Swadhin News Logo
সোমবার , ১৬ ফেব্রুয়ারি ২০২৬ | ৩রা ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ
  1. best
  2. cassinoBR
  3. আন্তর্জাতিক
  4. কৃষি ও প্রকৃতি
  5. ক্যাম্পাস
  6. খেলাধুলা
  7. চাকরি
  8. জাতীয়
  9. জোকস
  10. তথ্যপ্রযুক্তি
  11. দেশজুড়ে
  12. ধর্ম
  13. নারী ও শিশু
  14. প্রবাস
  15. বই থেকে

রোজার আগে অস্বাভাবিক বেড়েছে লেবুর দাম

প্রতিবেদক
Nirob
ফেব্রুয়ারি ১৬, ২০২৬ ৫:১৪ পূর্বাহ্ণ
রোজার আগে অস্বাভাবিক বেড়েছে লেবুর দাম

ঢাকার কাঁচাবাজারগুলোতে অস্বাভাবিকভাবে লেবুর দাম বেড়ে গেছে। কোথাও কোথাও এক হালির দাম চাওয়া হচ্ছে ১০০ থেকে ১২০ টাকা পর্যন্ত।

যুক্তি হিসেবে ফলন ও সরবরাহ কমে যাওয়ার কথা বলছেন বিক্রেতারা। অন্যদিকে সপ্তাহের ব্যবধানে হালিতে ৮০ থেকে ১০০ টাকা বেড়ে যাওয়ায় অসন্তোষ প্রকাশ করেছেন ক্রেতারা।

রোববার (১৫ ফেব্রুয়ারি) ঢাকার কয়েকটি কাঁচাবাজার ঘুরে দেখা গেছে, ছোট আকারের পাতিলেবুর হালি চাওয়া হচ্ছে ৮০ থেকে ১১০ টাকা। মাঝারি আকৃতির হলে প্রতি হালিতে বিক্রেতারা চাইছেন ১২০ টাকা পর্যন্ত। আর বড় লম্বা আকৃতির লেবুর হালি চাওয়া হচ্ছে দেড়শ টাকাও।

ক্রেতাদের অভিযোগ, বাগান মালিক ও আড়তদাররা রমজানে আরও বেশি লাভের আশায় লেবু ধরে রাখছেন, ফলে বাজারে কৃত্রিম সংকট তৈরি হচ্ছে। দামও বাড়িয়ে নিচ্ছেন। তবে ব্যবসায়ীরা জানান, এখন লেবুর মৌসুম নয়। গাছে নতুন ফুল ও ছোট ফল আসায় বাজারে সরবরাহ কমে গেছে। সেজন্য দাম বেড়েছে।

দাম বেড়ে যাওয়ার কারণ জানতে চাইলে রায়সাহেব বাজারের ব্যবসায়ী মো. রিপন বলেন, রোজা আর বৃষ্টি না হওয়ার কারণে লেবুর দাম বাড়ছে। সরবরাহ না থাকায় লেবু কিনতে হচ্ছে বাড়তি দামে। আর লেবু আনতেছিও কম।

যাত্রাবাড়ীর পাইকারি বিক্রেতা সোহেল বলেন, লেবুর ফলন কম; মোকামে দাম বেশি। আমাদেরও বেশি দামে কিনতে হচ্ছে। আর বিক্রিও করতে হচ্ছে বেশি দামে।

যাত্রাবাড়ীতে লেবু কিনতে আসা মো. সেলিম মিয়া নামে এক ক্রেতা বলেন, লেবুর এত দাম! রোজার সময় তো আরও বাড়বে। মধ্যবিত্তদের জন্য সমস্যা হয়ে যাবে।

যাত্রাবাড়ীর কাজলা এলাকায় নিয়মিত লেবু বিক্রি করেন মো. আবুল বাশার। তবে দাম বাড়ার কারণে কয়েক দিন যাবৎ লেবু আনছেন না তিনি।

আবুল বাশার বলেন, লেবুতে আগুন লাগছে। ১০০ থেকে ১২০ টাকা হালি। ৫০টা লেবু কিনতে গেছি; ১০০ টার নিছে বেঁচবে না। এত লেবু এনে ক্রেতাও পাওয়া যায় না।

মারুফ হাসান নামে এক সংবাদকর্মী বলেন, গত ৮ ফেব্রুয়ারি যাত্রাবাড়ী থেকে যে লেবুর হালি কিনেছি ৩০ টাকায়, সেই লেবু এখন বিক্রি হচ্ছে ১০০ টাকায়। রোজায় আরও দাম বাড়লে তো সাধারণ জনগণ সমস্যায় পড়ে যাবে। ইফতারে তো লেবুর শরবত লাগেই।

লেবুর পাশাপাশি কাঁচামরিচের দরও বেড়েছে। গত সপ্তাহে কাঁচামরিচের কেজি ছিল ৮০ থেকে ১০০ টাকা। গতকাল প্রতি কেজি বিক্রি হয়েছে ১২০ থেকে ১৫০ টাকা দরে।

বাংলাদেশ জার্নাল/এমপি

সর্বশেষ - চাকরি

আপনার জন্য নির্বাচিত
দুর্গাপূজা উপলক্ষে আখাউড়া দিয়ে ভারতে গেলো ১১৯২ কেজি ইলিশ

দুর্গাপূজা উপলক্ষে আখাউড়া দিয়ে ভারতে গেলো ১১৯২ কেজি ইলিশ

ডুয়েটের ৫ শিক্ষার্থীকে হল থেকে বহিষ্কার

ডুয়েটের ৫ শিক্ষার্থীকে হল থেকে বহিষ্কার

এনসিসি থেকে সরে এসে ‘নিয়োগ কমিটি’র প্রস্তাব ঐকমত্য কমিশনের

এনসিসি থেকে সরে এসে ‘নিয়োগ কমিটি’র প্রস্তাব ঐকমত্য কমিশনের

গণতান্ত্রিক রূপান্তরে বাংলাদেশের ‘পাশে থাকবে’ যুক্তরাষ্ট্র: রাষ্ট্রদূত

গণতান্ত্রিক রূপান্তরে বাংলাদেশের ‘পাশে থাকবে’ যুক্তরাষ্ট্র: রাষ্ট্রদূত

দিনাজপুরের মধ্যপাড়া পাথর খনিতে উৎপাদন বন্ধ

দিনাজপুরের মধ্যপাড়া পাথর খনিতে উৎপাদন বন্ধ

এনসিপি নির্বাচনে যাবে কি না চিন্তাভাবনা করছে: আসিফ

এনসিপি নির্বাচনে যাবে কি না চিন্তাভাবনা করছে: আসিফ

ইরানি হামলায় মাইক্রোসফট অফিস ক্ষতিগ্রস্ত, আহত ৬

ইরানি হামলায় মাইক্রোসফট অফিস ক্ষতিগ্রস্ত, আহত ৬

সুমুদ ফ্লোটিলা আটকানোর ঘটনায় বিক্ষোভে উত্তাল ইতালি

সুমুদ ফ্লোটিলা আটকানোর ঘটনায় বিক্ষোভে উত্তাল ইতালি

১৭ দিনেও উদঘাটন হয়নি চট্টগ্রামে বিএনপি কর্মী আবদুল হাকিম হত্যারহস্য

১৭ দিনেও উদঘাটন হয়নি চট্টগ্রামে বিএনপি কর্মী আবদুল হাকিম হত্যারহস্য

পঞ্চগড়ে এনসিপির কর্মসূচিতে বিদ্যুৎবিভ্রাট, নেসকো কর্মকর্তাদের কলিজা ছিঁড়ে ফেলার হুমকি সারজিসের

পঞ্চগড়ে এনসিপির কর্মসূচিতে বিদ্যুৎবিভ্রাট, নেসকো কর্মকর্তাদের কলিজা ছিঁড়ে ফেলার হুমকি সারজিসের