আজ ১৪ ফেব্রুয়ারি বিশ্ব ভালোবাসা দিবস ২০২৬ উপলক্ষে প্রকাশিত হয়েছে শিল্পী কামাল আহমেদের ৩৪তম অডিও অ্যালবাম ‘সুরের স্বপ্নডানা’। ‘মিউজিক অফ বেঙ্গল’-এর নিবেদনে অ্যালবামটি প্রকাশ করা হয়েছে। প্রকাশনার অংশ হিসেবে প্রতিষ্ঠানটির ইউটিউব চ্যানেলে অডিও জুকবক্স আকারে অ্যালবামটি আপলোড করা হয়েছে। একই সঙ্গে অ্যালবামটি অডিও সিডি আকারে হার্ডকপি হিসেবেও প্রকাশিত হয়েছে।
প্রকাশনা সংশ্লিষ্ট সূত্র জানায়, ‘সুরের স্বপ্নডানা’ শুধু ‘মিউজিক অফ বেঙ্গল’-এর প্ল্যাটফর্মেই সীমাবদ্ধ থাকছে না; এটি অ্যাপল মিউজিক, স্পোটিফাই, আমাজন, বুমপ্লে, জিওসেভন ও ডীজারসহ বিভিন্ন আন্তর্জাতিক অডিও প্ল্যাটফর্মেও পাওয়া যাচ্ছে। ফলে দেশের বাইরেও শ্রোতারা সহজেই অ্যালবামটি শুনতে বা ডাউনলোড করতে পারবেন। অ্যালবামটির ডিস্ট্রিবিউটর হিসেবে কাজ করছে ‘গান বাক্স’।
আধুনিক ধারার ১২টি গান নিয়ে সাজানো হয়েছে ‘সুরের স্বপ্নডানা’। গানগুলো হলো— ‘যতবারই ভুলে যেতে চাই’ (গীতিকার: লিয়াকত আলী বিশ্বাস, সুরকার: মোঃ ইসহাক), ‘হারাই যদি অভিমানে’ (গীতিকার: সালমা সুলতানা, সুরকার: ওয়াদুদ সরকার), ‘বহুদিন পর শ্রাবণ হয়ে কেন এলে’ (গীতিকার: রফিকুল হাসান, সুরকার: ড. অসিত রায়), ‘শত হাজার বছর পরে’ (গীতিকার: মোঃ জাহিদুল ইসলাম, সুরকার: ইবনে রাজন), ‘ইচ্ছের ভাঁজ রং তুলিতে’ (গীতিকার: আফরিন জেসিকা, সুরকার: অভিসেক দাস), ‘মেঘেরও তো রং আছে’ (গীতিকার: আবুল কালাম আজাদ, সুরকার: জামিউর রহমান লেমন), ‘আবার যদি কখনো দেখা হয়’ (গীতিকার: মোঃ শাহ আলম, সুরকার: মোঃ নুরুল হক), ‘নীল আকাশ নীল জলরাশি’ (গীতিকার: ফখরুল করিম, সুরকার: মিল্টন খন্দকার), ‘দুটি চোখে যমুনাকে ধরতে পারে ক’জনে’ (গীতিকার: মিল্টন খন্দকার, সুরকার: আলী হোসেন), ‘অনুরোধ করেছ তুমি’ (গীতিকার: সৈয়দা শাম্মী আরা চৌধুরী, সুরকার: আলী হোসেন), ‘সাগর বেঁধেছি দু’চোখে আমার’ (গীতিকার: শাহীন আনোয়ার, সুরকার: আলী হোসেন) এবং ‘এ যে আমার সাধের বাঁশি’ (গীতিকার: ড. পরিতোষ কুমার মন্ডল, সুরকার: নাসির উদ্দিন)।
গানের সাধনায় দীর্ঘ সময় ধরে পথচলা কামাল আহমেদের। বিশুদ্ধ ও শুদ্ধ সংগীতের প্রতি তার টান থেকেই একে একে প্রকাশিত হয়েছে ৩৪টি অ্যালবাম। তার উল্লেখযোগ্য অ্যালবামগুলোর মধ্যে রয়েছে ‘সাদা মেঘের ভেলা’ (২০০৭), ‘নানা রঙের দিনগুলি’ (২০০৮), ‘পথ চাওয়াতেই আনন্দ’ (২০০৯), ‘ফাল্গুনের দিনে’ (২০১০), ‘নিঃশব্দ চরনে’ (২০১১), ‘গোধূলি’ (২০১২), ‘কান পেতে রই’ (২০১৩), ‘বেঁধেছি আমার প্রাণ’ (২০১৪), ‘ভরা থাক স্মৃতিসুধায়’ (২০১৫), ‘নিদ্রাহারা রাতের গান’ (২০১৬), ‘বালুকা বেলায়’ (২০১৬), ‘অধরা’ (২০১৬), ‘গানের তরী’ (২০১৬), ‘দূরের বন্ধু’ (২০১৬), ‘একুশের স্বরলিপি’ (২০১৯), ‘নীল সমুদ্র’ (২০২০), ‘প্রথম প্রেম’ (২০২১), ‘তোমার অসীমে’ (২০২১), ‘স্মৃতির শহরে’ (২০২২), ‘তোমায় গান শোনাব’ (২০২২), ‘শ্রাবণঘনগহন মোহে’ (২০২২), ‘জন্মভূমি’ (২০২২), ‘তুমি সন্ধ্যার মেঘমালা’ (২০২৩), ‘দেশের মাটি’ (২০২৩), ‘বিশ্বভরা প্রাণ’ (২০২৩), ‘স্বরলিপি’ (২০২৪), ‘স্বর্ণালী গোধূলি’ (২০২৪), ‘বনলতা সেন’ (২০২৪), ‘পুনশ্চ ভালোবাসা’ (২০২৫), ‘প্রেমকাব্য’ (২০২৬) এবং সর্বশেষ ‘সুরের স্বপ্নডানা’ (২০২৬)।
সংগীতে অবদানের স্বীকৃতি হিসেবে কামাল আহমেদ ১১টি জাতীয় ও আন্তর্জাতিক পদক অর্জন করেছেন। এর মধ্যে রয়েছে সার্ক কালচারাল সোসাইটি অ্যাওয়ার্ড (২০১০), অদ্বৈত মল্লবর্মণ অ্যাওয়ার্ড, মহারাজা বীর বিক্রম বিশ্ববিদ্যালয়, ভারত (২০১৭), বীর শহীদ ধীরেন্দ্রনাথ দত্ত অ্যাওয়ার্ড, আগরতলা, ত্রিপুরা, ভারত (২০১৭), ফোবানা অ্যাওয়ার্ড, কানাডা (২০১৭), রাজশাহী বেতার শিল্পী সংস্থা সম্মাননা (২০১৮), জাতীয় রবীন্দ্র গবেষণা ও চর্চা কেন্দ্র সম্মাননা (২০১৯), আকাশ মিডিয়া ভুবন সম্মাননা (২০২২), ফ্রেন্ডস অব হিউম্যানিটি অ্যাওয়ার্ড (২০২৩) এবং দ্যা ইন্টারন্যাশনাল ক্রিয়েটিভ আর্টস অ্যাওয়ার্ড (২০২৩, ঢাকা বিশ্ববিদ্যালয়)।
সঙ্গীতময় জীবন নিয়ে পথচলা অব্যাহত রাখতে সবার শুভকামনা কামনা করেছেন এই শিল্পী। ভালোবাসা দিবসে প্রকাশিত ‘সুরের স্বপ্নডানা’ অ্যালবামটি সংগীতপ্রেমীদের হৃদয়ে বিশেষ স্থান করে নেবে—এমনটাই প্রত্যাশা সংশ্লিষ্টদের।
বাংলাদেশ জার্নাল/এনএম

















