে গ্রুপটি। এই শোগুলোর মধ্য দিয়েই ‘ডেডলাইন’ ওয়ার্ল্ড ট্যুরের সমাপ্তি ঘটবে।

এদিকে ভক্তদের জন্য বড় সুখবর হলো, দীর্ঘ সাড়ে তিন বছর পর আগামী ২৭ ফেব্রুয়ারি প্রকাশিত হতে যাচ্ছে ব্ল্যাকপিংকের তৃতীয় ইপি ‘ডেডলাইন’। এই অ্যালবামে থাকছে ২০২৫ সালের জুলাইয়ে মুক্তি পাওয়া আলোচিত গান ‘জাম্প’, যা বিলবোর্ডের গ্লোবাল ২০০ তালিকার শীর্ষে উঠে বিশ্বজুড়ে ব্যাপক জনপ্রিয়তা অর্জন করেছিল।

বাংলাদেশ জার্নাল/এনএম

© Bangladesh Journal

(function(i,s,o,g,r,a,m){i[‘GoogleAnalyticsObject’]=r;i[r]=i[r]||function(){
(i[r].q=i[r].q||[]).push(arguments)},i[r].l=1*new Date();a=s.createElement(o),
m=s.getElementsByTagName(o)[0];a.async=1;a.src=g;m.parentNode.insertBefore(a,m)
})(window,document,’script’,’https://www.google-analytics.com/analytics.js’,’ga’);
ga(‘create’, ‘UA-103843996-1’, ‘auto’);
ga(‘send’, ‘pageview’);

(function(i,s,o,g,r,a,m){i[‘GoogleAnalyticsObject’]=r;i[r]=i[r]||function(){
(i[r].q=i[r].q||[]).push(arguments)},i[r].l=1*new Date();a=s.createElement(o),
m=s.getElementsByTagName(o)[0];a.async=1;a.src=g;m.parentNode.insertBefore(a,m)
})(window,document,’script’,’https://www.google-analytics.com/analytics.js’,’ga’);
ga(‘create’, ‘UA-115090629-1’, ‘auto’);
ga(‘send’, ‘pageview’);

_atrk_opts = { atrk_acct:’lHnTq1NErb205V’, domain:’bd-journal.com’,dynamic: true};
(function() { var as = document.createElement(‘script’); as.type=”text/javascript”; as.async = true; as.src=”https://certify-js.alexametrics.com/atrk.js”; var s = document.getElementsByTagName(‘script’)[0];s.parentNode.insertBefore(as, s); })();

সর্বশেষ - চাকরি

আপনার জন্য নির্বাচিত

১৫ আগস্টে ডিজে পার্টিতে ‘জয় বাংলা’ গান, আওয়ামী লীগ ভেবে ছাত্র-জনতার অনুষ্ঠানে হামলা

৩৩ বছর পর আগামীকাল জাকসু নির্বাচন

মোদী বলেছেন ট্রাম্প পাকিস্তান যুদ্ধবিরতি মধ্যস্থতা করেননি

যারা নির্বাচনকে বাধাগ্রস্ত করতে চায়, ঐক্যবদ্ধ হয়ে তাদের পরাজিত করতে হবে: আমীর খসরু

তেল পরিবহনে নতুন যুগে বাংলাদেশ

এবার উপজেলা প্রশাসনের মামলার প্রধান আসামি নিক্সন চৌধুরী

ড্যাফোডিল ও সিটি ইউভার্সিটির পাল্টাপাল্টি মামলা

এনসিপি নিলে ডোনেশন, জামায়াত দখল করলে পুনরুদ্ধার আর বিএনপি নিলেই চাঁদাবাজি: বুলু

কুমিল্লা-৩ থেকেও আসিফ মাহমুদের পক্ষে মনোনয়ন সংগ্রহ

ঝুলছে নারী নির্যাতনের ৫ হাজার মামলা, বছরের পর বছর বিচারের অপেক্ষা