Swadhin News Logo
রবিবার , ১৫ ফেব্রুয়ারি ২০২৬ | ৩রা ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ
  1. best
  2. cassinoBR
  3. আন্তর্জাতিক
  4. কৃষি ও প্রকৃতি
  5. ক্যাম্পাস
  6. খেলাধুলা
  7. চাকরি
  8. জাতীয়
  9. জোকস
  10. তথ্যপ্রযুক্তি
  11. দেশজুড়ে
  12. ধর্ম
  13. নারী ও শিশু
  14. প্রবাস
  15. বই থেকে

তানিয়া বৃষ্টির মাথায় অস্ত্রোপচার, সবার কাছে দোয়া প্রার্থনা

প্রতিবেদক
Nirob
ফেব্রুয়ারি ১৫, ২০২৬ ১০:০৬ অপরাহ্ণ
তানিয়া বৃষ্টির মাথায় অস্ত্রোপচার, সবার কাছে দোয়া প্রার্থনা

ব্রেইন টিউমারে আক্রান্ত ছোট পর্দার জনপ্রিয় অভিনেত্রী তানিয়া বৃষ্টি। এ অভিনেত্রী শনিবার (১৪ ফেব্রুয়ারি) সন্ধ্যায় নিজের ফেসবুক পোস্টে তার অসুস্থতার বিষয়টি জানান।

এই পোস্ট দেখার পর ভক্তদের মধ্যে সামাজিক যোগাযোগমাধ্যমে উদ্বেগের আবহ তৈরি হয়। সহকর্মী থেকে শুরু করে সাধারণ ভক্ত— সবাই তার পোস্টে মন্তব্য করে দ্রুত সুস্থতা কামনা করছেন।

অভিনয় শিল্পী সংঘ-এর সাধারণ সম্পাদক রাশেদ মামুন অপু জানান, বাংলাদেশ স্পেশালাইজড হাসপাতাল-এ তানিয়া বৃষ্টির ব্রেইন টিউমারের অপারেশন করা হচ্ছে।

নির্মাতা সকাল আহমেদ বলেন, ‘রোববার বিকেল সাড়ে ৪টায় তানিয়া বৃষ্টির অস্ত্রোপচার শুরু হয়েছে, যা রাত আটটা পর্যন্ত চলবে। চিকিৎসকরা কোনো ঝুঁকি নিতে চাননি বলেই অস্ত্রোপচারের পরামর্শ দিয়েছেন।’

তানিয়া বৃষ্টির ফোন নাম্বারে রাত নয়টার পরে ফোন করলে, ফোনটি রিসিভ করেন অন্য কেউ। তিনি জানান, আজ তানিয়া বৃষ্টির মাথায় সার্জারি হয়েছে। তবে এই সময়ে বেশি কিছু বলতে পারবেন না। দুই-তিনদিন পরে বিস্তারিত জানাবেন। তিনি তানিয়ার জন্য সবার কাছে দোয়া চেয়েছেন।

এর আগে তানিয়া বৃষ্টির অফিসিয়াল ভেরিফায়েড ফেসবুক পেজ থেকে জানানো হয়, অসুস্থতার সময়টিতে যেন শুটিং ডেট বা কাজের বিষয়ে ফোন বা বার্তা দিয়ে বিরক্ত করা না হয়। তার সম্পূর্ণ বিশ্রাম ও চিকিৎসার প্রয়োজন রয়েছে। সুস্থ হয়ে উঠলে তিনি নিজেই সবার সঙ্গে যোগাযোগ করবেন বলেও জানানো হয়।

বাংলাদেশ জার্নাল/এনএম/এসআইপি

সর্বশেষ - চাকরি

আপনার জন্য নির্বাচিত