Swadhin News Logo
মঙ্গলবার , ১৭ ফেব্রুয়ারি ২০২৬ | ৪ঠা ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ
  1. best
  2. cassinoBR
  3. আন্তর্জাতিক
  4. কৃষি ও প্রকৃতি
  5. ক্যাম্পাস
  6. খেলাধুলা
  7. চাকরি
  8. জাতীয়
  9. জোকস
  10. তথ্যপ্রযুক্তি
  11. দেশজুড়ে
  12. ধর্ম
  13. নারী ও শিশু
  14. প্রবাস
  15. বই থেকে

সুষ্ঠু নির্বাচনের মাধ্যমে জনগণ ভোটাধিকার ফিরে পেয়েছে: প্রধান উপদেষ্টা

প্রতিবেদক
Nirob
ফেব্রুয়ারি ১৭, ২০২৬ ১:৪৯ পূর্বাহ্ণ
সুষ্ঠু নির্বাচনের মাধ্যমে জনগণ ভোটাধিকার ফিরে পেয়েছে: প্রধান উপদেষ্টা

জাতির উদ্দেশে বিদায়ী ভাষণ

বিদায়ী ভাষণে জাতির উদ্দেশে অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূস বলেছেন, অভ্যুত্থানের পর দেশকে সচল করাই ছিল সবচেয়ে কঠিন কাজ। সুষ্ঠু নির্বাচনের মাধ্যমে জনগণ ভোটাধিকার ফিরে পেয়েছে। অন্তর্বর্তী সরকারের বড় অর্জন জুলাই সনদ।

সোমবার রাত ৯টা ১৫ মিনিটে তিনি ভাষণে এসব কথা বলেন।

প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূস বলেন, গুম খুনসহ মানবাধিকার লঙ্ঘনের সংস্কৃতি যেন আর না হয়। জুলাই সনদ বাস্তবায়ন হলে সকল ফ্যাসিবাদ ফিরে আসার পথ চিরতরে বন্ধ হয়ে যাবে।

প্রধান উপদেষ্টার ভাষণ বাংলাদেশ টেলিভিশন ও বাংলাদেশ বেতার সম্প্রচার করেছে।

ছাত্র-জনতার অভ্যুত্থানে আওয়ামী লীগ সরকারের টানা ১৫ বছরের শাসন অবসানের পর অভ্যুত্থানের নেতৃত্ব দেওয়া ছাত্রনেতাদের আমন্ত্রণে ২০২৪ সালের ৮ অগাস্ট অন্তর্বর্তীকালীন সরকারের দায়িত্ব নেন নোবেলজয়ী মুহাম্মদ ইউনূস।

এই সরকারের তত্ত্বাবধানে গত ১২ ফেব্রুয়ারি ত্রয়োদশ সংসদ নির্বাচন হয়েছে, যাতে বড় জয় পেয়ে সরকার গঠন করতে যাচ্ছে বিএনপি।

মঙ্গলবার বিকালে জাতীয় সংসদ ভবনের দাক্ষিণ প্লাজায় নতুন সরকারের মন্ত্রিসভার শপথ হবে, প্রধান উপদেষ্টা মুহাম্মদ ইউনূসও সেখানে উপস্থিত থাকবেন। মূলত এর মধ্যে দিয়েই তার দেড় বছরের দায়িত্বের সমাপ্তি ঘটবে।

বাংলাদেশ জার্নাল/এমপি

সর্বশেষ - চাকরি

আপনার জন্য নির্বাচিত