Swadhin News Logo
রবিবার , ১৫ ফেব্রুয়ারি ২০২৬ | ২রা ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ
  1. best
  2. cassinoBR
  3. আন্তর্জাতিক
  4. কৃষি ও প্রকৃতি
  5. ক্যাম্পাস
  6. খেলাধুলা
  7. চাকরি
  8. জাতীয়
  9. জোকস
  10. তথ্যপ্রযুক্তি
  11. দেশজুড়ে
  12. ধর্ম
  13. নারী ও শিশু
  14. প্রবাস
  15. বই থেকে

বিএনপি সরকারের শপথ অনুষ্ঠানে আসার সম্ভাবনা নেই মোদির

প্রতিবেদক
Nirob
ফেব্রুয়ারি ১৫, ২০২৬ ৮:৪৪ পূর্বাহ্ণ
বিএনপি সরকারের শপথ অনুষ্ঠানে আসার সম্ভাবনা নেই মোদির

হিন্দুস্তান টাইমসের খবর

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে নিরঙ্কুশ সংখ্যাগরিষ্ঠতা পেয়ে সরকার গঠন করতে যাচ্ছে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি। আগামী ১৭ ফেব্রুয়ারি মঙ্গলবার নতুন সরকারের শপথ নেওয়ার কথা রয়েছে। এতে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিসহ আঞ্চলিক অন্যান্য দেশের রাষ্ট্রপ্রধানদের আমন্ত্রণ জানানো হয়েছে।

তবে বিএনপি সরকারের শপথ অনুষ্ঠানে আসার সম্ভাবনা নেই ভারতের প্রধানমন্ত্রী মোদির। সংবাদমাধ্যম হিন্দুস্তান টাইমস রোববার (১৫ ফেব্রুয়ারি) এক প্রতিবেদনে জানিয়েছে, ১৭ ফেব্রুয়ারি ফ্রান্সের প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্রোঁ ভারতে আসবেন। ওইদিন মুম্বাইয়ে মোদি ও ম্যাক্রোঁর বৈঠকের কথা আছে।

ম্যাক্রোঁ পরবর্তীতে দেশটির রাজধানী নয়াদিল্লিতে এআই ইমপেক্ট সম্মেলনে অংশ নেবেন। তিনি ১৯ ফেব্রুয়ারি পর্যন্ত ভারতে অবস্থান করে নিজ দেশে ফিরে যাবেন।

শপথে তাহলে কে আসবেন?

হিন্দুস্তান টাইমস জানিয়েছে, বাংলাদেশের নতুন সরকারের শপথ অনুষ্ঠানে ভারতের উচ্চপদস্থ কেউ অংশ নেবেন। এরমধ্যে ভাইস-প্রেসিডেন্ট অথবা পররাষ্ট্রমন্ত্রীর আসার সম্ভাবনা সবচেয়ে বেশি।

তারেক রহমানকে মোদির শুভেচ্ছা

বাংলাদেশে ১২ ফেব্রুয়ারির নির্বাচনে বিএনপির জয়ের পরপরই ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি তারেক রহমানকে টেলিফোনে অভিনন্দন জানান। একই সঙ্গে সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে দেওয়া পোস্টে বিএনপি প্রধানের সঙ্গে টেলিফোনে কথা বলার বিষয়টি নিশ্চিত করেন তিনি।

পোস্টে মোদি লিখেছেন, ‌‌‘‘তারেক রহমানের সঙ্গে কথা বলে আমি আনন্দিত। আমি তাকে বাংলাদেশের নির্বাচনে অসাধারণ জয়ের জন্য অভিনন্দন জানিয়েছি।’’

দুই দেশের সম্পর্কের গুরুত্বের ওপর জোর দিয়ে ভারতের এই প্রধানমন্ত্রী বলেন, ‘‘গভীর ঐতিহাসিক ও সাংস্কৃতিক বন্ধন থাকা দুই ঘনিষ্ঠ প্রতিবেশী হিসেবে আমি উভয় দেশের জনগণের শান্তি, উন্নয়ন ও সমৃদ্ধির প্রতি ভারতের অব্যাহত প্রতিশ্রুতি পুনর্ব্যক্ত করেছি।’’

বাংলাদেশ জার্নাল/জে

সর্বশেষ - চাকরি

আপনার জন্য নির্বাচিত
এক বছর আগে বহিষ্কৃত নেতাকে আবার দলে ফেরালো ছাত্রদল

এক বছর আগে বহিষ্কৃত নেতাকে আবার দলে ফেরালো ছাত্রদল

ভঙ্গুর যুদ্ধবিরতি, ইরান-ইসরায়েলের উপর চটেছেন ট্রাম্প

ভঙ্গুর যুদ্ধবিরতি, ইরান-ইসরায়েলের উপর চটেছেন ট্রাম্প

বিশ্বের প্রথম আধুনিক রাজধানী হিসেবে সম্পূর্ণভাবে খরার আশঙ্কায় কাবুল

বিশ্বের প্রথম আধুনিক রাজধানী হিসেবে সম্পূর্ণভাবে খরার আশঙ্কায় কাবুল

ঢাকা-২০ আসনে এনসিপির প্রার্থীকে চেনেন না দলের নেতারা

ঢাকা-২০ আসনে এনসিপির প্রার্থীকে চেনেন না দলের নেতারা

চট্টগ্রাম বন্দরে ১০ হাজার কনটেইনারের ভয়াবহ জট, নিলামে ধীরগতি

চট্টগ্রাম বন্দরে ১০ হাজার কনটেইনারের ভয়াবহ জট, নিলামে ধীরগতি

উদ্বোধনের এক দিন পরই মওলানা ভাসানী সেতুর ল্যাম্পপোস্টের তার চুরি

উদ্বোধনের এক দিন পরই মওলানা ভাসানী সেতুর ল্যাম্পপোস্টের তার চুরি

ঘুষের টাকাসহ কাস্টমস কর্মকর্তা গ্রেফতার

ঘুষের টাকাসহ কাস্টমস কর্মকর্তা গ্রেফতার

ভোট হলে জামায়াতের অস্তিত্ব থাকবে না, এনসিপি ভোটই পাবে না: মির্জা ফখরুল

ভোট হলে জামায়াতের অস্তিত্ব থাকবে না, এনসিপি ভোটই পাবে না: মির্জা ফখরুল

ভোট গণনা শেষ হয়নি এখনও, শিক্ষার্থীদের অসন্তোষ

ভোট গণনা শেষ হয়নি এখনও, শিক্ষার্থীদের অসন্তোষ

হবিগঞ্জে সিএনজি রিফুয়েলিং স্টেশনে অগ্নিকাণ্ড, নিয়ন্ত্রণের আগেই পুড়ে ছাই ১০ গাড়ি

হবিগঞ্জে সিএনজি রিফুয়েলিং স্টেশনে অগ্নিকাণ্ড, নিয়ন্ত্রণের আগেই পুড়ে ছাই ১০ গাড়ি