Swadhin News Logo
শনিবার , ১৪ ফেব্রুয়ারি ২০২৬ | ২রা ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ
  1. best
  2. cassinoBR
  3. আন্তর্জাতিক
  4. কৃষি ও প্রকৃতি
  5. ক্যাম্পাস
  6. খেলাধুলা
  7. চাকরি
  8. জাতীয়
  9. জোকস
  10. তথ্যপ্রযুক্তি
  11. দেশজুড়ে
  12. ধর্ম
  13. নারী ও শিশু
  14. প্রবাস
  15. বই থেকে

সংসদ ভবনের দক্ষিণ প্লাজায় নতুন সরকারের শপথ

প্রতিবেদক
Nirob
ফেব্রুয়ারি ১৪, ২০২৬ ১১:৩১ অপরাহ্ণ
সংসদ ভবনের দক্ষিণ প্লাজায় নতুন সরকারের শপথ

দীর্ঘদিনের রীতি ভেঙে নতুন সরকারের শপথ অনুষ্ঠান বঙ্গভবনের বাইরে আয়োজনের প্রস্তুতি নিচ্ছে অন্তর্বর্তী সরকার। জাতীয় সংসদ ভবনের দক্ষিণ প্লাজায় এ আয়োজনের প্রস্তুতি চলছে বলে সংশ্লিষ্ট সূত্র জানিয়েছে।

মঙ্গলবার বিকালে সেখানে তারেক রহমানের নেতৃত্বে বিএনপির নতুন মন্ত্রিসভার শপথ অনুষ্ঠানের প্রস্তুতি নিচ্ছে মন্ত্রিপরিষদ বিভাগ ও সংসদ সচিবালয়। এ উপলক্ষে প্রয়োজনীয় মঞ্চ, নিরাপত্তা ও প্রোটোকল সংক্রান্ত ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে।

শনিবার রাতে জাতীয় সংসদ সচিবালয়ের সচিব কানিজ মওলা গণমাধ্যমকে বলেন, “সকালে সংসদ সদস্যদের এবং বিকালে নতুন সরকারের শপথের ব্যবস্থা করা হচ্ছে।”

প্রচলিত নিয়ম অনুযায়ী সাধারণত বঙ্গভবনে শপথ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়ে থাকে। তবে এবার সেই রীতি থেকে সরে এসে সংসদ ভবনের দক্ষিণ প্লাজায় অনুষ্ঠান আয়োজনের উদ্যোগ নেওয়া হয়েছে। বিষয়টিকে প্রতীকী ও তাৎপর্যপূর্ণ সিদ্ধান্ত হিসেবে দেখছেন রাজনৈতিক পর্যবেক্ষকরা।

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে জয়ী দল সরকার গঠনের প্রস্তুতি সম্পন্ন করেছে। নবনির্বাচিত সংসদ সদস্যদের শপথের মধ্য দিয়ে নতুন সংসদের কার্যক্রম শুরু হবে। এরপর মন্ত্রিসভার সদস্যরা শপথ নিলে আনুষ্ঠানিকভাবে নতুন সরকারের যাত্রা শুরু হবে।

শপথ অনুষ্ঠান ঘিরে প্রশাসনিক ও নিরাপত্তা সংক্রান্ত প্রস্তুতি জোরদার করা হয়েছে বলে জানা গেছে। আমন্ত্রিত অতিথি ও সংশ্লিষ্টদের উপস্থিতিতে অনুষ্ঠানটি সম্পন্ন হবে।

বাংলাদেশ জার্নাল/এনএম

সর্বশেষ - চাকরি

আপনার জন্য নির্বাচিত
শেরপুর সীমান্তে ভারতীয় মদ ও প্রাইভেটকারসহ ৩ মাদক কারবারি আটক

শেরপুর সীমান্তে ভারতীয় মদ ও প্রাইভেটকারসহ ৩ মাদক কারবারি আটক

খাগড়াছড়িতে ১৪৪ ধারা প্রত্যাহারে স্বাভাবিক জনজীবন

খাগড়াছড়িতে ১৪৪ ধারা প্রত্যাহারে স্বাভাবিক জনজীবন

অভিবাসনবিরোধী অভিযানের জেরে বিক্ষোভে উত্তাল যুক্তরাষ্ট্রের ইলিনয়ের ব্রডভিউ

অভিবাসনবিরোধী অভিযানের জেরে বিক্ষোভে উত্তাল যুক্তরাষ্ট্রের ইলিনয়ের ব্রডভিউ

খাগড়াছড়িতে সকাল-সন্ধ্যা সড়ক অবরোধ চলছে

খাগড়াছড়িতে সকাল-সন্ধ্যা সড়ক অবরোধ চলছে

আমিরাতের ৫শ’ বছর পুরনো মসজিদ, নামাজ পড়তে পারে একসঙ্গে ৭০ জন

আমিরাতের ৫শ’ বছর পুরনো মসজিদ, নামাজ পড়তে পারে একসঙ্গে ৭০ জন

অবৈধভাবে ভারত যাওয়া দুই যুবকের লাশ মিললো সীমান্তবর্তী নদীতে

অবৈধভাবে ভারত যাওয়া দুই যুবকের লাশ মিললো সীমান্তবর্তী নদীতে

ইসরায়েলি হামলায় আরও ১১৬ ফিলিস্তিনির মৃত্যু

ইসরায়েলি হামলায় আরও ১১৬ ফিলিস্তিনির মৃত্যু

যুদ্ধের কিনারায় যুক্তরাষ্ট্র–ইরান, পাল্টাপাল্টি ধ্বংসের হুমকিতে মধ্যপ্রাচ্য অস্থির

যুদ্ধের কিনারায় যুক্তরাষ্ট্র–ইরান, পাল্টাপাল্টি ধ্বংসের হুমকিতে মধ্যপ্রাচ্য অস্থির

ঢাকা-সিলেট মহাসড়কে তীব্র যানজট, তিন ঘণ্টায় ১২ কিলোমিটার পার

ঢাকা-সিলেট মহাসড়কে তীব্র যানজট, তিন ঘণ্টায় ১২ কিলোমিটার পার

চট্টগ্রামে করোনায় আরও একজনের মৃত্যু

চট্টগ্রামে করোনায় আরও একজনের মৃত্যু