Swadhin News Logo
মঙ্গলবার , ১৭ ফেব্রুয়ারি ২০২৬ | ৪ঠা ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ
  1. best
  2. cassinoBR
  3. আন্তর্জাতিক
  4. কৃষি ও প্রকৃতি
  5. ক্যাম্পাস
  6. খেলাধুলা
  7. চাকরি
  8. জাতীয়
  9. জোকস
  10. তথ্যপ্রযুক্তি
  11. দেশজুড়ে
  12. ধর্ম
  13. নারী ও শিশু
  14. প্রবাস
  15. বই থেকে

চরমোনাই পীরের বাসায় তারেক রহমান

প্রতিবেদক
Nirob
ফেব্রুয়ারি ১৭, ২০২৬ ৫:৫৬ পূর্বাহ্ণ
চরমোনাই পীরের বাসায় তারেক রহমান

ইসলামী আন্দোলন বাংলাদেশের আমির ও চরমোনাই পীর মুফতি সৈয়দ মুহাম্মদ রেজাউল করীমের সঙ্গে সাক্ষাৎ করেছেন বিএনপির চেয়ারম্যান তারেক রহমান।

সোমবার (১৬ ফেব্রুয়ারি) সন্ধ্যা সোয়া ৭টায় তিনি রাজধানীর সিদ্ধেশ্বরীর বাসভবনে গেলে তাকে স্বাগত জানান চরমোনাই পীর।

এ সময় আরও উপস্থিত ছিলেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর ও স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খান।

অপরদিকে, ইসলামী আন্দোলনের পক্ষে উপস্থিত ছিলেন দলের নায়েবে আমির মুফতি সৈয়দ মুহাম্মদ ফয়জুল করীম ও মহাসচিব অধ্যক্ষ মাওলানা ইউনুস আহমাদ।

এর আগে রবিবার (১৫ ফেব্রুয়ারি) সন্ধ্যায় প্রথমে জামায়াতের আমির ডা. শফিকুর রহমান ও পরে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক নাহিদ ইসলামের বাসায় যান তারেক রহমান।

প্রসঙ্গত, ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে সরকার গঠনের পথে বিএনপি। মঙ্গলবার (১৭ ফেব্রুয়ারি) সকালে নবনির্বাচিত সংসদ সদস্যদের ও বিকালে মন্ত্রিসভার সদস্য শপথ হওয়ার কথা রয়েছে।

বাংলাদেশ জার্নাল/এমপি

সর্বশেষ - চাকরি

আপনার জন্য নির্বাচিত
সাতক্ষীরায় শিশুকে সংঘবদ্ধ ধর্ষণের অভিযোগ, ৩ কিশোর গ্রেফতার

সাতক্ষীরায় শিশুকে সংঘবদ্ধ ধর্ষণের অভিযোগ, ৩ কিশোর গ্রেফতার

পশ্চিম তীর দখল করা থেকে বিরত থাকতে হবে ইসরায়েলকে: ব্রিটিশ পররাষ্ট্রমন্ত্রী

পশ্চিম তীর দখল করা থেকে বিরত থাকতে হবে ইসরায়েলকে: ব্রিটিশ পররাষ্ট্রমন্ত্রী

৮০ টাকায় আমদানি করা কাঁচা মরিচের কেজি বাজারে ৩০০

৮০ টাকায় আমদানি করা কাঁচা মরিচের কেজি বাজারে ৩০০

৮ ঘণ্টার মধ্যে ২৫ মিলিয়ন ডলারের চুরি করা পিংক হীরা উদ্ধার দুবাই পুলিশের

৮ ঘণ্টার মধ্যে ২৫ মিলিয়ন ডলারের চুরি করা পিংক হীরা উদ্ধার দুবাই পুলিশের

খুলনার ৬৪ থানায় চালু হচ্ছে ‘অনলাইন জিডি’ সেবা

খুলনার ৬৪ থানায় চালু হচ্ছে ‘অনলাইন জিডি’ সেবা

চট্টগ্রাম বন্দরের এনসিটি বিদেশিদের কাছে ইজারার সিদ্ধান্তের প্রতিবাদে গণঅনশন

চট্টগ্রাম বন্দরের এনসিটি বিদেশিদের কাছে ইজারার সিদ্ধান্তের প্রতিবাদে গণঅনশন

শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ, বৃদ্ধকে পিটিয়ে পুলিশে সোপর্দ

শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ, বৃদ্ধকে পিটিয়ে পুলিশে সোপর্দ

ফেনীতে ছয় পুলিশকে পিটিয়ে অস্ত্র ও আসামি ছিনতাই

ফেনীতে ছয় পুলিশকে পিটিয়ে অস্ত্র ও আসামি ছিনতাই

একটি দল পাকিস্তানপন্থি হয়ে এখন বাংলাদেশ গড়তে চায়: মির্জা ফখরুল

একটি দল পাকিস্তানপন্থি হয়ে এখন বাংলাদেশ গড়তে চায়: মির্জা ফখরুল

জোর করে হালিম ফকিরের চুল-দাড়ি কেটে দেওয়ার ঘটনায় একজন গ্রেফতার

জোর করে হালিম ফকিরের চুল-দাড়ি কেটে দেওয়ার ঘটনায় একজন গ্রেফতার