Swadhin News Logo
সোমবার , ১৬ ফেব্রুয়ারি ২০২৬ | ৩রা ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ
  1. best
  2. cassinoBR
  3. আন্তর্জাতিক
  4. কৃষি ও প্রকৃতি
  5. ক্যাম্পাস
  6. খেলাধুলা
  7. চাকরি
  8. জাতীয়
  9. জোকস
  10. তথ্যপ্রযুক্তি
  11. দেশজুড়ে
  12. ধর্ম
  13. নারী ও শিশু
  14. প্রবাস
  15. বই থেকে

আজ বিকেলে রাজধানীতে ১১ দলীয় জোটের বিক্ষোভ মিছিল

প্রতিবেদক
Nirob
ফেব্রুয়ারি ১৬, ২০২৬ ১২:২৭ অপরাহ্ণ
আজ বিকেলে রাজধানীতে ১১ দলীয় জোটের বিক্ষোভ মিছিল

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন-পরবর্তী সারা দেশে সহিংসতা, নির্যাতন, নিপীড়ন, হত্যা, ধর্ষণের প্রতিবাদে আজ বিকেলে রাজধানীতে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করবে বাংলাদেশ জামায়াতে ইসলামীসহ ১১ দলীয় নির্বাচনী ঐক্যভুক্ত দলগুলো।

সোমবার (১৬ ফেব্রুয়ারি) বিকেল সাড়ে ৪টায় জাতীয় মসজিদ বায়তুল মোকাররমের উত্তর গেটে এই বিক্ষোভ মিছিল ও সমাবেশ হবে।

গতকাল রোববার সংবাদমাধ্যমে পাঠানো এক বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, বিক্ষোভ সমাবেশে জামায়াতে ইসলামীর আমির শফিকুর রহমানসহ ১১ দলীয় নির্বাচনী ঐক্যের শীর্ষ নেতারা উপস্থিত থাকবেন এবং বক্তব্য দেবেন।

গত ১২ ফেব্রুয়ারি ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট হয়েছে। ২৯৯ আসনে ভোট হলেও ফলাফল দেওয়া হয়েছে ২৯৭টির। এর মধ্যে ৭৭টি আসনে বিজয়ী হয়েছে জামায়াত জোট।

শরিকদের মধ্যে জামায়াতে ইসলামী পেয়েছে তাদের ইতিহাসের সর্বোচ্চ ৬৮টি আসন। জুলাই আন্দোলনের ছাত্রনেতাদের হাত ধরে গড়ে ওঠা জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) আসন পেয়েছে ৬টি। বাংলাদেশ খেলাফত মজলিস ২টি ও খেলাফত মজলিস পেয়েছে ১ আসন।

ভোটের পর হামলা-সহিংসতার পাশাপাশি কারচুপির অভিযোগও তুলেছে ১১ দলীয় জোট। ৩০টি আসন নিয়ে আইনি লড়াইয়ে নামার ঘোষণাও এসেছে জোটের তরফে।

বাংলাদেশ জার্নাল/এনএম

সর্বশেষ - চাকরি

আপনার জন্য নির্বাচিত
টাঙ্গাইলে বাস-সিএনজি সংঘর্ষে মা-ছেলেসহ নিহত ৩

টাঙ্গাইলে বাস-সিএনজি সংঘর্ষে মা-ছেলেসহ নিহত ৩

বাঁধ নির্মাণের অপেক্ষা করব, বানানো শেষে ১০টি মিসাইল মারব: পাক সেনাপ্রধান

বাঁধ নির্মাণের অপেক্ষা করব, বানানো শেষে ১০টি মিসাইল মারব: পাক সেনাপ্রধান

বাসের চাকার নিচে পড়ে স্কুলছাত্রী গুরুতর আহত, সড়ক অবরোধ

বাসের চাকার নিচে পড়ে স্কুলছাত্রী গুরুতর আহত, সড়ক অবরোধ

অস্ট্রেলিয়ায় সন্তান কোলে নিয়েই পার্লামেন্টে ভাষণ কুইন্সল্যান্ডের সিনেটরের

অস্ট্রেলিয়ায় সন্তান কোলে নিয়েই পার্লামেন্টে ভাষণ কুইন্সল্যান্ডের সিনেটরের

বঙ্গবন্ধু ও শেখ হাসিনার প্রতিকৃতি ভাঙচুর, নিজাম হাজারীর বাড়িতে আগুন

বঙ্গবন্ধু ও শেখ হাসিনার প্রতিকৃতি ভাঙচুর, নিজাম হাজারীর বাড়িতে আগুন

বিচার করতে গিয়ে নারীকে বেদম পিটিয়েছেন ইউপি সদস্য

বিচার করতে গিয়ে নারীকে বেদম পিটিয়েছেন ইউপি সদস্য

গ্রেপ্তারের পর আতাউর রহমান বিক্রমপুরী কারাগারে

গ্রেপ্তারের পর আতাউর রহমান বিক্রমপুরী কারাগারে

লাইভে এসে আ.লীগে যোগ দেওয়ার কথা জানালেন বিএনপি নেতা ফজলুর করিম

লাইভে এসে আ.লীগে যোগ দেওয়ার কথা জানালেন বিএনপি নেতা ফজলুর করিম

আয়নাঘরে না থাকলে বোঝানো যাবে না এটা কত কঠিন জায়গা: আমির হামজা

আয়নাঘরে না থাকলে বোঝানো যাবে না এটা কত কঠিন জায়গা: আমির হামজা

দিনদুপুরে মোটরসাইকেল আরোহীকে কুপিয়ে হত্যা

দিনদুপুরে মোটরসাইকেল আরোহীকে কুপিয়ে হত্যা