Swadhin News Logo
রবিবার , ১৫ ফেব্রুয়ারি ২০২৬ | ২রা ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ
  1. best
  2. cassinoBR
  3. আন্তর্জাতিক
  4. কৃষি ও প্রকৃতি
  5. ক্যাম্পাস
  6. খেলাধুলা
  7. চাকরি
  8. জাতীয়
  9. জোকস
  10. তথ্যপ্রযুক্তি
  11. দেশজুড়ে
  12. ধর্ম
  13. নারী ও শিশু
  14. প্রবাস
  15. বই থেকে

ধানের শীষে ভোট পড়েছে ৫০ শতাংশ, দাঁড়িপাল্লায় ৩২

প্রতিবেদক
Nirob
ফেব্রুয়ারি ১৫, ২০২৬ ৭:০০ অপরাহ্ণ
ধানের শীষে ভোট পড়েছে ৫০ শতাংশ, দাঁড়িপাল্লায় ৩২

ত্রয়োদশ সংসদ নির্বাচনে বিএনপির ভোট দাঁড়িয়েছে প্রায় পৌনে চার কোটি, যা প্রদত্ত ভোটের ৪৯ দশমিক ৯৭ শতাংশ। ধানের শীষ প্রতীকে লড়াই করে ২৯১ জন এ ভোট পেয়েছেন। ইতোমধ্যে দলটি ২০৯ আসন পেয়ে সরকার গঠন করতে যাচ্ছে।

আর বাংলাদেশ জামায়াত ইসলামী এ যাবৎ ভোট ও আসনের রেকর্ড গড়েছে, এবার দাঁড়িপাল্লা পেয়েছে সোয়া দুই কোটির বেশি ভোট, যা ৩১ দশমিক ৭৬ শতাংশ। ৬৮টি আসন পেয়ে দলটি দ্বিতীয় অবস্থানে রয়েছে।

আর দলগতভাবে তৃতীয় সর্বোচ্চ আসনপ্রাপ্ত জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) প্রার্থীরা পেয়েছেন ৩ দশমিক ০৫ শতাংশ ভোট। তবে সাতটি আসনে বিজয়ী স্বতন্ত্র প্রার্থীদের ঘরে গেছে ৫ দশমিক ৭৯ শতাংশের সমর্থন।

রোববার নির্বাচন কমিশন (ইসি) দলগত প্রতিদ্বন্দ্বী প্রার্থীদের প্রাপ্ত ভোটের এই তথ্য প্রকাশ করেছে। গত বৃহস্পতিবার জাতীয় নির্বাচন অনুষ্ঠানের তিনদিন পর এই তথ্য প্রকাশ করলো সংস্থাটি।

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে নিরঙ্কুশ সংখ্যাগরিষ্ঠতা পেয়েছে বিএনপি। দলটির চেয়ারম্যান তারেক রহমানের নেতৃত্বে বাংলাদেশের নবনির্বাচিত সরকার আগামী মঙ্গলবার বিকেলে জাতীয় সংসদের দক্ষিণ প্লাজায় শপথ নিতে যাচ্ছে।

নতুন মন্ত্রিসভার শপথ অনুষ্ঠানে অংশ নিতে অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূস চীন, ভারত, পাকিস্তানসহ ১৩ দেশের সরকারপ্রধানদের আমন্ত্রণ জানিয়েছেন। দিল্লি থেকে জানা গেছে, শপথ গ্রহণ অনুষ্ঠানে অংশ নিতে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি শনিবার অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূসের পাঠানো আমন্ত্রণপত্র পেয়েছেন।

জানা গেছে, ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বিজয়ী দল বিএনপির নীতিনির্ধারণী পর্যায়ের নেতৃত্বের সঙ্গে আলোচনার ভিত্তিতে অন্তর্বর্তী সরকার ১৩টি দেশের সরকারপ্রধানদের আমন্ত্রণ জানানোর সিদ্ধান্ত নেয়। আমন্ত্রিত দেশের তালিকায় আরও রয়েছে সৌদি আরব, তুরস্ক, সংযুক্ত আরব আমিরাত, কাতার, মালয়েশিয়া, ব্রুনেই, শ্রীলঙ্কা, নেপাল, মালদ্বীপ ও ভুটান।

বাংলাদেশ জার্নাল/এমপি

সর্বশেষ - চাকরি

আপনার জন্য নির্বাচিত
বিপ্লবী নেত্রী ইলা মিত্রের বাড়িটি কাদের দখলে?

বিপ্লবী নেত্রী ইলা মিত্রের বাড়িটি কাদের দখলে?

শর্ত সাপেক্ষে আগামীকাল থেকেই খেলায় ফিরতে রাজি ক্রিকেটাররা

শর্ত সাপেক্ষে আগামীকাল থেকেই খেলায় ফিরতে রাজি ক্রিকেটাররা

ফরিদপুরে নারীদের স্বাবলম্বী করে তুলছেন ভিনদেশি দম্পত্তি, হতে চান নাগরিক

ফরিদপুরে নারীদের স্বাবলম্বী করে তুলছেন ভিনদেশি দম্পত্তি, হতে চান নাগরিক

নিষিদ্ধ ছাত্রলীগের ঝটিকা মিছিল, আটক ৩

নিষিদ্ধ ছাত্রলীগের ঝটিকা মিছিল, আটক ৩

‘বৈষম্যবিরোধী নেতা’ পরিচয়ে সরকারি কর্মকর্তাদের হুমকি, যুবকের দুই মাসের কারাদণ্ড

‘বৈষম্যবিরোধী নেতা’ পরিচয়ে সরকারি কর্মকর্তাদের হুমকি, যুবকের দুই মাসের কারাদণ্ড

পটুয়াখালীতে সাংবাদিকের ওপর হামলা, বিএনপি-যুবদলের ৩ নেতা‌ গ্রেফতার

পটুয়াখালীতে সাংবাদিকের ওপর হামলা, বিএনপি-যুবদলের ৩ নেতা‌ গ্রেফতার

বেরোবিতে নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের গ্রাফিতি, প্রতিবাদে গভীর রাতে শিক্ষার্থীদের বিক্ষোভ

বেরোবিতে নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের গ্রাফিতি, প্রতিবাদে গভীর রাতে শিক্ষার্থীদের বিক্ষোভ

নোয়াখালীতে ৪২৫টি কচ্ছপ উদ্ধার

নোয়াখালীতে ৪২৫টি কচ্ছপ উদ্ধার

চুক্তি ছাড়াই শেষ হলো ট্রাম্প ও পুতিনের বৈঠক

চুক্তি ছাড়াই শেষ হলো ট্রাম্প ও পুতিনের বৈঠক

আজ মধ্যরাত থেকে ২২ দিন ইলিশ ধরা বন্ধ থাকবে

আজ মধ্যরাত থেকে ২২ দিন ইলিশ ধরা বন্ধ থাকবে