Swadhin News Logo
সোমবার , ১৬ ফেব্রুয়ারি ২০২৬ | ৩রা ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ
  1. best
  2. cassinoBR
  3. আন্তর্জাতিক
  4. কৃষি ও প্রকৃতি
  5. ক্যাম্পাস
  6. খেলাধুলা
  7. চাকরি
  8. জাতীয়
  9. জোকস
  10. তথ্যপ্রযুক্তি
  11. দেশজুড়ে
  12. ধর্ম
  13. নারী ও শিশু
  14. প্রবাস
  15. বই থেকে

প্রধান উপদেষ্টার সঙ্গে বিদায়ী সাক্ষাৎ করলেন সেনাবাহিনীর প্রধান

প্রতিবেদক
Nirob
ফেব্রুয়ারি ১৬, ২০২৬ ২:৩১ অপরাহ্ণ
প্রধান উপদেষ্টার সঙ্গে বিদায়ী সাক্ষাৎ করলেন সেনাবাহিনীর প্রধান

নতুন সরকারের শপথ অনুষ্ঠানের আগের দিন অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা মুহাম্মদ ইউনূসের সঙ্গে বিদায়ী সাক্ষাৎ করলেন সেনাবাহিনী প্রধান জেনারেল ওয়াকার-উজ-জামান।

সোমবার তেজগাঁওয়ে প্রধান উপদেষ্টার কার্যালয়ে এ সৌজন্য সাক্ষাৎ হয় বলে সরকার প্রধানের দপ্তর এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানিয়েছে।

সেখানে বলা হয়, “সৌজন্য সাক্ষাতে তারা পারস্পরিক শুভেচ্ছা বিনিময় করেন এবং দায়িত্বকালীন বিভিন্ন বিষয়ে সংক্ষিপ্ত আলোচনা করেন।

“প্রধান উপদেষ্টা তার দায়িত্ব পালনকালে, বিশেষ করে জাতীয় সংসদ নির্বাচনের সময়, সেনাবাহিনীর সহযোগিতার জন্য সেনাপ্রধানকে আন্তরিক ধন্যবাদ জানান ও কৃতজ্ঞতা প্রকাশ করেন।”

ছাত্র-জনতার অভ্যুত্থানে আওয়ামী লীগ সরকারের টানা ১৫ বছরের শাসন অবসানের পর অভ্যুত্থানের নেতৃত্ব দেওয়া ছাত্রনেতাদের আমন্ত্রণে ২০২৪ সালের ৮ অগাস্ট অন্তর্বর্তীকালীন সরকারের দায়িত্ব নেন নোবেলজয়ী মুহাম্মদ ইউনূস।

এই সরকারের তত্ত্বাবধানে গত ১২ ফেব্রুয়ারি ত্রয়োদশ সংসদ নির্বাচন হয়েছে, যাতে বড় জয় পেয়ে সরকার গঠন করতে যাচ্ছে বিএনপি।

মঙ্গলবার বিকালে জাতীয় সংসদ ভবনের দাক্ষিণ প্লাজায় নতুন সরকারের মন্ত্রিসভার শপথ হবে, প্রধান উপদেষ্টা মুহাম্মদ ইউনূসও সেখানে উপস্থিত থাকবেন। মূলত এর মধ্যে দিয়েই তার দেড় বছরের দায়িত্বের সমাপ্তি ঘটবে।

বাংলাদেশ জার্নাল/এনএম

সর্বশেষ - চাকরি

আপনার জন্য নির্বাচিত
সাবেক কাউন্সিলর বাপ্পির নির্দেশে ওসমান হাদিকে হত্যা, শুটার ফয়সালসহ আসামি ১৭

সাবেক কাউন্সিলর বাপ্পির নির্দেশে ওসমান হাদিকে হত্যা, শুটার ফয়সালসহ আসামি ১৭

এক ডেপুটি, তিন সহকারী অ্যাটর্নি জেনারেলের নিয়োগ বাতিল

এক ডেপুটি, তিন সহকারী অ্যাটর্নি জেনারেলের নিয়োগ বাতিল

গাজীপুর সিটির বস্তাভর্তি এনআইডি কার্ড কীভাবে গেলো নারায়ণগঞ্জে?

গাজীপুর সিটির বস্তাভর্তি এনআইডি কার্ড কীভাবে গেলো নারায়ণগঞ্জে?

পশ্চিম তীর দখল করা থেকে বিরত থাকতে হবে ইসরায়েলকে: ব্রিটিশ পররাষ্ট্রমন্ত্রী

পশ্চিম তীর দখল করা থেকে বিরত থাকতে হবে ইসরায়েলকে: ব্রিটিশ পররাষ্ট্রমন্ত্রী

রাজশাহীতে স্বস্তির বৃষ্টিতে পাটের বাম্পার ফলন

রাজশাহীতে স্বস্তির বৃষ্টিতে পাটের বাম্পার ফলন

টুঙ্গিপাড়ায় সংবাদ সম্মেলন করে আ.লীগ নেতার পদত্যাগের ঘোষণা

টুঙ্গিপাড়ায় সংবাদ সম্মেলন করে আ.লীগ নেতার পদত্যাগের ঘোষণা

ফেনীর ১৮ নম্বর ওয়ার্ডের চার নেতার বিরুদ্ধে মানববন্ধন এলাকাবাসীর

ফেনীর ১৮ নম্বর ওয়ার্ডের চার নেতার বিরুদ্ধে মানববন্ধন এলাকাবাসীর

এই যুদ্ধের মাধ্যমে আমেরিকার মুখে ‘কঠিন থাপ্পড়’ মেরেছে ইরান : খামেনি

এই যুদ্ধের মাধ্যমে আমেরিকার মুখে ‘কঠিন থাপ্পড়’ মেরেছে ইরান : খামেনি

ডুপ্লেক্স বাড়িতে ঢুকে ৭৩ ভরি স্বর্ণ লুট

ডুপ্লেক্স বাড়িতে ঢুকে ৭৩ ভরি স্বর্ণ লুট

আইপিওতে ফিরল লটারি পদ্ধতি

আইপিওতে ফিরল লটারি পদ্ধতি