Swadhin News Logo
মঙ্গলবার , ১৭ ফেব্রুয়ারি ২০২৬ | ৪ঠা ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ
  1. best
  2. cassinoBR
  3. আন্তর্জাতিক
  4. কৃষি ও প্রকৃতি
  5. ক্যাম্পাস
  6. খেলাধুলা
  7. চাকরি
  8. জাতীয়
  9. জোকস
  10. তথ্যপ্রযুক্তি
  11. দেশজুড়ে
  12. ধর্ম
  13. নারী ও শিশু
  14. প্রবাস
  15. বই থেকে

নতুন সরকারের ৪১ জনই নতুন মুখ

প্রতিবেদক
Nirob
ফেব্রুয়ারি ১৭, ২০২৬ ৭:১৩ অপরাহ্ণ
নতুন সরকারের ৪১ জনই নতুন মুখ

প্রধানমন্ত্রী তারেক রহমানের নেতৃত্বে গঠিত নতুন সরকারের ৪১ জনই নতুন। তারা কখনও কোনো মন্ত্রী-প্রতিমন্ত্রীর দায়িত্ব পালন করেননি। বাকি নয়জনের বিভিন্ন সংসদে মন্ত্রিসভায় দায়িত্ব পালনের অভিজ্ঞতা রয়েছে। মন্ত্রী হিসেবে শপথ নিয়েছেন ২৫ জন; ২৪ জন আছেন প্রতিমন্ত্রীর দায়িত্বে।

তারেক রহমানের নেতৃত্বে মঙ্গলবার বিকেলে জাতীয় সংসদ ভবনের দক্ষিণ প্লাজায় শপথ নেয় নতুন সরকার।

২৫ মন্ত্রীর মধ্যে ১৬ জনই নতুন। প্রধানমন্ত্রী তারেক রহমানও এর আগে মন্ত্রী, প্রতিমন্ত্রী কিংবা সংসদ সদস্যের দায়িত্বে ছিলেন না।

এ তালিকায় আছেন— এ জেড এম জাহিদ হোসেন, ড. খলিলুর রহমান, আব্দুল আউয়াল মিন্টু, মিজানুর রহমান মিনু, খন্দকার আব্দুল মুক্তাদির, আরিফুল হক চৌধুরী, জহির উদ্দিন স্বপন, মোহাম্মদ আমিন উর রশিদ ইয়াছিন, আফরোজা খানম রিতা, মো. শহীদ উদ্দীন চৌধুরী এ্যানি, মো. আসাদুজ্জামান, জাকারিয়া তাহের, দীপেন দেওয়ান, সরদার মো. সাখাওয়াত হোসেন বকুল, ফকির মাহবুব আনাম ও শেখ রবিউল আলম।

এদের বাইরে মির্জা ফখরুল ইসলাম আলমগীর, আমির খসরু মাহমুদ চৌধুরী, সালাহউদ্দিন আহমদ, ইকবাল হাসান মাহমুদ টুকু, হাফিজ উদ্দিন আহমদ, কাজী শাহ মোফাজ্জল হোসেন কায়কোবাদ, নিতাই রায় চৌধুরী, আসাদুল হাবিব দুলু ও আ ন ম এহছানুল হকের মন্ত্রিপরিষদে দায়িত্ব পালনের অভিজ্ঞতা রয়েছে।

প্রতিন্ত্রীর দায়িত্ব পাওয়া ২৪ জনের কেউই এর আগে মন্ত্রিপরিষদে দায়িত্ব পালন করেননি।

এবার প্রতিমন্ত্রীর দায়িত্ব পেয়েছেন— এম রশিদুজ্জামান মিল্লাত, অনিন্দ্য ইসলাম অমিত, মো. শরীফুল আলম, শামা ওবায়েদ ইসলাম, সুলতান সালাউদ্দিন টুকু, কায়সার কামাল, ফরহাদ হোসেন আজাদ, মো. আমিনুল হক, মীর মোহাম্মদ হেলাল উদ্দিন, হাবিবুর রশিদ, মো. রাজীব আহসান, মো. আব্দুল বারী, মীর শাহে আলম, মো. জোনায়েদ আব্দুর রহিম সাকি (জোনায়েদ সাকি), ইশরাক হোসেন, ফারজানা শারমিন, শেখ ফরিদুল ইসলাম, মো. নুরুল হক নুর, ইয়াসের খান চৌধুরী, এম ইকবাল হোসেইন, এম এ মুহিত, আহম্মদ সোহেল মঞ্জুর, ববি হাজ্জাজ ও আলী নেওয়াজ মাহমুদ খৈয়াম।

ত্রয়োদশ সংসদ নির্বাচনে ২৯৭ আসনের ফল গেজেট আকারে ঘোষণা করা হয়েছে। এর মধ্যে বিএনপি আসন পেয়েছে ২০৯টি। দ্বিতীয় সর্বোচ্চ আসন পেয়েছে বাংলাদেশ জামায়াতে ইসলামী; ৬৮টি। বাকি আসনগুলোতে বিভিন্ন জোট, দল ও স্বতন্ত্র প্রার্থিরা জয় পেয়েছেন। এবারের নির্বাচনে বিজয়ীদের মধ্যে প্রায় ১৫০ জন এর আগে কখনো সংসদ সদস্য হিসেবে নির্বাচিত হননি।

বাংলাদেশ জার্নাল/এমপি

সর্বশেষ - চাকরি

আপনার জন্য নির্বাচিত
বিচার-সংস্কার নয়, সরকার যেন নির্বাচন নিয়েই আগ্রহী: নাহিদ ইসলাম

বিচার-সংস্কার নয়, সরকার যেন নির্বাচন নিয়েই আগ্রহী: নাহিদ ইসলাম

কর ফাঁকির অভিযোগে ব্রিটেনের উপপ্রধানমন্ত্রীর পদত্যাগ

কর ফাঁকির অভিযোগে ব্রিটেনের উপপ্রধানমন্ত্রীর পদত্যাগ

টেকনাফের গহীন পাহাড় থেকে নারী-শিশুসহ ৩৮ জন উদ্ধার

টেকনাফের গহীন পাহাড় থেকে নারী-শিশুসহ ৩৮ জন উদ্ধার

সাংবাদিক বিভুরঞ্জনের লাশ উদ্ধারের পর মৃত্যু রহস্য নিয়ে ধোঁয়াশা

সাংবাদিক বিভুরঞ্জনের লাশ উদ্ধারের পর মৃত্যু রহস্য নিয়ে ধোঁয়াশা

পঞ্চগড়ে ডোবার পানিতে পড়ে শিশুর মৃত্যু

পঞ্চগড়ে ডোবার পানিতে পড়ে শিশুর মৃত্যু

চাল বিতরণে অনিয়মের দায়ে ইউপি চেয়ারম্যান ও মেম্বার বরখাস্ত

চাল বিতরণে অনিয়মের দায়ে ইউপি চেয়ারম্যান ও মেম্বার বরখাস্ত

‘আমরা এখানেই মরবো’, ইসরায়েলের দখল পরিকল্পনায় ফিলিস্তিনিদের প্রতিক্রিয়া

‘আমরা এখানেই মরবো’, ইসরায়েলের দখল পরিকল্পনায় ফিলিস্তিনিদের প্রতিক্রিয়া

মাদারীপুরে যুবককে প্রকাশ্যে কুপিয়ে হত্যা

মাদারীপুরে যুবককে প্রকাশ্যে কুপিয়ে হত্যা

অন্তর্বর্তী সরকারের আমলেই কৃষি জমি সুরক্ষা আইন করা হবে: কৃষি উপদেষ্টা

অন্তর্বর্তী সরকারের আমলেই কৃষি জমি সুরক্ষা আইন করা হবে: কৃষি উপদেষ্টা

গোপালগঞ্জের সব মানুষ খারাপ না, তাদের সঙ্গে জুলুম করবেন না: নুর

গোপালগঞ্জের সব মানুষ খারাপ না, তাদের সঙ্গে জুলুম করবেন না: নুর