Swadhin News Logo
সোমবার , ১৬ ফেব্রুয়ারি ২০২৬ | ৩রা ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ
  1. best
  2. cassinoBR
  3. আন্তর্জাতিক
  4. কৃষি ও প্রকৃতি
  5. ক্যাম্পাস
  6. খেলাধুলা
  7. চাকরি
  8. জাতীয়
  9. জোকস
  10. তথ্যপ্রযুক্তি
  11. দেশজুড়ে
  12. ধর্ম
  13. নারী ও শিশু
  14. প্রবাস
  15. বই থেকে

শপথের পরে সংসদীয় দলের বৈঠক ডেকেছে বিএনপি

প্রতিবেদক
Nirob
ফেব্রুয়ারি ১৬, ২০২৬ ৫:৩৯ অপরাহ্ণ
শপথের পরে সংসদীয় দলের বৈঠক ডেকেছে বিএনপি

জাতীয় সংসদের নবনির্বাচিত সদস্যদের শপথ অনুষ্ঠানের পর সংসদীয় দলের সভা ডেকেছে বিএনপি।

ত্রয়োদশ সংসদ নির্বাচনে বিজয়ী দল বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাহ উদ্দিন আহমদ গণমাধ্যমকে এই তথ্য জানিয়েছেন।

মঙ্গলবার শপথ অনুষ্ঠান শেষে সকাল সাড়ে এগারোটায় সংসদ ভবনেই এই সভা হবে।

“সংসদীয় দলের এই সভায় সংসদ নেতা নির্বাচন হবে। সংখ্যাগরিষ্ঠ দলের নেতা হিসেবে আমাদের দলের চেয়ারম্যান জনাব তারেক রহমান প্রধানমন্ত্রী হবেন ইনশাল্লাহ” বলেন মি. আহমদ।

শুক্রবার রাতে ত্রয়োদশ সংসদ নির্বাচনের ২৯৯ আসনের মধ্যে ২৯৭ টিতে জয়ীদের গেজেট প্রকাশ করে নির্বাচন কমিশন।

এই নির্বাচনে ২০৯ আসনে জয়লাভ করে নিরঙ্কুশ সংখ্যাগরিষ্ঠতা পেয়েছে বিএনপি।

সংবিধান অনুযায়ী, গেজেট প্রকাশের পরবর্তী তিন দিনের মধ্যে নির্বাচিত সদস্যদের শপথ নেওয়ার বিধান রয়েছে।

মঙ্গলবার সকাল দশটায় সংসদ সদস্যদের শপথ অনুষ্ঠানের পর বিকালে সংসদের দক্ষিণ প্লাজায় নতুন সরকারের মন্ত্রিসভার শপথ অনুষ্ঠান হবে।

বাংলাদেশ জার্নাল/জে

সর্বশেষ - চাকরি

আপনার জন্য নির্বাচিত
চার মাস পর হিলি স্থলবন্দর দিয়ে চাল আমদানি

চার মাস পর হিলি স্থলবন্দর দিয়ে চাল আমদানি

প্রেমিক যুগল থেকে আদায় করা ৫০ হাজার টাকা নিয়ে ছাত্রদল-স্বেচ্ছাসেবক দলের সংঘর্ষ

প্রেমিক যুগল থেকে আদায় করা ৫০ হাজার টাকা নিয়ে ছাত্রদল-স্বেচ্ছাসেবক দলের সংঘর্ষ

ঢাকা-১৭ আসনে তারেক রহমানের মনোনয়ন বৈধ ঘোষণা

ঢাকা-১৭ আসনে তারেক রহমানের মনোনয়ন বৈধ ঘোষণা

‘স্যার, আমি কি আপনার সঙ্গে একটু দেখা করতে পারি’, ট্রাম্পকে বলেছিলেন মোদি

‘স্যার, আমি কি আপনার সঙ্গে একটু দেখা করতে পারি’, ট্রাম্পকে বলেছিলেন মোদি

পদ্মায় ট্রলার-স্পিডবোট সংঘর্ষ, নিখোঁজ ১

পদ্মায় ট্রলার-স্পিডবোট সংঘর্ষ, নিখোঁজ ১

নোয়াখালী সিভিল সার্জন কার্যালয়ে তালা দিয়ে অবস্থান ধর্মঘট

নোয়াখালী সিভিল সার্জন কার্যালয়ে তালা দিয়ে অবস্থান ধর্মঘট

হুক ভেঙে রেললাইনে রয়ে গেলো বগি, চট্টগ্রাম-কক্সবাজার ট্রেন চলাচল বন্ধ

হুক ভেঙে রেললাইনে রয়ে গেলো বগি, চট্টগ্রাম-কক্সবাজার ট্রেন চলাচল বন্ধ

ঝিনাইদহে ইসলামী ব্যাংকের এজেন্ট ব্যাংকিং শাখায় গ্রিল কেটে চুরি

ঝিনাইদহে ইসলামী ব্যাংকের এজেন্ট ব্যাংকিং শাখায় গ্রিল কেটে চুরি

নোয়াখালীতে কিশোরকে কুপিয়ে হত্যা, গ্রেফতার ১

নোয়াখালীতে কিশোরকে কুপিয়ে হত্যা, গ্রেফতার ১

নেতানিয়াহুর ভাষণের সময় জাতিসংঘ অধিবেশন ত্যাগ করলেন বহু দেশের প্রতিনিধি

নেতানিয়াহুর ভাষণের সময় জাতিসংঘ অধিবেশন ত্যাগ করলেন বহু দেশের প্রতিনিধি